News Flash

  • Home
  • খেলা
  • Chess : রাজ্য অনূর্ধ্ব-‌১৭ দাবা প্রতিযোগিতায় অপরাজিত চ্যাম্পিয়ন আর্শিয়া, দিগন্ত
Image

Chess : রাজ্য অনূর্ধ্ব-‌১৭ দাবা প্রতিযোগিতায় অপরাজিত চ্যাম্পিয়ন আর্শিয়া, দিগন্ত

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১১ জুন।। রাজ্য সেরা হলো দিগন্ত রায় এবং আর্শিয়া দাস। রাজ্য দাবা সংস্থা আযোজিত রাজ্য অনূর্ধ্ব-‌১৭ দাবা প্রতিযোগিতায়। শনিবার এন এস আর সি সি-‌র দাবা সংস্থার হল ঘরে হয় আসর। তাতে বালক বিভাগে ২২ জন এবং বালিকা বিভাগে ১১ জন দাবাড়ু অংশ নিয়েছিলো। বালকদের হয় ৫ রাউন্ডের খেলা। তাতে সাড়ে ৪ পয়েন্ট পেয়ে অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছে দিগন্ত রায়। ওই বিভাগে ৪ পয়েন্ট পেয়ে দ্বিতীয় থেকে চতুর্থ স্থান দখল করে যথাক্রমে অভিজ্ঞান ঘোষ, অনাবিল গোস্বামীএবং দেবাংকুর ব্যানার্জি। সাড়ে ৩ পয়েন্ট পেয়ে পঞ্চম স্থান দখল করে অগ্রজিৎ পাল। বালিকা বিভাগে প্রত্যাশিতভাবেই অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছে বিষ্ময় বালিকা আর্শিয়া দাস। তৃতীয় রাউন্ড শেষে আর্শিয়ার সঙ্গে শীর্ষে ছিলো মেট্রিক্স চেস আকাদেমির আকৃতি দেবনাথ। চতুর্থ তথা শেষ রাউন্ডে আর্শিয়ার সঙ্গে দুর্দান্ত লড়াই করলেও শেষ পর্যন্ত অভিজ্ঞতার অভাবে পিছিয়ে পড়ে। এবং শেষ পর্যন্ত পরাজয় বরন করে নেয়। ৪ রাউন্ডে পুরো ৪ পয়েন্ট পেয়ে অপরাজিত চ্যাম্পিয়ন হয় আর্সিয়া। ৩ পয়েন্ট পেয়ে দ্বিতীয় থেকে চতুর্থ স্থান দখল করে মেট্রিক্সের আকৃতি দেবনাথ, শ্রেয়শী দেবনাথ এবং অঙ্কিতা সরকার। ২ পয়েন্ট পেয়ে ভোকলসে পঞ্চম থেকে অষ্টম স্থান দখল করে যথাক্রমে সমৃদ্ধি ঘোষ, মেট্রিক্স চেস আকাদেমির দিব্যাংশী রায়, মেট্রিক্স চেস আকাদেমির নাভ্যা দে এবং মেট্রিক্স চেস আকাদেমির স্বস্তিরূপা শীল। দুর্দান্তভাবে খেলা পরিচালনা করেন অনুপম ভট্টাচার্য এবং মিঠুন পাল। আজ হবে অনূর্ধ্ব-‌১৯ বিভাগের খেলা হবে।

Releated Posts

২ লক্ষ টিকিট বিক্রি, নারী ক্রিকেটের প্রেমে পড়বে বিশ্ব: টি-২০ বিশ্বকাপ ডিরেক্টর বেথ ব্যারেট-ওয়াইল্ড

নয়াদিল্লি, ১১ জুন (আইএএনএস): ২০২৬ সালের মহিলা টি-২০ বিশ্বকাপকে ঘিরে উচ্ছ্বাস তুঙ্গে। ইতিমধ্যেই ২ লক্ষ টিকিট বিক্রি হয়ে…

ByByNews Desk Jun 11, 2026

শ্রীলঙ্কা সফরে ভারত অনূর্ধ্ব-১৯ দলের অধিনায়ক যশবর্ধন সিং চৌহান

নয়াদিল্লি, ১১ জুন (আইএএনএস): আগামী মাসে শ্রীলঙ্কা সফরে যাওয়া ভারতীয় পুরুষ অনূর্ধ্ব-১৯ দলের অধিনায়ক হিসেবে নির্বাচিত হলেন যশবর্ধন…

ByByNews Desk Jun 11, 2026

বেঙ্গল টি-টোয়েন্টি লিগ: শুভমের অর্ধশতরান ও বোলারদের দাপটে মুর্শিদাবাদকে হারাল রাঢ় টাইগার্স

কলকাতা, ১০ জুন (আইএএনএস): শুভম দে সিনিয়রের দুরন্ত অর্ধশতরান এবং বোলারদের নিয়ন্ত্রিত পারফরম্যান্সে ভর করে বেঙ্গল টি-টোয়েন্টি লিগের…

ByByNews Desk Jun 10, 2026

বিশ্বকাপের জাদু এবার বাজারে, গোল হলেই ছাড়! কেরলের সাপ্লাইকোর অভিনব ‘সকার ইলেভেন’ প্রকল্প

তিরুবনন্তপুরম, ১০ জুন (আইএএনএস): ফুটবল বিশ্বকাপের উন্মাদনাকে সাধারণ মানুষের দৈনন্দিন কেনাকাটার সঙ্গে যুক্ত করতে অভিনব উদ্যোগ নিল কেরল…

ByByNews Desk Jun 10, 2026
Scroll to Top