News Flash

  • Home
  • দেশ
  • আকাশপথে বিস্ফোরক পাচারের চেষ্টা ব্যর্থ, আখনুরে গুলি করে ড্রোন নামাল বিএসএফ
Image

আকাশপথে বিস্ফোরক পাচারের চেষ্টা ব্যর্থ, আখনুরে গুলি করে ড্রোন নামাল বিএসএফ

জম্মু, ৭ জুন (হি.স.): আকাশপথে বিস্ফোরক পাচারের অভিনব প্রচেষ্টা বানচাল করে দিল সীমান্ত রক্ষী বাহিনী (বিএসএফ)। জম্মু জেলার সীমান্তবর্তী এলাকায় একটি ড্রোন গুলি করে মাটিতে নামাল বিএসএফ। জম্মুর আখনুরের কনকচক এলাকার ঘটনা। শিশুদের টিফিন বক্সের ভিতরে থাকা তিনটি ম্যাগনেটিক আইইডি উদ্ধার করা হয়েছে, বিভিন্ন সময়ে সেট করা ছিল টাইমার।

বিএসএফ জানিয়েছে, সোমবার রাতে আখনুরের কনকচক এলাকায় প্রায় ৮০০ মিটার উঁচুতে ড্রোন ওড়ার শব্দ শুনতে পান বিএসএফ জওয়ানরা। তৎক্ষণাৎ বিএসএফ জওয়ানরা গুলি চালান। এরপর রাত এগারোটা নাগাদ কনকচকের দয়ারান এলাকায় আবারও ড্রোনের শব্দ শোনা যায়। পুলিশ কর্মীরা তখন গুলি চালান। গুলি করে মাটিতে নামানো হয় ড্রোনটি, সেই ড্রোনে শিশুদের টিফিন বক্সের ভিতরে থাকা তিনটি ম্যাগনেটিক আইইডি উদ্ধার করা হয়েছে, বিভিন্ন সময়ে সেট করা ছিল টাইমার। আইইডি নিষ্ক্রিয় করা হয়েছে। একটি মামলা দায়ের করা হয়েছে।

Releated Posts

ভারতের সভ্যতা, বেদ ও ইতিহাসের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত মধ্যস্থতা: প্রধান বিচারপতি সূর্য কান্ত

জয়পুর, ১ অগস্ট (আইএএনএস): পারস্পরিক আলোচনার মাধ্যমে বিরোধ মেটানোর সংস্কৃতি ভারতের সভ্যতা, বেদ, প্রাচীন ইতিহাস এবং কৌটিল্য থেকে…

ByByNews Desk Aug 1, 2026

লস্করের পুরনো কৌশলে ফের কাশ্মীরে হামলার আশঙ্কা, নিশানায় সাধারণ মানুষ: গোয়েন্দাদের দাবি

নয়াদিল্লি, ১ অগস্ট (আইএএনএস): জম্মু ও কাশ্মীরে গত ১০ দিনের মধ্যে অনন্তনাগ ও কুলগামে পরপর দুটি জঙ্গি হামলার…

ByByNews Desk Aug 1, 2026

‘জীবনে ভুল এড়াতে লোকমান্য তিলকের ‘গীতা রহস্য’ পড়ুন’, যুব সমাজের প্রতি আহ্বান অমিত শাহের

পুনে, ১ আগস্ট (আইএএনএস): জীবনে ভুল এড়াতে যুব সমাজকে লোকমান্য বাল গঙ্গাধর তিলকের বিখ্যাত গ্রন্থ ‘গীতা রহস্য’ পড়ার…

ByByNews Desk Aug 1, 2026

কুলগাম জঙ্গি হামলায় নিহতদের পরিবারকে ১০ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ ঘোষণা ওমর আবদুল্লার

শ্রীনগর, ১ আগস্ট (আইএএনএস): জম্মু ও কাশ্মীরের কুলগামে জঙ্গি হামলায় নিহত দুই শ্রমিকের পরিবারকে মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে…

ByByNews Desk Aug 1, 2026
Scroll to Top