News Flash

  • Home
  • দেশ
  • Nupur Sharma : বিতর্কিত মন্তব্যে উত্তাল দেশ, নূপুর শর্মাকে তলব মুম্বই পুলিশের
Image

Nupur Sharma : বিতর্কিত মন্তব্যে উত্তাল দেশ, নূপুর শর্মাকে তলব মুম্বই পুলিশের

মুম্বই, ১২ জুন ( হি. স.) : বিতর্কিত মন্তব্যের জেরে বিজেপির সাসপেন্ডেড জাতীয় মুখপাত্র নূপুর শর্মাকে এবার তলব করল মুম্বই পুলিশ। আগামী ২৫ জুন নূপুরকে হাজিরা দিতে সমন পাঠানো হয়েছে। আপত্তিকর মন্তব্যের প্রেক্ষিতে তাঁর বয়ান রেকর্ড করা হবে বলে জানা গিয়েছে।

আগামী ২৫ জুন সকাল ১১টায় মুম্বই পুলিশের কাছে নূপুরকে হাজিরা দিতে বলা হয়েছে। ভারতীয় দণ্ডবিধির ৪১ নম্বর ধারায় নূপুরকে নোটিস পাঠিয়েছে মুম্বই পুলিশ। প্রসঙ্গত, টেলিভিশন চ্যানেলের বিতর্কসভায় যোগ দিয়ে আপত্তিকর মন্তব্য করেছিলেন বিজেপি নেত্রী, সেই অনুষ্ঠানের ভিডিও ফুটেজ সংশ্লিষ্ট চ্যানেলের থেকে চেয়ে পাঠিয়েছে পুলিশ। ইতিমধ্যেই নূপুরের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে।
তাঁরনবিতর্কিত মন্তব্যের জেরে দেশের বিভিন্ন প্রান্তে বিক্ষোভ শুরু হয়। নূপুরের মন্তব্য নিন্দিত হয়েছে আন্তর্জাতিক মহলেও। ইরান, কাতার-সহ একাধিক দেশ এই মন্তব্যের সমালোচনায় সরব হয়েছে। নূপুরকে গ্রেফতারের দাবি উঠেছে বিভিন্ন মহলে।

Releated Posts

ডিএনএ পরীক্ষায় পিতৃত্ব প্রমাণিত না হওয়ায় শিশুর ভরণপোষণ নাকচ সুপ্রিম কোর্টের

নয়াদিল্লি, ২২ এপ্রিল (আইএএনএস): ডিএনএ পরীক্ষায় অভিযুক্ত ব্যক্তির পিতৃত্ব প্রমাণিত না হওয়ায় নাবালিকা সন্তানের ভরণপোষণের আবেদন খারিজ করল…

ByByNews Desk Apr 22, 2026

পিথমপুর শিল্পাঞ্চলে ভয়াবহ অগ্নিকাণ্ড, ক্ষয়ক্ষতি কোটি টাকার আশঙ্কা

ধার/পিথমপুর, ২২ এপ্রিল (আইএএনএস): মধ্যপ্রদেশের ধার জেলার পিথমপুর শিল্পাঞ্চলের সেক্টর-৩-এ একটি বেসরকারি বর্জ্য ব্যবস্থাপনা সংস্থায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা…

ByByNews Desk Apr 22, 2026

মাওবাদী মতাদর্শ ছড়াতে ক্যাম্পাসকে টার্গেট, সহানুভূতিশীল নেটওয়ার্ক নিয়ে সতর্কবার্তা এজেন্সিগুলির

নয়াদিল্লি, ২১ এপ্রিল (আইএএনএস): দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে মাওবাদী মতাদর্শ ছড়ানোর লক্ষ্যে সহানুভূতিশীল নেটওয়ার্ক সক্রিয় হতে পারে—এমন আশঙ্কায়…

ByByNews Desk Apr 21, 2026

মুর্শিদাবাদে কংগ্রেস কর্মীর বাড়িতে বিস্ফোরণ, ভেঙে পড়ল ছাদ; কেউ আহত নয়

কলকাতা, ২১ এপ্রিল (আইএএনএস): বিধানসভা নির্বাচনের প্রথম দফার ভোটের আগে উত্তেজনা ছড়াল মুর্শিদাবাদে। মঙ্গলবার সকালে জেলার ফরাক্কা ব্লকের…

ByByNews Desk Apr 21, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top