News Flash

  • Home
  • ত্রিপুরা
  • Deputation To MD Of NHM : চাকুরীর দাবিতে হোমিওপ্যাথি চিকিত্সকদের এনএইচএমের এমডি-কে ডেপুটেশন
Image

Deputation To MD Of NHM : চাকুরীর দাবিতে হোমিওপ্যাথি চিকিত্সকদের এনএইচএমের এমডি-কে ডেপুটেশন

আগরতলা, ১০ জুন৷৷ আজ তিন দফা দাবির ভিত্তিতে এনএইচএম-র এমডি-র নিকট ডেপুটেশন প্রদান করেছে অল ত্রিপুরা বিএইচএমএস ডক্টর এসোসিয়েশন৷ এদিন রাজধানীর প্যালেস কম্পাউন্ড এলাকায় অবস্থিত এনএইচএম-র এমডির কাছে এই ডেপুটেশন প্রদান করা হয়েছে৷

তাদের দাবি, আসাম, মিজোরাম, অরুণাচল, মেঘালয় সহ ভারতবর্ষের অন্যান্য রাজ্যগুলির ন্যায় ত্রিপুরাতেও বিএইচএমএস কমিউনিটি হেলথ অফিসার আয়ুসের মাধ্যমে ডক্টরদের নিয়োগ করতে হবে৷ দীর্ঘদিন ধরে চাকরির দাবিতে তারা দপ্তরে ঘুরপাক খাচ্ছেন৷ কিন্তু তাদের নিয়োগ সম্পর্কে সঠিকভাবে কোন কিছু বলা হচ্ছে না৷ এর আগেও বারকয়েক তারা ডেপুটেশন প্রদান করেছেন৷ কিন্তু শূন্যপদ থাকা সত্ত্বেও নিয়োগ সংক্রান্ত কোন বিজ্ঞপ্তি দিচ্ছে না সংশ্লিষ্ট দপ্তর৷ তাই অতিসত্বর রাজ্যের বেকার ডাক্তারদের কর্মসংস্থানের জন্য দাবি জানিয়েছেন তারা৷

তাদের বক্তব্য অনুযায়ী, রাজ্যে প্রায় ৫০০ জন হোমিপ্যাথিক ডাক্তার পড়াশোনা শেষ করে চাকরির আশায় বসে আছেন৷ রাজ্যবাসীর স্বার্থে শূন্যপদ পূরন করে চিকিৎসা ব্যবস্থা আরো উন্নত করার দাবি উঠেছে৷

Releated Posts

১০ দিন ধরে নিখোঁজ পান ব্যবসায়ীর দেহ উদ্ধার পুকুর থেকে, রহস্য ঘিরে চাঞ্চল্য মধুপুরে

নিজস্ব প্রতিনিধি, বিশালগড়, ১৯ জুলাই:কমলাসাগর বিধানসভার মধুপুর বর্ধনপাড়া এলাকার বাসিন্দা তথা পান ব্যবসায়ী নিবাস রায়, যিনি গত ১০…

ByByReshmi Debnath Jul 20, 2026

তেলিয়ামুড়ায় ডিওয়াইএফআই-এর ৫ম বিভাগীয় সম্মেলন, বেকারত্ব ও নেশার প্রসঙ্গ তুলে সরকারের সমালোচনা বিরোধী শিবিরের

নিজস্ব প্রতিনিধি, তেলিয়ামুড়া, ১৯ জুলাই: ভারতীয় গণতান্ত্রিক যুব ফেডারেশন (ডিওয়াইএফআই)-এর ৫ম তেলিয়ামুড়া বিভাগীয় সম্মেলন রবিবার তেলিয়ামুড়া টাউন হল…

ByByReshmi Debnath Jul 20, 2026

ভুয়ো নথিতে ভারতে বসবাসের অভিযোগে বাংলাদেশি মহিলা ও সহযোগী গ্রেপ্তার ধর্মনগরে

নিজস্ব প্রতিনিধি, ধর্মনগর, ১৯ জুলাই: ভুয়ো পরিচয়পত্র ব্যবহার করে ভারতে অবৈধভাবে বসবাসের অভিযোগে এক বাংলাদেশি মহিলা এবং তাকে…

ByByReshmi Debnath Jul 20, 2026

অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ আন্দোলনই একমাত্র পথ’— ওএনজিসি শ্রমিক ইউনিয়নের রাজ্য সম্মেলনে সিআইটিইউ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:ত্রিপুরা ওএনজিসি শ্রমিক ইউনিয়নের ১৭তম রাজ্য সম্মেলন রবিবার আগরতলার অফিস লেনস্থিত সিআইটিইউ রাজ্য দপ্তরে…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top