News Flash

  • Home
  • দিনের খবর
  • সত্যাগ্রহ মিছিলে আটক নেতাদের সঙ্গে দেখা করতে প্রিয়াঙ্কা
Image

সত্যাগ্রহ মিছিলে আটক নেতাদের সঙ্গে দেখা করতে প্রিয়াঙ্কা

নয়াদিল্লি, ১৩ জুন ( হি. স.) : সোমবার বিকেলে তুঘলক রোড থানায় সত্যাগ্রহ মিছিলে আটক নেতাদের সঙ্গে দেখা করলেন কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী। এ সময় তিনি নেতাকর্মীদের সঙ্গে কথাবার্তা বলেন এবং আন্দোলন সম্পর্কে খোঁজখবর নেন।ন্যাশনাল হেরাল্ড মামলায় কংগ্রেস নেতা রাহুল গান্ধীকে জিজ্ঞাসাবাদ করছে ইডি। ইডি-র এই পদক্ষেপ নিয়ে সারা দেশে প্রতিবাদ করছে কংগ্রেস। এরই ধারাবাহিকতায় দিল্লিতেও বিক্ষোভ করেছেন কংগ্রেস নেতা-কর্মীরা। বিক্ষোভকারী কংগ্রেসের বেশ কয়েকজন নেতাকে আটক করেছে দিল্লি পুলিশ। কংগ্রেসের অভিযোগ, দলের নেতা কেসি ভেনুগোপালের সঙ্গে পুলিশ অশালীন আচরণ করেছে। এরপরই প্রিয়াঙ্কা তাঁর সঙ্গে দেখা করতে তুঘলক রোড থানায় পৌঁছান।

প্রসঙ্গত, কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরী, কেসি ভেনুগোপালকে পুলিশ হেফাজতে নিয়ে তুঘলক রোড থানায় নিয়ে যায়। একই সময়ে, দলের নেতা দীপেন্দ্র এস হুডা, কংগ্রেস নেতা রজনী পাতিল, অখিলেশ প্রসাদ সিং, এল হনুমন্তাইয়াকেও দিল্লি পুলিশ আটক করেছে। প্রাক্তন কংগ্রেস সভাপতি তথা লোকসভা সাংসদ রাহুল গান্ধীকে ন্যাশনাল হেরাল্ড মানি লন্ডারিং মামলায় আজ ইডি তলব করেছে।

Releated Posts

রাজস্থানে পুরভোটে ভোট দিলেন ওম বিড়লা, সর্বোচ্চ সংখ্যায় ভোট দেওয়ার আহ্বান

কোটা, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): রাজস্থানের চলমান নগর স্থানীয় সংস্থা নির্বাচনে শুক্রবার কোটা শহরের শক্তিনগরের একটি ভোটকেন্দ্রে ভোট দিলেন…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

মুম্বই বিমানবন্দরে ডিআইআর-এর অভিযান, ৫.৫ কোটি টাকার সোনার গুঁড়ো উদ্ধার, গ্রেফতার ৪

মুম্বই, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): মূল্যবান ধাতু পাচারের বিরুদ্ধে অভিযান চালিয়ে মুম্বইয়ের ছত্রপতি শিবাজি মহারাজ আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিপুল…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

বিহারে নির্মীয়মাণ সেতুর লঞ্চার ভেঙে বড় দুর্ঘটনা, লোহার কাঠামোর নিচে শ্রমিক

পাটনা, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): বিহারের বৈশালী জেলায় বৃহস্পতিবার সকালে নির্মীয়মাণ সেতুর কাজে ব্যবহৃত একটি লঞ্চার ভেঙে পড়ে বড়সড়…

ByByNews Desk Sep 10, 2026

‘জীবন যতদিন, ততদিন মানুষের সেবা করতে চাই’: হাসপাতাল থেকে ছাড়া পেলেন আন্না হাজারে

মুম্বই, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): মূত্রনালির সংক্রমণের সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি হওয়ার ১০ দিন পর বৃহস্পতিবার বোম্বে হাসপাতাল থেকে…

ByByNews Desk Sep 10, 2026
Scroll to Top