News Flash

Image

খাবারের সংকট মুঙ্গয়াকামীর হাতি ক্যাম্পে

নিজস্ব প্রতিনিধি, তেলিয়ামুড়া, ১৩ জুন৷৷ ১০-১৫ দিন ধরে মধু, কিশোর, গীতা, মতিলাল সহ তাদের পালনকারীরদের মধ্যে তীব্র খাদ্য সংকট৷ ক্ষুদার্থ সেই চারটি পালিত হাতি যেকোনো সময় হামলা করতে পারে রক্ষণাবেক্ষণকারী দের উপর৷ এমনই ঘটনা তেলিয়ামুড়া মহকুমা আঠারোমুড়া পাহাড়ের মুঙ্গিয়াকামীর ৩৭ মাইলস্থিত হাতি ক্যাম্পে৷ অল্পেতে হাতির হামলা থেকে রক্ষা পেল রক্ষণাবেক্ষণকারী এর সহায়ক৷
কিছুদিন পূর্বে ঘটা করে পর্যটকদের আনন্দ দেওয়া এবং হাতি ক্যাম্পে পর্যটকদের ভিড় জমানোর উদ্দেশ্যে উদ্বোধন করা হয়েছিল এই হাতি ক্যাম্পটি৷ অভয়ারণ্য সিপাহীজলা থেকে মধু, কিশোর, মতিলাল এবং গীতাকে আনা হয়েছে এই হাতি ক্যাম্পে৷কিন্তু বর্তমানে ১০-১৫ দিন ধরে পার্কে বসবাসকারী চারটি হাতি রক্ষণাবেক্ষণের জন্য যারা রয়েছে তাদের মধ্যেও দেখা দিচ্ছে তীব্র জল সংকট এবং খাদ্য সংকট৷তেলিয়ামুড়া মহকুমা বন দপ্তরের  এস ডি এফ ও তথা সাবীর কান্তি দাস এর কাছে তাদের এই দুঃখ দুর্দশার কথা জানালেও  কাজের কাজ কিছুই হচ্ছে না৷ এদিকে রক্ষণাবেক্ষণকারীদে পানীয় জলের সংকট, এছাড়াও অন্যান্য কাজের জন্য তীব্র  জলের সংকট দেখা দিয়েছে৷ সেই সাথে হাতিগুলির খাবারেরও পর্যাপ্ত পরিমাণে যোগান দিতে ব্যর্থ বনদপ্তর৷  রক্ষণাবেক্ষণকারীরা খাবারের অভাবে ভুগছে দীর্ঘদিন ধরে৷ একপ্রকার অসহায় হয়ে  বারবার তেলিয়ামুড়া  বনদপ্তর এর কাছে যোগাযোগ করেও ব্যর্থ তারা৷ ফলে বাধ্য হয়ে রাজ্য পি সি সি এফ এর কাছে ফোন যোগে  সমস্ত ঘটনা জানান রক্ষণাবেক্ষণকারী তথা মাহুথদাররা৷ তাৎক্ষণিক রাজ্য বন আধিকারিক তেলিয়ামুড়া মহকুমা বনদপ্তরে এ বিষয়ে জানতে চাইলে, বনদপ্তর এর মহকুমা বন আধিকারিক তথা এস ডি এফ ও সাবির কান্তি দাস মুঙ্গিয়াকামী ৩৭ মাইল স্থিত হাতি ক্যাম্পে গিয়ে রক্ষণাবেক্ষণকারীদে চূড়ান্ত পরিমাণে ইংরেজি ভাষায় গালিগালাজ করে৷ তৎসঙ্গে জানতে চান কেন এই কথাগুলি রাজ্য পিসিসিএফকে জানানো হয়েছে৷ এদিকে হাতি ক্যাম্পে এর দায়িত্বে থাকা রক্ষণা বেক্ষণকারীরা জানান, বিগত ১০-১৫ দিন যাবত এই ক্যাম্পে পানীয় জলের পাশাপাশি খাদ্য সংকট দেখা দিয়েছে৷ বনদপ্তর এর নির্দেশিকা অনুসারে হাতি গুলোকে ক্যাম্পের মধ্যে রেখেই খাদ্যসহ পানীয় জলের ব্যবস্থা করতে হবে৷ রক্ষণাবেক্ষণকারীরা আরো জানান, ক্যাম্পের মধ্যে হাতিদের জন্য যে পুকুর কেটে জলের ব্যবস্থা করা হয়েছিল সেই পুকুরের জল নোংরা ও পানীয় অযোগ্য হয়ে যাওয়াতে হাতিগুলি যেতে চায় না৷ বিগত দিনগুলিতে হাতির রক্ষণাবেক্ষণকারীরা তথা মাহুথদার মুঙ্গিয়াকামি পাহাড়ের জঙ্গলে নিয়ে গিয়ে হাতিগুলোকে খাবারের ব্যবস্থা করত৷ কিন্তু বনদপ্তর এর নির্দেশিকা অনুসারে হাতিগুলোকে ক্যাম্পের মধ্যে রাখার নির্দেশ দেওয়া হলে হাতিগুলি পর্যাপ্ত খাদ্যের অভাবে ভুগছে৷ আর হাতিগুলিকে যদি পায়ের শিকল খুলে খাবারের জন্য নিয়ে যাওয়া হয় তবে রক্ষণাবেক্ষণকারীদে উপর আইনি পদক্ষেপ গ্রহণ করা হুঁশিয়ারি দেন এস ডি এফ ও সাবির কান্তি দাস৷ এদিকে রক্ষণাবেক্ষণের দায়িত্বে যারা রয়েছে তাদের মধ্যেও পানীয় জল এবং খাদ্য সংকট দেখা দিয়েছে বলে জানান৷ তারা আরো জানান, হাতির রক্ষণাবেক্ষণের কাজের পারিশ্রমিক পাচ্ছেন না বলে অভিযোগ৷ ফলে তাদের সংসার প্রতিপালনের জন্য সমস্যা হয়ে দাঁড়িয়েছে৷ ক্ষুধার্ত হাতিগুলি যে কোন সময় হামলে পড়তে পারে রক্ষণাবেক্ষণকারীদে ওপর৷ সোমবার হাতি ক্যাম্প খাবার না পেয়ে হাতি কিশোর রক্ষণাবেক্ষণের দায়িত্বে থাকা হেলপারের উপরে হামলা চালায়৷ যদিও তার চতুরতার কারণে অল্পেতে প্রাণে বাঁচল সে৷ যদিও সোমবার গাড়ি করে কিছুটা জলের ব্যবস্থা করে দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে৷ যেকোনো সময়ই রক্ষণা-বেক্ষণকারীদের উপর হামলে পড়তে পারে ক্ষুধার্ত হাতিগুলি৷ তবে এখন দেখার বিষয় সংশ্লিষ্ট দপ্তর ও সমস্যা সমাধানের জন্য কি ধরনের পদক্ষেপ গ্রহণ করেন৷

