News Flash

  • Home
  • দেশ
  • সন্দেহজনক বাক্স খুলতেই উদ্ধার আইইডি, শ্রীনগর-বারামুল্লা হাইওয়েতে সেনাবাহিনীর তৎপরতা
Image

সন্দেহজনক বাক্স খুলতেই উদ্ধার আইইডি, শ্রীনগর-বারামুল্লা হাইওয়েতে সেনাবাহিনীর তৎপরতা

শ্রীনগর, ১১ জুন (হি.স.) : বারামুল্লা-শ্রীনগর হাইওয়েতে রাস্তার ধারে উদ্ধার শক্তিশালী আইইডি। তার জেরে শনিবার সকালে সাময়িক ব্যাহত যান চলাচল। বারামুল্লায় জেলায় ওই হাইওয়ের ধারে সন্দেহজনক একটি বাক্স খুঁজে পায় সেনাবাহিনী। খুলতেই উদ্ধার হয় ওই আইইডি। যদিও আইইডি নিষ্ক্রিয় করে সেনাবাহিনী। তারপরই স্বাভাবিক হয় গাড়ি চলাচল।

পুলিশ জানিয়েছে, সোপোর এলাকার একটি হোটেলের পাশে সন্দেহজনক বাক্সটি পড়ে ছিল। সেটির ভিতর রাখা ছিল বিস্ফোরকটি। খবর দেওয়া হয় বম্ব স্কোয়াডকে। তারা এসে আইইডিটি নিষ্ক্রিয় করে। এর জেরে বেশ কিছুক্ষণ গাড়ি চলাচল বন্ধ রাখা হয় হাইওয়েতে৷ পুলিশ জানিয়েছে, সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে লেনের দুটি দিকই বন্ধ রাখা হয়। তবে বোমাটি নিষ্ক্রিয় করার পরই আবার হাইওয়েটি গাড়ি চলাচলের জন্য খুলে দেওয়া হয়। তবে কারা সেখানে আইইডি রেখে গেল তা খতিয়ে দেখছে পুলিশ।

Releated Posts

ভারতে সেমিকন্ডাক্টর শিল্পের ভিত্তি তৈরি হয়েছে, এবার বৃদ্ধির সময়: অশ্বিনী বৈষ্ণব

নয়াদিল্লি, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতে সেমিকন্ডাক্টর শিল্পের ভিত্তি তৈরি হয়ে গিয়েছে এবং এবার এই শিল্পকে আরও দ্রুত এগিয়ে…

ByByNews Desk Sep 17, 2026

‘ভাদনগর থেকে বারাণসী যাত্রা’ তরুণ প্রজন্মকে মোদির জনজীবনের সঙ্গে পরিচিত করানোর উদ্যোগ: অমিত শাহ

ভাদনগর, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ৭৬তম জন্মদিন এবং জনজীবনে ২৫ বছর পূর্তি উপলক্ষে দেশজুড়ে শুরু হওয়া…

ByByNews Desk Sep 17, 2026

প্রধানমন্ত্রী মোদিকে জন্মদিনের শুভেচ্ছা বিশ্বজুড়ে

রোজো, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ৭৬তম জন্মদিন উপলক্ষে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে শুভেচ্ছা বার্তা আসতে শুরু…

ByByNews Desk Sep 17, 2026

বেঙ্গালুরুতে ভয়াবহ হামলা, কলকাতার নার্সকে অ্যাসিড ও ধারালো অস্ত্র দিয়ে আক্রমণ

বেঙ্গালুরু, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): বেঙ্গালুরুর জেপি নগরের তৃতীয় পর্যায়ে নারায়ণ ক্লিনিকের কাছে বৃহস্পতিবার সকালে প্রকাশ্য রাস্তায় এক ২৬…

ByByNews Desk Sep 17, 2026
Scroll to Top