News Flash

  • Home
  • দিনের খবর
  • Uttar Pradesh : উত্তরপ্রদেশের রেস্তরাঁর ইটালিয়ান খাবারের নাম ‘রাহুল গান্ধী’, ক্ষুব্ধ কংগ্রেস
Image

Uttar Pradesh : উত্তরপ্রদেশের রেস্তরাঁর ইটালিয়ান খাবারের নাম ‘রাহুল গান্ধী’, ক্ষুব্ধ কংগ্রেস

এটোয়া, ১১ জুন (হি. স.) মেনু কার্ডে খাবারের নাম ‘ইটালিয়ান রাহুল গান্ধী’ । রসিকতা করতে গিয়ে বিপাকে উত্তরপ্রদেশের এটোয়ার একটি রেস্তরাঁ। ওই রেস্তরাঁর বিরুদ্ধে আইনি পদক্ষেপের পথে কংগ্রেস। আইনি পদক্ষেপে কাজ না হলে আগামী দিনে ওই রেস্তরাঁয় ভাঙচুরও করতে পারে হাত শিবির।

আসলে উত্তরপ্রদেশের এটোয়ার সিভিল লাইন্স এলাকার একটি রেস্তরাঁর মেনুতে অভিনবত্ব আনতে ব্যবহার করেছে রাহুল গান্ধীর নাম। ওই রেস্তরাঁয় ইটালিয়ান খাবারগুলির ক্যাটেগরির নাম দেওয়া হয়েছে ‘ইটালিয়ান রাহুল গান্ধী’ নামে। এই ইটালিয়ান রাহুল গান্ধী ক্যাটেগরির অধীনে ইটালিয়ান পাস্তা, মেক্সিকান পাস্তার মতো খাবারগুলি বিক্রি করা হচ্ছে। এছাড়াও বেশ কিছু ইটালিয়ান খাবার ওই ক্যাটেগরির অধীনে রাখা হয়েছে। রেস্তরাঁ কর্তৃপক্ষের যুক্তি শুধু জনপ্রিয়তা বাড়াতেই মেনুতে রাহুলের নাম ব্যবহার করা হচ্ছে। এর নেপথ্যে কোনওরকম রাজনীতি নেই।

যদিও রেস্তরাঁর মেনুতে এভাবে রাহুল গান্ধীর নাম ব্যবহার করার খবর প্রকাশ্যে আসতেই ক্ষোভ উগরে দিয়েছেন এটোয়ার কংগ্রেস কর্মীরা। ওই রেস্তরাঁর বিরুদ্ধে স্থানীয় প্রশাসনের কাছে লিখিত অভিযোগ দায়ের করে এসেছেন জেলা কংগ্রেস নেতৃত্ব। স্থানীয় প্রশাসন ব্যবস্থা নেওয়ার আশ্বাসও দিয়েছেন। প্রশাসনের তরফে ব্যবস্থা না নেওয়া হলে আগামী দিনে ওই রেস্তরাঁর বিরুদ্ধে আন্দোলনে নামারও হুমকি দিয়েছেন কংগ্রেস নেতারা।

Releated Posts

বিহারের বন্যা পরিস্থিতি পরিদর্শনে শিবরাজ, কেন্দ্রীয় সহায়তার আশ্বাস

পাটনা, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): বিহারে চলতি বন্যায় ক্ষয়ক্ষতির পরিস্থিতি সরেজমিনে খতিয়ে দেখতে বুধবার রাজ্যে পৌঁছেছে কেন্দ্রীয় প্রতিনিধি দল।…

ByByNews Desk Sep 16, 2026

হাওড়ায় একাধিক সিপিআই(এম) পার্টি অফিসে ভাঙচুর, বিজেপির বিরুদ্ধে অভিযোগ; দাবি অস্বীকার

কলকাতা, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গের হাওড়া জেলার বালি এলাকায় মঙ্গলবার গভীর রাতে একাধিক কমিউনিস্ট পার্টি অব ইন্ডিয়া (মার্কসবাদী)-র…

ByByNews Desk Sep 16, 2026

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কলকাতা অফিস খালি করার দমকলের নোটিস খারিজ হাইকোর্টে

কলকাতা, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মধ্য কলকাতার ক্যামাক…

ByByNews Desk Sep 16, 2026

মাদক ও সোশ্যাল মিডিয়ার ফাঁদ থেকে দূরে থাকুন, শিক্ষক-অভিভাবকদের বিশ্বাস করুন: পড়ুয়াদের কাশ্মীর পুলিশের আইজি

শ্রীনগর, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): পড়ুয়াদের মাদক, অনলাইন বেটিংসহ সোশ্যাল মিডিয়ার নানা ফাঁদ এবং সহজে পাওয়া আনন্দের প্রলোভন থেকে…

ByByNews Desk Sep 16, 2026
Scroll to Top