News Flash

  • Home
  • ত্রিপুরা
  • Ashish Saha : টাউন বড়দোয়ালী কেন্দ্রে প্রচারে জোর দিলেন আশিস সাহা
Image

Ashish Saha : টাউন বড়দোয়ালী কেন্দ্রে প্রচারে জোর দিলেন আশিস সাহা

আগরতলা, ১০ জুন৷৷ শুক্রবার বাড়ি বাড়ি প্রচার জোরকদমে শুরু করলেন কংগ্রেসের প্রার্থী আশিস কুমার সাহা৷ এদিন খোসবাগান এলাকায় প্রচার করলেন আশিস বাবু৷ ৮ টাউন বড়দোয়ালী কেন্দ্রের কংগ্রেস প্রার্থী আশিস সাহা খোশ বাগান এলাকায় শুক্রবার বাড়ি বাড়ি প্রচার  করেছেন৷

এদিন প্রচারে বেরিয়ে তিনি বলেছেন, খোসবাগান ও স্মৃতি মন্দির এলাকার মানুষের সঙ্গে অনেক দিনের পরিচয় তার৷ তিনি এলাকাটিকে কংগ্রেস সমর্থিত এলাকা হিসেবে চিহ্ণিত করেছেন৷ উনার কথায়, তাদের মধ্যে ব্যাপক সাড়া রয়েছে৷ তবে শাসকের বিরুদ্ধে তাদের মধ্যে ক্ষোভও লক্ষ্য করা গেছে৷ বিশেষ করে ব্যবসায়ীদের স্বার্থ রক্ষা হচ্ছে না বলে অভিযোগ উঠে আসছে এলাকাগুলি থেকে৷ এমনই অভিমত আশিস সাহার৷ সরকারের বিভিন্ন জনস্বার্থ বিরোধী নীতির কারণে ব্যবসা পরিচালনা করার ক্ষেত্রে প্রতিবন্ধকতা দেখা দিয়েছে বলে অভিযোগ উঠে আসছে৷

তাঁর কথায়, সাধারণ মানুষের জন্য কোন উদ্যোগ নেই৷ সাধাবণ মানুষের মধ্যে যে ক্ষোভ সেই ক্ষোভের প্রতিফলন এই উপ নির্বাচনের মাধ্যমে ঘটবে বলে বক্তব্য আশিস সাহার৷ মানুষ কংগ্রেসকে শক্তিশালী করতে তাদের পাশে রয়েছে বলে জানিয়েছেন আশিস সাহা৷  

Releated Posts

চাকমাঘাটে বজ্রপাতে গুরুতর আহত ১৫ বছরের কিশোর, হাসপাতালে চিকিৎসাধীন

তেলিয়ামুড়া, ১০ সেপ্টেম্বর: তেলিয়ামুড়া মহকুমার চাকমাঘাট এলাকার তুই মধু গ্রামে বজ্রপাতে গুরুতর আহত হয়েছে ১৫ বছরের এক কিশোর।…

ByByReshmi Debnath Sep 10, 2026

এনডিএ নিয়ে আইপিএফটিতে অসন্তোষ, জোট ছাড়ার দাবি

আগরতলা, ১০ সেপ্টেম্বর: এনডিএ জোটের সঙ্গে সম্পর্ক নিয়ে আইপিএফটির অন্দরেই ফের অসন্তোষ প্রকাশ্যে এল। বিজেপির সঙ্গে জোট ছাড়ার আবেদন…

ByByReshmi Debnath Sep 10, 2026

বেআইনি পার্কিং অভিযানে মিলল চুরি যাওয়া দুই যান

আগরতলা, ১০ সেপ্টেম্বর: আগরতলা শহরে বেআইনি পার্কিংয়ের বিরুদ্ধে ট্রাফিক পুলিশের অভিযানে উদ্ধার হল চুরি যাওয়া একটি পালসার বাইক…

ByByReshmi Debnath Sep 10, 2026

প্রাক্তন পুলিশকর্মীর বাড়িতে চুরির চেষ্টা ও হামলার অভিযোগ; আমতলীতে আটক অভিযুক্ত

আগরতলা, ১০ সেপ্টেম্বর: আমতলী থানার অন্তর্গত আদর্শপাড়া এলাকায় চুরির ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে। অভিযোগ, চুরি করতে গিয়ে…

ByByReshmi Debnath Sep 10, 2026
Scroll to Top