News Flash

  • Home
  • ত্রিপুরা
  • প্রচার সজ্জা নষ্ট করার অভিযোগ তুলে সিপিএম কর্মীদের পথ অবরোধ রাধানগরে
Image

প্রচার সজ্জা নষ্ট করার অভিযোগ তুলে সিপিএম কর্মীদের পথ অবরোধ রাধানগরে

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৭ জুন৷৷ উপ নির্বাচনের আগেই শাসক দলের বিরুদ্ধে অভিযোগ এনে রাস্তা অবরোধ  করলেন বাম সমর্থকরা৷ প্রচার সজ্জায় বাধা প্রদান করে আক্রমণের অভিযোগ শাসকদলের বিরুদ্ধে৷ রাজধানীর রাধানগর সংলগ্ণ ভিআইপি রোড এলাকায় মঙ্গলবার সকালে রাস্তা অবরোধ করেন বাম সমর্থকরা৷
ঘটনার বিবরণে প্রকাশ, সি.পি.আই.এম কর্মী সমর্থকরা মঙ্গলবার রাধানগর এলাকায় ফ্ল্যাগ, ফেস্টুন সহ নির্বাচনী প্রচার সজ্জা দিয়ে এলাকা সাজিয়ে তোলার কাজ করছিল৷ সেসময় শাসক দলের বাইক বাহিনী এসে সিপিআইএম কর্মী সমর্থকদের মারধর করে বলে অভিযোগ৷ ঘটনার পর তীব্র প্রতিবাদে রাধানগর এলাকায় রাস্তা অবরোধে সামিল হয় সিপিআইএম কর্মী-সমর্থকরা৷ উপস্থিত ছিলেন প্রাক্তন সাংসদ শংকর প্রসাদ দত্ত, কৃষ্ণ রক্ষিত সহ অন্যান্য নেতৃত্ব৷ খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে পুলিশ এবং টি.এস.আর৷ মহকুমা পুলিশ আধিকারিকের আশ্বাসের পর রাস্তা অবরোধ প্রত্যাহার করে সি.পি.আই.এম কর্মী সমর্থকরা৷ বিজেপি’র বাইক বাহিনী এসে মঙ্গলবার সকালে রাধানগর এলাকায় সি.পি.আই.এম কর্মী সমর্থকদের উপর হামলা করে৷ এতে কয়েকজন কর্মী সমর্থক গুরুতর আহত হয়েছে বলে জানান সিপিআইএম নেতৃত্বরা৷ সি.পি.আই.এম কর্মী সমর্থকদের কাছ থেকে প্রচার সজ্জা সহ টাকা-পয়সার সবকিছু ছিনিয়ে নিয়ে যায় বলে অভিযোগ করেন প্রাক্তন সাংসদ শংকর প্রসাদ দত্ত৷ ঘটনার সাথে যারা জড়িত রয়েছে তাদের গ্রেপ্তারের দাবিতে সি.পি.আই.এম কর্মীসমর্থকরা রাস্তা অবরোধ করেছে বলে জানান শংকর প্রসাদ দত্ত৷

Releated Posts

মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির অভিযোগে চাঞ্চল্য, তদন্ত ও ব্যবস্থা নেওয়ার দাবি

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৬ জুলাই: খোয়াই জেলার উত্তর রামচন্দ্রঘাটের লালটিলা এলাকায় একটি ওষুধের দোকানের বিরুদ্ধে মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির…

ByByReshmi Debnath Jul 26, 2026

প্রাক্তন ডিজিপি অনুরাগের মৃত্যুর ঘটনায় হাইকোর্টের তত্ত্বাবধানে বিচার বিভাগীয় তদন্তের দাবি কংগ্রেসের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৬ জুলাই: ত্রিপুরার প্রাক্তন পুলিশ মহানির্দেশক (ডিজিপি) অনুরাগের রহস্যজনক মৃত্যুর ঘটনায় হাইকোর্টের বর্তমান বিচারপতির তত্ত্বাবধানে…

ByByReshmi Debnath Jul 26, 2026

বিশালগড় কেন্দ্রীয় সংশোধনাগারে বন্দির রহস্যজনক মৃত্যু ঘিরে চাঞ্চল্য

নিজস্ব প্রতিনিধি, চড়িলাম, ২৬ জুলাই: বিশালগড় কেন্দ্রীয় জেলে এক বিচারাধীন বন্দির মৃত্যুকে ঘিরে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃতের…

ByByReshmi Debnath Jul 26, 2026

তীর্থমুখে ঝর্ণায় স্নান করতে গিয়ে যুবকের মর্মান্তিক মৃত্যু

নিজস্ব প্রতিনিধি, উদয়পুর, ২৬ জুলাই: গোমতী জেলার তীর্থমুখে ঝর্ণায় স্নান করতে গিয়ে জলে তলিয়ে এক যুবকের মর্মান্তিক মৃত্যু…

ByByReshmi Debnath Jul 26, 2026
Scroll to Top