News Flash

  • Home
  • খেলা
  • Amarpur,: অমরপুরে গ্রুপ লিগ ক্রিকেট সম্পন্ন,বাখসা-কে হারিয়ে মালবাসার চমক
Image

Amarpur,: অমরপুরে গ্রুপ লিগ ক্রিকেট সম্পন্ন,বাখসা-কে হারিয়ে মালবাসার চমক

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১২ জুন।।গুরুত্বপূর্ণ জয় মালবাসার। গ্রুপ লীগের শেষ ম্যাচে দ্বিতীয় জয়। তাও ৮৫ রানের ব্যবধানে। হারিয়েছে বয়া-খা বাখসা-কে। এই জয়ের সুবাদে মালবাসা ছয় দলীয় গ্রুপ লীগ ক্রিকেট টুর্ণামেন্টে পয়েন্ট তালিকায় চতুর্থ নম্বরে উঠে এসেছে।  বয়া-খা বাখসা ৫ ম্যাচের শেষে মালবাসা প্লে সেন্টারের মতো আট পয়েন্ট পেলেও রান রেইটের দৌলতে মালবাসা এক ধাপ এগিয়ে রয়েছে। অমরপুর ক্রিকেট অ্যাসোসিয়েশন আয়োজিত সিনিয়র লীগ ক্রিকেট টুর্নামেন্টের গ্রুপ লিগের শেষ ম্যাচ ছিল আজ। রাঙ্গামাটি গ্রাউন্ডে খেলা। ৫০ ওভারের ডে ম্যাচ ছিল। টস জিতে মালবাসা প্লে সেন্টার প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়। নির্ধারিত ৫০ ওভারে খেলে সবকটি উইকেট হারিয়ে মালবাসা প্লে সেন্টার ১৭৪ রান সংগ্রহ করতে সক্ষম হয়। দলের পক্ষে রামকৃষ্ণের ৩০ রান এবং জগৎ জমাতিয়ার ২৩ রানের চেয়েও অতিরিক্ত খাতে প্রাপ্ত ৩৪ রান উল্লেখযোগ্য। বয়া-খা বাখসার বিশ্বজিৎ জমাতিয়া ৫০ রানে চারটি এবং নববীর জমাতিয়া ২৭ রানে ২টি উইকেট পেয়েছে। জবাবে ব্যাট করতে নেমে বয়া-খা বাখসা শুরু থেকেই উইকেট উপহার দিয়ে ব্যাটিং ব্যর্থতার পরিচয় দেয়। মাঝে দিনেশ কুমার জমাতিয়া (৪০ রান) দায়িত্ব নিয়ে ব্যাটে নির্ভরযোগ্য আস্ফালন দেখালেও কার্যত স্কোর শতরানও হয়নি। সতীর্থ নববীর জমাতিয়া (১৭ রান) ছাড়া আর কেউ তেমন উইকেটে দাঁড়িয়ে রান সংগ্রহ করতে পারেনি। ২৮.৩ ওভার খেলে  বয়া-খা বাখসা সবকটি উইকেট হারিয়ে ৮৯ রান সংগ্রহ করতে সক্ষম হয়। মালবাসা প্লে সেন্টারের জগৎ জমাতিয়া ১৬ রানে চারটি, সুবন্য মোহন জমাতিয়া ২৭ রানে ৩টি উইকেট তুলে নেয়। মালবাসা প্লে সেন্টারের জয়ের পেছনে জগৎ জমাতিয়া অলরাউন্ড পারফরম্যান্স যথেষ্ট উল্লেখযোগ্য। বয়া-খা বাখসার বিরুদ্ধে মালবাসা প্লে সেন্টার ৮৫ রানের ব্যবধানে জয়ী হয়েছে

Releated Posts

বল হাতে চারানি, ব্যাটে শেফালি, জাপানকে হারিয়ে সেমিফাইনালে ভারত

নিসশিন, ১৮ সেপ্টেম্বর: এশিয়ান গেমসে মহিলাদের ক্রিকেটে সোনার পদক ধরে রাখার অভিযান দুর্দান্তভাবে শুরু করল ভারত। শুক্রবার কোড়োগি…

ByBySandeep Biswas Sep 18, 2026

বিশ্বকাপের সাফল্য সেরা দলগুলির সঙ্গে পাল্লা দেওয়ার বিশ্বাস জুগিয়েছে: মারিজনে

নয়াদিল্লি, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): ৫২ বছরে বিশ্বকাপে ভারতের মহিলা হকি দলের সেরা ফলাফল শুধুমাত্র উৎসাহই দেয়নি, বরং বিশ্বের…

ByByNews Desk Sep 16, 2026

‘ভারতীয় ক্রিকেটের জন্য গর্বের মুহূর্ত’, মহিলা এশিয়া কাপ জয়ে দলকে অভিনন্দন মোদির

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): মহিলা এশিয়া কাপে চ্যাম্পিয়ন হওয়ায় ভারতীয় মহিলা ক্রিকেট দলকে অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।…

ByByNews Desk Sep 14, 2026

রেকর্ড ষষ্ঠবার জুনিয়র হকি এশিয়া কাপ জিতল ভারত

মোকি (চিন), ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): দক্ষিণ কোরিয়াকে ফাইনালে ৪-১ গোলে হারিয়ে রেকর্ড ষষ্ঠবারের মতো জুনিয়র পুরুষ হকি এশিয়া…

ByByNews Desk Sep 13, 2026
Scroll to Top