News Flash

  • Home
  • ত্রিপুরা
  • জি বি হাসপাতালে রোগীর ব্যাগ থেকে টাকা চুরি
Image

জি বি হাসপাতালে রোগীর ব্যাগ থেকে টাকা চুরি

আগরতলা, ১৩ জুন : জিবিপি হাসপাতালে চিকিৎসা করাতে এসে আবারো সর্বশান্ত হলেন এক রোগী। ঘটনার বিবরণে জানা গিয়েছে, এইদিন রাজধানীর মিলনচক্র এলাকার বাসিন্দা বেবি সাহা চিকিৎসার জন্য জিবি হাসপাতালে যান। তাঁর হাতে থাকা ব্যাগে নগদ টাকা ও বেশকিছু নথিপত্র ছিল। তিনি আউটডোরের টিকিট সংগ্রহ করার জন্য লাইনে দাঁড়ানোর পর লক্ষ্য করেন তাঁর ব্যাগ থেকে নগদ ৭০০ টাকা ও প্রয়োজনীয় কাগজ পত্র চুরি হয়ে গেছে। সাথে সাথে তিনি হাসপাতালের বেসরকারি নিরাপত্তারক্ষীদের বিষয়টি জানান। কিন্তু বেসরকারি নিরাপত্তারক্ষীরা জানিয়ে দেন, তাদের কিছুই করার নেই।

চুরির ঘটনায় হাসপাতালের নিরাপত্তা নিয়ে ক্ষোভ উগরে দিয়েছেন তিনি। বেবি সাহার বক্তব্য, জিবিপি হাসপাতালে বেসরকারি নিরাপত্তারক্ষী থাকলেও নিরাপত্তায় যথেষ্ট ঘাটতি রয়েছে। যার ফলে প্রতিনিয়ত এই হাসপাতালে চুরির ঘটনা ঘটছে। জিবিপি হাসপাতালে পর্যাপ্ত পরিমাণে সিসি ক্যামেরা লাগানোর দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা।

Releated Posts

১২ দফা দাবিতে তপশিলী জাতি কল্যাণে ডেপুটেশন প্রদান

আগরতলা, ১০ জুন ২০২৬: তপশিলী জাতি সম্প্রদায়ের বিভিন্ন সমস্যা সমাধান এবং শিক্ষা, কর্মসংস্থান ও সামাজিক সুরক্ষা নিশ্চিত করার…

ByByTaniya Chakraborty Jun 10, 2026

তিন-চার মাস ধরে বন্ধ বার্ধক্য ভাতা, দপ্তরে দপ্তরে ঘুরেও সমাধান পাননি ৮৫ বছরের জয় কুমার ত্রিপুরা

আগরতলা, ১০ জুন: সরকারি বার্ধক্য ভাতা বন্ধ হয়ে যাওয়ায় চরম দুর্ভোগের মধ্যে দিন কাটাচ্ছেন সাব্রুম মহকুমার সাতচাঁদ দানো…

ByByReshmi Debnath Jun 10, 2026

ন্যায্য মূল্যের দোকানে চাল পরিমাপে কারচুপির অভিযোগ, তদন্তের আশ্বাস খাদ্য দপ্তরের

তেলিয়ামুড়া, ১০ জুন: তেলিয়ামুড়া কালিটিলা এলাকার একটি সরকারি ন্যায্য মূল্যের দোকানে চাল পরিমাপে ওজন কম দেওয়ার অভিযোগকে কেন্দ্র…

ByByReshmi Debnath Jun 10, 2026

মোদির দূরদর্শী নেতৃত্বে বিকশিত ভারত-এর পথে দেশ: রাজীব

আগরতলা, ১০ জুন: ভারতের রাজনৈতিক ইতিহাসে এক নতুন মাইলফলক স্পর্শ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। টানা ৪৩৯৯ দিন নির্বাচিত…

ByByTaniya Chakraborty Jun 10, 2026
Scroll to Top