News Flash

  • Home
  • খেলা
  • Amarpur : অমরপুরে নববীর, সমীরের পারফরম্যান্স, প্রথম জয়ের স্বাদ বয়া-খা-বাখসার
Image

Amarpur : অমরপুরে নববীর, সমীরের পারফরম্যান্স, প্রথম জয়ের স্বাদ বয়া-খা-বাখসার

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ৪ জুন।। প্রথম জয়ের স্বাদ পেয়েছে বয়া-খা-বাখসা। সমীর জমাতিয়ার বিধ্বংসী বোলিং। সঙ্গে নববীর ও বিশ্বজিতের বোলিং দাপটে তৃতীয় ম্যাচের মাথায় প্রথম জয়ের স্বাদ পেয়েছে বয়া-খা-বাখসা। লো স্কোরিং ম্যাচ। সহজ জয়। তবে এই সহজ করার পেছনে বোলারদের সম্মিলিত প্রয়াস দারুন। মোটকথা, অমরপুরে খেলার শুরুতে আবহাওয়া ভালোই ছিল। ম্যাচ হয়েছে। বয়া-খা-বাখসা জিতেছে। অমরপুর ক্রিকেট অ্যাসোসিয়েশন আয়োজিত সিনিয়র ক্রিকেট টুর্নামেন্ট চলছে। রাঙ্গামাটি গ্রাউন্ডে গুরুত্বপূর্ণ ম্যাচে আজ বয়া-খা-বাখসা হারিয়েছে আজাদ হিন্দ ক্লাবকে। বয়া-খা-বাখসা ৫ উইকেটের ব্যবধানে জয়ী হয়েছে। সকালে ম্যাচ শুরুতে টস জিতে বয়া-খা-বাখসা প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নেয়। আজাদ হিন্দ ক্লাবকে আমন্ত্রণ জানায় ব্যাটিং করার জন্য। ২৪ ওভার খেলে আজাদ হিন্দ ক্লাব সবকটি উইকেট হারিয়ে ৭৫ রান সংগ্রহ করতে সক্ষম হয়। দলের পক্ষে পীযূষ দাস সর্বাধিক ২৪ রান পায়। অতিরিক্ত ১৫ রান না পেলে আজাদ হিন্দ-এর স্কোর আরও কম হতো। পীযূষ ২১ বল খেলে ২টি বাউন্ডারি ও একটি ওভার বাউন্ডারি মেরে ২৪ রান সংগ্রহ করে। এছাড়া, অধিনায়ক শুভঙ্কর দাস পেয়েছে ১১ রান। বয়ান-খা-বাখসা’র সমীর জমাতিয়া ১৫ রানে একাই পাঁচটি উইকেট তুলে নেয়। এছাড়া, নববীর জমাতিয়া ৩৩ রানে তিনটি এবং বিশ্বজিৎ জমাতিয়া ১৬ রানে দুটি উইকেট পেয়েছে। জবাবে ব্যাট করতে নেমে বয়া-খা-বাখসা ১৩.৫ ওভার খেলে ৫ উইকেট হারিয়ে জয়ের প্রয়োজনীয় রান সংগ্রহ করতে সক্ষম হয়। দলের পক্ষে নববীর জমাতিয়ার অনবদ্য বেটিং দলকে জয় এনে দেয়। ৩৯ বল খেলে নববীর ৮ টি বাউন্ডারি ও একটি ওভার বাউন্ডারি হাঁকিয়ে নববীর ৪৫ রান সংগ্রহ করে। অতিরিক্ত খাতে এসেছে ১৬ রান। আজাদ হিন্দ ক্লাবের বোলার পীযূষ দাস ৩৫ রানে ৩ উইকেট তুলে নেয়। এছাড়া সাগর দাস এবং শুভঙ্কর দাস একটি করে উইকেট পেয়েছে। এককথায়, নববীর, সমীরের অলরাউন্ড পারফরম্যান্সের সৌজন্যে বয়া-খা-বাখসা ৫ উইকেটের ব্যবধানে দারুন জয় পেয়েছে। তিন ম্যাচে ৬ পয়েন্ট পেয়ে আপাতত বাখসা দ্বিতীয় শীর্ষে রয়েছে। দুই ম্যাচে ৮ পয়েন্টে শীর্ষে রয়েছে আরসিসি।

Releated Posts

মেসি-রোনাল্ডোর ঐতিহাসিক ষষ্ঠ বিশ্বকাপ, অভিযান শুরু করছে আর্জেন্টিনা ও পর্তুগাল

নয়াদিল্লি, ১৬ জুন (আইএএনএস): ফুটবল ইতিহাসের দুই মহাতারকা লিওনেল মেসি এবং ক্রিশ্চিয়ানো রোনালদো আবারও এক ঐতিহাসিক মঞ্চে মুখোমুখি…

ByByNews Desk Jun 16, 2026

চোটগ্রস্ত যুধবীর সিংয়ের বদলি হিসেবে ভারত ‘এ’ দলে অশোক শর্মা

নয়াদিল্লি, ১৬ জুন (আইএএনএস): শ্রীলঙ্কার ডাম্বুলায় চলা ত্রিদেশীয় একদিনের সিরিজে ভারত ‘এ’ দলের পেসার যুধবীর সিং চোটের কারণে…

ByByNews Desk Jun 16, 2026

‘আমরা একে অপরের ঘাটতি পূরণ করি’, পাকিস্তানের বিরুদ্ধে জয়ের পর বললেন জেমাইমা রডরিগেজ

বার্মিংহাম, ১৫ জুন (আইএএনএস): মহিলাদের টি-২০ বিশ্বকাপে পাকিস্তানের বিরুদ্ধে ভারতের দাপুটে জয়ের পর দলের ঐক্য, লড়াইয়ের মানসিকতা এবং…

ByByNews Desk Jun 15, 2026

মহিলা টি-২০ বিশ্বকাপে বড় ব্যবধানে জিততে হবে ভারতের সব গ্রুপ ম্যাচ: অভিষেক নায়ার

নয়াদিল্লি, ১৪ জুন (আইএএনএস): ইংল্যান্ডে শুরু হতে চলা মহিলা টি-২০ বিশ্বকাপের আগে ভারতীয় দলের জন্য গুরুত্বপূর্ণ পরামর্শ দিলেন…

ByByNews Desk Jun 14, 2026
Scroll to Top