News Flash

  • Home
  • ত্রিপুরা
  • Cable Theft Of Pump Machine:পাম্প মেশিনের তার চুরি, সেচ ব্যবস্থা বিঘ্নিত
Image

Cable Theft Of Pump Machine:পাম্প মেশিনের তার চুরি, সেচ ব্যবস্থা বিঘ্নিত

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৫ জুন৷৷ ধলাই জেলার আমবাসা আর বলরাম দাস পাড়া সেচের জন্য স্থাপিত একটি পাম্প সেন্টারে চোরের দল হানা দেয়৷ রবিবার সকালে পাম্প অপারেটর পাম্প মেশিন চালাতে এসে লক্ষ করেন মেশিন ঘরের দরজা খোলা৷ ভিতরে ঢুকে দেখেন যাবতীয় বৈদ্যুতিক তার কেটে নিয়ে গেছে চোরের দল৷ অবশ্য পাম্প মেশিন গুলি চুরি করে নিয়ে যেতে পারেনি৷ পাম্প অপারেটর বিষয়টি স্থানীয় নেতৃত্ব এবং পুলিশকে জানায়৷ ঘটনাকে কেন্দ্র করে এলাকার কৃষক সহ সাধারণ মানুষের মধ্যে তীব্র ক্ষোভের সঞ্চার হয়েছে৷ পাম্প মেশিনের বৈদ্যুতিক তার চুরি করে নিয়ে যাওয়ার ফলে পাম্প মেশিন চালানো অসম্ভব হয়ে পড়েছে৷ দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য কৃষকদের তরফ থেকে জোরালো দাবি জানানো হয়েছে৷

Releated Posts

থলি বাড়ি গণনা কেন্দ্রের পথে গাছ ফেলে যোগাযোগ বিচ্ছিন্ন, কয়েক ঘণ্টা পর রাস্তা পরিষ্কার

কাঠালিয়া, ৫ অক্টোবর: টিটিএএডিসি ভিলেজ কাউন্সিল নির্বাচনের ভোট গণনার দিন কাঠালিয়া ব্লকের থলি বাড়ি ইংলিশ মিডিয়াম স্কুলের গণনা…

ByByReshmi Debnath Oct 5, 2026

ভিসি নির্বাচনে সিপিআইএম-কংগ্রেস মুছে যাবে, বড় জয়ের দাবি অভিষেকের

আগরতলা, ৫ অক্টোবর: ত্রিপুরার উপজাতি এলাকায় সিপিআইএম ও কংগ্রেস কার্যত মুছে যাবে বলে দাবি করলেন প্রদেশ বিজেপি সভাপতি…

ByByTaniya Chakraborty Oct 5, 2026

মান্দাইয়ে এনডিএ জোটের জয়জয়কার, উচ্ছ্বাসে মাতলেন কর্মী-সমর্থকরা

আগরতলা, ৫ অক্টোবর: প্রায় ১০ বছর পর ত্রিপুরা ট্রাইবাল এরিয়াস অটোনমাস ডিস্ট্রিক্ট কাউন্সিলের (টিটিএএডিসি) ভিলেজ কমিটি নির্বাচন অনুষ্ঠিত…

ByByReshmi Debnath Oct 5, 2026

স্বামী-সন্তান রেখে নিখোঁজ গৃহবধূ, শ্বশুর-শাশুড়িসহ কয়েকজনের বিরুদ্ধে থানায় অভিযোগ

আগরতলা, ৫ অক্টোবর: স্বামী ও দুই সন্তানকে রেখে এক গৃহবধূ নিখোঁজ হওয়ার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে আমতলী থানা এলাকায়।…

ByByTaniya Chakraborty Oct 5, 2026
Scroll to Top