News Flash

  • Home
  • প্রধান খবর
  • Rajya Sabha Polls End: শেষ হল রাজ্যসভা ভোট, রাজস্থান-কর্নাটকে ক্রস ভোটিংয়ের অভিযোগ
Image

Rajya Sabha Polls End: শেষ হল রাজ্যসভা ভোট, রাজস্থান-কর্নাটকে ক্রস ভোটিংয়ের অভিযোগ

নয়াদিল্লি, ১০ জুন (হি.স.) : টানটান উত্তেজনার মধ্যে শুক্রবার দুপুরে শেষ হয়েছে চারটি রাজ্যে ১৬টি রাজ্যসভা আসনে ভোট। রাজস্থানে বিজেপি এবং কংগ্রেস দু’তরফেরই কয়েক জন বিধায়ক ক্রস ভোটিং করেছেন বলে অভিযোগ। অন্যদিকে কর্নাটকে এক জেডি(এস) বিধায়ক কংগ্রেস প্রার্থীকে ভোট দিয়েছেন বলে জানা গিয়েছে।

শুক্রবার দেশের চার রাজ্যের ১৬টি আসনে ভোট হয়েছে। এর মধ্যে মহারাষ্ট্রের ৬টি, রাজস্থানের ৪টি, কর্নাটকের ৪টি এবং হরিয়ানায় ২টি রাজ্যসভা আসন রয়েছে। ১৬টি আসনে উল্লেখযোগ্য প্রার্থীদের মধ্যে রয়েছেন দুই কেন্দ্রীয় মন্ত্রী, নির্মলা সীতারামন ও পীযূষ গয়াল। অর্থমন্ত্রী নির্মলা কর্নাটক এবং পীযূষ মহারাষ্ট্র থেকে লড়াইয়ে রয়েছেন। চারটি আসনের মধ্যে বিজেপির একটি আসনে জয় নিশ্চিত। বাকি তিনটি আসনে দলীয় প্রার্থী রণদীপ সুরজেওয়ালা, মুকুল ওয়াসনিক ও প্রমোদ তিওয়ারির জয় নিশ্চিত বলে প্রাথমিক ভাবে ধরে নিয়েছিলেন কংগ্রেস নেতৃত্ব। কিন্তু ঘনশ্যাম তিওয়ারির পরে মিডিয়া ব্যবসায়ী সুভাষ চন্দ্রের নাম ঘোষণা করে লড়াই ‘উত্তেজনাপূর্ণ’ করে তুলেছে পদ্ম-শিবির। বিজেপি বিধায়ক শোভারানি কুশওয়াহা শুক্রবার কংগ্রেসকে ভোট দিয়েছেন বলে অভিযোগ। অন্য দিকে, সুভাষের দাবি তিনি অন্তত চার জন কংগ্রেস বিধায়কের সমর্থন পেয়েছেন।

হরিয়ানার পরিষদীয় পাটিগণিতের হিসেবে জেতার জন্য অন্তত ৩১টি ভোট প্রয়োজন। প্রধান বিরোধী কংগ্রেসের রয়েছে ৩১ জন বিধায়ক। কংগ্রেসের ‘ঘর’ ভাঙিয়ে জেতার জন্য প্রাক্তন কেন্দ্রীয় কৃষ্ণলাল পানওয়ারের পাশাপাশি কার্তিকেয় শর্মাকে নির্দল হিসেবে দাঁড় করিয়েছে বিজেপি। ফলে চাপের মুখে কংগ্রেস প্রার্থী অজয় মাকেন। উল্লেখ্য, এদিন দেশের মোট ১৫টি রাজ্যে ৫৭টি আসনে রাজ্যসভা নির্বাচন হওয়ার কথা ছিল। কিন্তু আগেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হন ১১ রাজ্যের ৪১ জন প্রার্থী। সেকারনেই আজ চার রাজ্যের ১৬টি আসনে ভোট হয় । এদিকে, জামিন না মেলায় আজ ভোটাধিকার প্রয়োগ করতে পারেন নি মহারাষ্ট্রে শিবসেনা, এনসিপি, কংগ্রেস জোট সরকারের দুই প্রাক্তন মন্ত্রী অনিল দেশমুখ, নবাব মালিক। সিবিআই-ইডি গ্রেফতার করার পরে তাঁরা এখন জেল বন্দি। বৃহস্পতিবার তাঁদের ভোট দিতে চেয়ে জামিনের আবেদন আদালতে খারিজ হয়ে যায়।

Releated Posts

প্রতিরক্ষা প্রযুক্তি সহযোগিতা জোরদার নিয়ে ভারত-জাপান আলোচনা

নয়াদিল্লি, ২২ সেপ্টেম্বর (আইএএনএস): প্রতিরক্ষা প্রযুক্তিতে দ্বিপাক্ষিক সহযোগিতা আরও জোরদার, যৌথ মহড়া এবং ইন্দো-প্যাসিফিক অঞ্চলে শান্তি ও স্থিতিশীলতার…

ByByNews Desk Sep 22, 2026

ভারত ও ওপেকের মধ্যে জ্বালানি সহযোগিতা আরও জোরদারে ঐকমত্য

নয়াদিল্লি, ২২ সেপ্টেম্বর (আইএএনএস): ভারত ও পেট্রোলিয়াম রফতানিকারক দেশগুলির সংগঠন ওপেক জ্বালানি ক্ষেত্রে দ্বিপাক্ষিক সহযোগিতা আরও গভীর করার…

ByByNews Desk Sep 22, 2026

পরিবেশ ও জলবায়ু সহযোগিতা জোরদারে প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত ভারত-নরওয়ের

অসলো, ২২ সেপ্টেম্বর (আইএএনএস): পরিবেশ ও জলবায়ু ক্ষেত্রে সহযোগিতা আরও জোরদার করার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করল ভারত ও নরওয়ে।…

ByByNews Desk Sep 22, 2026

অভিন্ন লক্ষ্যসম্পন্ন দেশগুলিকে হুমকির মোকাবিলায় একসঙ্গে কাজের আহ্বান জয়শঙ্করের

রাষ্ট্রসংঘ, ২২ সেপ্টেম্বর (আইএএনএস): আন্তর্জাতিক ক্ষেত্রে অভিন্ন লক্ষ্য রয়েছে এমন দেশগুলিকে ‘চোক পয়েন্ট’, আধিপত্য ও সরবরাহে বিঘ্ন সৃষ্টির…

ByByNews Desk Sep 22, 2026
Scroll to Top