News Flash

  • Home
  • দেশ
  • কংগ্রেস প্রার্থীকে ভোট, রাজস্থানের বিজেপি বিধায়ককে শোকজ দলীয় শৃঙ্খলারক্ষা কমিটির
Image

কংগ্রেস প্রার্থীকে ভোট, রাজস্থানের বিজেপি বিধায়ককে শোকজ দলীয় শৃঙ্খলারক্ষা কমিটির

নয়াদিল্লি, ১১ জুন (হি.স.) : রাজস্থানে রাজ্যসভার ভোটে কংগ্রেস প্রার্থীকে সমর্থনের জন্য এবার বিজেপি বিধায়ক শোভা রানী কুশওয়াহকে শোকজ করল দলের শৃঙ্খলারক্ষা কমিটি। রাজ্যসভা নির্বাচনে কংগ্রেস প্রার্থী প্রমোদ তিওয়ারিকে ভোট দিয়েছেন শোভা। তার পরই তাঁকে দলের প্রাথমিক সদস্যপদ থেকে বরখাস্ত করা হয়েছে।

রাজস্থানে ক্রস ভোটিংয়ের আশা করেছিল বিজেপি। সেই ক্রস ভোটিং হল ঠিকই। তবে তা বিজেপির বিরুদ্ধে। শোভা রানী কুশওয়াহ কংগ্রেসের তৃতীয় প্রার্থীকে ভোট দিলেন। শুধু তাই নয়, ভারতীয় ট্রাইবাল দলের দুই বিধায়ক বিজেপির হুইপ উপেক্ষা করেই কংগ্রেস প্রার্থীকে ভোট দিলেন। রাজস্থানের চারটি আসনের মধ্যে তিনটি আসনে অনায়াসে জিতেছেন কংগ্রেসের রণদীপ সিং সুরজেওয়ালা, মুকুল ওয়াসনিক এবং প্রমোদ তিওয়ারি।
চতুর্থ আসনে জিতেছেন বিজেপির ঘনশ্যাম তিওয়ারি। তবে ঘনশ্যাম জিতলেও শুক্রবার থেকেই আলোচনার কেন্দ্রে শোভা রানী কুশওয়াহ। দলের নির্দেশ উপেক্ষা করে শোভা কংগ্রেসকে ভোট দেওয়ায় অস্বস্তিতে গেরুয়া শিবির। বিধায়ক কুশওয়াহ’র ভোট বাতিলের দাবি জানিয়েছেন রাজ্যের বিরোধী দলনেতা ও বিধায়ক রাজেন্দ্র রাঠোর।

Releated Posts

ভারতে সেমিকন্ডাক্টর শিল্পের ভিত্তি তৈরি হয়েছে, এবার বৃদ্ধির সময়: অশ্বিনী বৈষ্ণব

নয়াদিল্লি, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতে সেমিকন্ডাক্টর শিল্পের ভিত্তি তৈরি হয়ে গিয়েছে এবং এবার এই শিল্পকে আরও দ্রুত এগিয়ে…

ByByNews Desk Sep 17, 2026

‘ভাদনগর থেকে বারাণসী যাত্রা’ তরুণ প্রজন্মকে মোদির জনজীবনের সঙ্গে পরিচিত করানোর উদ্যোগ: অমিত শাহ

ভাদনগর, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ৭৬তম জন্মদিন এবং জনজীবনে ২৫ বছর পূর্তি উপলক্ষে দেশজুড়ে শুরু হওয়া…

ByByNews Desk Sep 17, 2026

প্রধানমন্ত্রী মোদিকে জন্মদিনের শুভেচ্ছা বিশ্বজুড়ে

রোজো, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ৭৬তম জন্মদিন উপলক্ষে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে শুভেচ্ছা বার্তা আসতে শুরু…

ByByNews Desk Sep 17, 2026

বেঙ্গালুরুতে ভয়াবহ হামলা, কলকাতার নার্সকে অ্যাসিড ও ধারালো অস্ত্র দিয়ে আক্রমণ

বেঙ্গালুরু, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): বেঙ্গালুরুর জেপি নগরের তৃতীয় পর্যায়ে নারায়ণ ক্লিনিকের কাছে বৃহস্পতিবার সকালে প্রকাশ্য রাস্তায় এক ২৬…

ByByNews Desk Sep 17, 2026
Scroll to Top