News Flash

  • Home
  • ত্রিপুরা
  • Domestic violence : কন্যা সন্তান জন্মানোয় গার্হস্থ্য হিংসার শিকার গৃহবধূ
Image

Domestic violence : কন্যা সন্তান জন্মানোয় গার্হস্থ্য হিংসার শিকার গৃহবধূ

আগরতলা, ৯ জুন : কন্যা সন্তান জন্মানোয় স্ত্রীর প্রতি অত্যাচারের অভিযোগ উঠেছে স্বামী, শ্বাশুরী সহ ননাস ও ননাসের স্বামীর বিরুদ্ধে। শ্বশুর বাড়ির অত্যাচার সহ্য করতে না পেরে বাড়ি থেকে বেরিয়ে এসেছে স্ত্রী। কন্যা সন্তানকে নিয়ে ন্যায় বিচারের দাবি জানিয়েছেন ওই গৃহবধূ।

নির্যাতিতা গৃহবধূ রীতা দাস জানিয়েছেন, বিয়ের পর থেকেই স্বামী সুমন দাস তাঁর উপর অত্যাচার চালিয়ে আসছিলেন। কয়েকবার থানার দারস্থও হয়েছেন তিনি। পুলিশ স্বামীকে তুলে নিয়ে গিয়েছিল। ফের শ্বশুড় বাড়ির চাপে পড়ে স্বামীকে থানা থেকে ছুটিয়ে আনেন তিনি।

২০১৮ সালের ১৫ ডিসেম্বর রীতার সঙ্গে বিয়ে হয় আড়ালিয়া শান্তিপাড়ার সুমন দাসের। গৃহবধুর চাঞ্চল্যকর অভিযোগ, বিয়ের সময় তাঁর বয়স ১৮ ছিল। ইতিমধ্যে তাদের একটি কন্যা সন্তানের জন্ম হয়েছে। কন্যা সন্তানের জন্মের  পরেই বৃদ্ধি পায় অত্যাচারের মাত্রা।

বুধবার রাতে স্বামী সুমন স্ত্রীকে বেধড়ক মারধোর করেছে বলেও অভিযোগ। এমনকি গৃহবধূর সিজারের সেলাইয়ে আঘাত করেছেন বলে অভিযোগ। তাতেই শুরু হয় রক্তক্ষরণ। যন্ত্রণায় ছটপট করলেও স্বামী ডাক্তারের কাছে নিয়ে যায়নি তাঁকে। কোন ক্রমে টাকা জোগাড় করে বাড়ি থেকে বেরিয়ে এসেছে তিনি। এই অত্যাচারের ঘটনায় ন্যায় বিচার চেয়েছেন রীতা দাস।তাঁর অভিযোগ, শ্বশুড় কান্তি লাল দাস গৃহবধুর পক্ষে কথা বলায় তাঁকে পাগল বানানোর চেষ্টা করা হয়েছে। বর্তমানে অসহায় অবস্থায় দিন কাটছে তাঁর। স্বামী, শ্বাশুড়ী, ননাস ও ননাসের স্বামীর অত্যাচারের বিচারের আশায় দিন কাটাচ্ছেন তিনি।

Releated Posts

কমলাসাগর সীমান্তে দুই বাংলাদেশি যুবক আটক, বিএসএফের ভূমিকা নিয়ে উঠছে প্রশ্ন

নিজস্ব প্রতিনিধি, বিশালগড়, ১৩ জুন: কমলাসাগর সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশের অভিযোগে দুই বাংলাদেশি যুবককে আটক করা হয়েছে।…

ByByReshmi Debnath Jun 14, 2026

এমবিবি বিমানবন্দর আজ উত্তর-পূর্ব ভারতের অন্যতম গুরুত্বপূর্ণ বিমান যোগাযোগ কেন্দ্র: বিমানবন্দর অধিকর্তা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: গত এক দশকেরও বেশি সময়ে আগরতলার মহারাজা বীর বিক্রম (এমবিবি) বিমানবন্দর অভূতপূর্ব উন্নয়নের…

ByByReshmi Debnath Jun 14, 2026

কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…

ByByReshmi Debnath Jun 14, 2026

মোহনপুরে যৌথ বাহিনীর অভিযানে ৪১ কেজি গাঁজা, পিস্তল ও কার্তুজ উদ্ধার; আটক এক

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজ্যে নেশা কারবার ও অবৈধ আগ্নেয়াস্ত্রের বিস্তার নিয়ে উদ্বেগের মধ্যেই বড়সড় সাফল্য পেল নিরাপত্তা…

ByByReshmi Debnath Jun 14, 2026
Scroll to Top