Releated Posts

চাকমাঘাটে বজ্রপাতে গুরুতর আহত ১৫ বছরের কিশোর, হাসপাতালে চিকিৎসাধীন

তেলিয়ামুড়া, ১০ সেপ্টেম্বর: তেলিয়ামুড়া মহকুমার চাকমাঘাট এলাকার তুই মধু গ্রামে বজ্রপাতে গুরুতর আহত হয়েছে ১৫ বছরের এক কিশোর।…

ByByReshmi Debnath Sep 10, 2026

এনডিএ নিয়ে আইপিএফটিতে অসন্তোষ, জোট ছাড়ার দাবি

আগরতলা, ১০ সেপ্টেম্বর: এনডিএ জোটের সঙ্গে সম্পর্ক নিয়ে আইপিএফটির অন্দরেই ফের অসন্তোষ প্রকাশ্যে এল। বিজেপির সঙ্গে জোট ছাড়ার আবেদন…

ByByReshmi Debnath Sep 10, 2026

বেআইনি পার্কিং অভিযানে মিলল চুরি যাওয়া দুই যান

আগরতলা, ১০ সেপ্টেম্বর: আগরতলা শহরে বেআইনি পার্কিংয়ের বিরুদ্ধে ট্রাফিক পুলিশের অভিযানে উদ্ধার হল চুরি যাওয়া একটি পালসার বাইক…

ByByReshmi Debnath Sep 10, 2026

প্রাক্তন পুলিশকর্মীর বাড়িতে চুরির চেষ্টা ও হামলার অভিযোগ; আমতলীতে আটক অভিযুক্ত

আগরতলা, ১০ সেপ্টেম্বর: আমতলী থানার অন্তর্গত আদর্শপাড়া এলাকায় চুরির ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে। অভিযোগ, চুরি করতে গিয়ে…

ByByReshmi Debnath Sep 10, 2026
Scroll to Top