News Flash

  • Home
  • প্রধান খবর
  • Protest: বিক্ষোভের পর রাঁচির বিভিন্ন এলাকায় ১৪৪ ধারা জারি, ১২ জুন পর্যন্ত বন্ধ ইন্টারনেট পরিষেবা
Image

Protest: বিক্ষোভের পর রাঁচির বিভিন্ন এলাকায় ১৪৪ ধারা জারি, ১২ জুন পর্যন্ত বন্ধ ইন্টারনেট পরিষেবা

রাঁচি, ১১ জুন (হি.স.) : ঝাড়খণ্ডের রাঁচিতে নবী মহম্মদ সম্পর্কে বিতর্কিত মন্তব্যের প্রতিবাদ-বিক্ষোভের জেরে দু’জন মারা গিয়েছেন। শুক্রবারের এই ঘটনার পর শনিবার রাজধানী শহরের বেশ কয়েকটি এলাকায় প্রশাসনের পক্ষ থেকে ১৪৪ ধারা জারি করা হয়েছে। রাঁচি জেলা প্রশাসনের তরফে জানানো হয়েছে, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে হিংসাত্মক এলাকায় ভারী নিরাপত্তা বাহিনী মোতায়েন করা হয়েছে।

রাঁচি জেলা প্রশাসন ১২ জুন পর্যন্ত এলাকায় ইন্টারনেট পরিষেবা বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে। জানা গিয়েছে, রাঁচির ১২টি থানা এলাকায় ১৪৪ ধারা জারি করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে এবং সর্বত্র নজরদারি করা হচ্ছে। বিভিন্ন বাহিনী মোতায়েন করা হয়েছে। সিসিটিভি ফুটেজ এবং ভিডিওগুলি যাচাই করা হচ্ছে, প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। সনাক্তকরণ প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে রাঁচি জেলা প্রশাসন। প্রসঙ্গত, ভারতীয় জনতা পার্টির (বিজেপি) বহিস্কৃত মুখপাত্র নূপুর শর্মা এবং বহিষ্কৃত নেতা নবীন জিন্দাল কর্তৃক নবী মহম্মদ সম্পর্কে বিতর্কিত মন্তব্যের বিরুদ্ধে শুক্রবারের নমাজের পরে রাঁচিতে যে হিংসাত্মক বিক্ষোভে দু’জন মারা গিয়েছিল। পাথর নিক্ষেপ এবং বেশ কয়েকটি গাড়িতে অগ্নিসংযোগ এবং ভাঙচুরের ঘটনার পর শুক্রবার জুমার নমাজের পরে যে বিক্ষোভ শুরু হয়েছিল তা হিংসাত্মক রূপ নিয়েছে।

Releated Posts

‘জোড়াফুল’ ব্যবহারে রাশ কমিশনের, মমতা ও ঋতব্রত দুই শিবিরকেই নয় প্রতীক

নিজস্ব সংবাদদাতা, নয়াদিল্লি, ১৭ সেপ্টেম্বর: তৃণমূল কংগ্রেসের অন্দরের সংঘাত এবার সরাসরি এসে পড়ল ব্যালটের পরিচয়ে। দলের নাম ও…

ByBySandeep Biswas Sep 17, 2026

দৃষ্টিভঙ্গি, দায়বদ্ধতা ও উদ্যমের গল্প: প্রধানমন্ত্রী মোদির জীবনের কিছু অজানা কাহিনি

নয়াদিল্লি, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বৃহস্পতিবার ৭৬ বছরে পা দিলেন। তাঁর দীর্ঘ রাজনৈতিক জীবনে কঠোর শৃঙ্খলা,…

ByByNews Desk Sep 17, 2026

উন্নত প্রযুক্তি বিকাশে তরুণ প্রতিভাদের সক্রিয় অংশগ্রহণের আহ্বান মোদির

নয়াদিল্লি, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতের জনসংখ্যাগত সুবিধাকে কৌশলগত শক্তি হিসেবে তুলে ধরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বৃহস্পতিবার দেশের বিপুল…

ByByNews Desk Sep 17, 2026

সেমিকন্ডাক্টরে আত্মনির্ভরতার পথে ভারতের বড় পদক্ষেপ, ‘সেমিকন ২.০’-তে ১.২৭ লক্ষ কোটি টাকার বরাদ্দ

নয়াদিল্লি, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): সেমিকন্ডাক্টর ক্ষেত্রে আত্মনির্ভরতার লক্ষ্যে বড় পদক্ষেপের পথে এগোচ্ছে ভারত। ২০২১ সালে দেশে কোনও বাণিজ্যিক…

ByByNews Desk Sep 17, 2026
Scroll to Top