News Flash

  • Home
  • ত্রিপুরা
  • Employee locked In Office :নেহাল চন্দ্র নগরে বিদ্যুৎ পরিষেবা বিঘ্নিত, নিগমের কর্মীকে অফিসে তালাবন্দী
Image

Employee locked In Office :নেহাল চন্দ্র নগরে বিদ্যুৎ পরিষেবা বিঘ্নিত, নিগমের কর্মীকে অফিসে তালাবন্দী

আগরতলা, ৮ জুন৷৷ বিদ্যুৎ পরিষেবা স্বাভাবিক রাখার দাবিতে বিশালগড়ের নেহাল চন্দ্রনগর এলাকার জনগণ বিদ্যুৎ নিগমের অফিসের ভিতরে বিদ্যুৎ কর্মীকে তালা বন্ধী করে রাখেন দীর্ঘক্ষণ৷ অবশেষে প্রশাসনের হস্তক্ষেপে ওই বিদ্যুৎকর্মী তালাবন্দি অবস্থা থেকে মুক্তি পান৷

দীর্ঘদিন যাবৎ বিদ্যুৎ যন্ত্রণায় অতিষ্ঠ হয়ে এক বিদ্যুৎ কর্মীকে অফিসের ভেতর তালাবদ্ধ করে রাখে ক্ষুব্ধ জনতা৷ ঘটনা বিশালগড় থানাধীন নেহাল চন্দ্রনগর বাজারস্থিত বিদ্যুৎ অফিসে৷ ঘটনার বিবরণে জানা গেছে,  বহুদিন যাবৎ সামান্য বৃষ্টিপাত হলেই পুরাতন রাজনগর এলাকায় দু-তিন দিনের জন্য বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে যায়৷ মঙ্গলবার রাতেও সামান্য বৃষ্টিপাত হয়৷ এরপর থেকেই গোটা পুরাতন রাজনগর এলাকা বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়ে৷ যার দরুন চরম বিপাকে পড়তে হয় গোটা এলাকার জনগণকে৷ বুধবার এলাকার ক্ষুব্দ জনগণ নেহাল চন্দ্রনগর বাজারস্থিত বিদ্যুৎ অফিসে এসে এক বিদ্যুৎ কর্মীকে ঘরের ভেতরে দীর্ঘক্ষণ তালা বন্ধ করে রাখে৷

তাদের দাবি, যতক্ষণ না পর্যন্ত এলাকার বিদ্যুৎ পরিষেবা সঠিকভাবে দেওয়া হবে ততক্ষণ অফিসের তালা খোলা হবে না৷ ঘরে আবদ্ধ হওয়া বিদ্যুৎকর্মী জানান, এই অফিসে মোট তিনজন কর্মী রয়েছে৷ তার মধ্যে দুজন নিত্যদিন অফিসে আসলেও অবিরাম দেববর্মা নামে এক বিদ্যুৎকর্মী সপ্তাহে একবার কিংবা পুরো মাসে দু-তিনবার অফিসে আসেন৷ অফিসের হাজিরা খাতায় দুই-তিন দিন এসেই পুরো মাসের সই করে যায় ওই গুণধর বিদ্যুৎকর্মী৷ পুরো ঘটনা নিজ মুখেই সংবাদমাধ্যমের সামনে স্বীকার করেন এই অফিসের বিদ্যুৎকর্মী প্রমোদ দত্ত৷

স্থানীয়দের অভিযোগ, নেহাল চন্দ্রনগর বাজারের বিদ্যুৎ অফিসের কর্মীরা দুপুর ১২টায় অফিসে এসে ৩ টায় অফিস বন্ধ করে চলে যান৷ ঠিক সময়ে অফিস খোলাও হয় না৷ এই এলাকার বিদ্যুৎ সমস্যা দূরীকরণে অনতিবিলম্বে দপ্তর এর উর্ধতন কর্মকর্তাদের কার্যকরী ভূমিকা গ্রহণের দাবি উঠেছে এলাকাবাসীদের তরফ থেকে৷ এলাকায় বিদ্যুৎ পরিষেবা স্বাভাবিক করার জন্য প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করা না হলে তারা আরও বৃহত্তর আন্দোলনে সামিল হবেন বলে হুঁশিয়ারি দিয়েছেন৷

Releated Posts

বিভিন্ন জনকল্যাণমূলক প্রকল্পের মাধ্যমে সব গ্রামকে স্বনির্ভর করে তোলার জন্য সরকার কাজ করছে: রাজ্যপাল

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২০ জুলাই: রাজ্যের প্রতিটি পরিবারকে অর্থনৈতিকভাবে শক্তিশালী করার লক্ষ্যে বিভিন্ন জনকল্যাণমূলক প্রকল্পের মাধ্যমে সব গ্রামকে…

ByByReshmi Debnath Jul 21, 2026

ডিজিপি অনুরাগ ধনকরের মৃত্যুর ঘটনায় বিচারবিভাগীয় তদন্তের দাবি, সরব ‘আমরা বাঙালী’

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২০ জুলাই: রাজ্য পুলিশের মহাপরিদর্শক (ডিজিপি) অনুরাগ ধ্যানকরের অস্বাভাবিক মৃত্যুর ঘটনাকে ঘিরে এবার বিচারবিভাগীয় তদন্তের…

ByByReshmi Debnath Jul 21, 2026

জাতীয় সড়ক সংস্কারের দাবিতে নবীনছড়ায় অবরোধ, ২-৩ ঘণ্টা যান চলাচল বন্ধের পর প্রশাসনের আশ্বাসে প্রত্যাহার

নিজস্ব প্রতিনিধি, পেঁচারথল, ২০ জুলাই: জাতীয় সড়কের বেহাল দশার প্রতিবাদে উত্তর ত্রিপুরা জেলার পেঁচারথল থানাধীন নবীনছড়া এলাকায় সোমবার…

ByByReshmi Debnath Jul 21, 2026

নারীদের ৩৩ শতাংশ আসন সংরক্ষণ অবিলম্বে কার্যকরের দাবিতে আগরতলায় বিক্ষোভ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২০ জুলাই: সংসদ ও বিধানসভায় নারীদের জন্য ৩৩ শতাংশ আসন সংরক্ষণ শর্তহীনভাবে অবিলম্বে কার্যকর করার…

ByByReshmi Debnath Jul 21, 2026
Scroll to Top