News Flash

  • Home
  • প্রধান খবর
  • Encounter: অনন্তনাগ এনকাউন্টারে নিকেশ হিজবুল কমান্ডার, ৩ সৈনিক-সহ আহত ৪ জন
Image

Encounter: অনন্তনাগ এনকাউন্টারে নিকেশ হিজবুল কমান্ডার, ৩ সৈনিক-সহ আহত ৪ জন

শ্রীনগর, ৪ জুন (হি.স.): কাশ্মীরে জঙ্গি নিকেশ অভিযানে ফের বড়সড় সাফল্য পেল সুরক্ষা বাহিনী। জম্মু ও কাশ্মীরের অনন্তনাগ জেলায় সুরক্ষা বাহিনীর অভিযানে নিকেশ হয়েছে কুখ্যাত এক হিজবুল মুজাহিদিন কমান্ডার। নিহত সন্ত্রাসবাদীর নাম-নিসার খান্দে। এই অভিযানে আহত হয়েছেন ৩ জন সেনা জওয়ান ও একজন সাধারণ নাগরিক। অনন্তনাগ জেলার রিশিপোরা এলাকায় শুক্রবার সন্ধ্যা থেকে শুরু হওয়া এই অভিযান চলতে থাকে সারারাত, শনিবার সকালে কাশ্মীর পুলিশ জানিয়েছে, এনকাউন্টারে নিকেশ হয়েছে হিজবুল মুজাহিদিন কমান্ডার নিসার খান্দে।

জঙ্গিদের গতিবিধি সম্পর্কে বিশেষ সূত্রে খবর পাওয়ার পর শুক্রবার সন্ধ্যা থেকে অনন্তনাগ জেলার রিশিপোরা এলাকায় অভিযান চালায় সুরক্ষা বাহিনী। রাতেই এনকাউন্টার চলাকালীন আহত হয়েছেন ৩ জন সেনা জওয়ান ও একজন সাধারণ নাগরিক। চারিদিক থেকে গোটা এলাকা ঘিরে ফেলে সুরক্ষা বাহিনী। এরপর শনিবার সকালে কাশ্মীরের ইন্সপেক্টর জেনারেল অফ পুলিশ (আইজিপি) বিজয় কুমার জানিয়েছেন, অনন্তনাগ এনকাউন্টারে হিজবুল মুজাহিদিন কমান্ডার নিসার খান্দে নিরস্ত্র হয়েছে। একটি একে-৪৭ রাইফেল ও গোলাবারুদ উদ্ধার হয়েছে।

Releated Posts

নন্দীগ্রামে মনোনয়ন প্রত্যাহার মমতা শিবিরের প্রার্থীর, কংগ্রেসকে সমর্থনের ঘোষণা মমতার

কলকাতা, ১৮ সেপ্টেম্বর (আইএএনএস): পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রাম বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন তৃণমূল কংগ্রেস শিবিরের প্রার্থী সঞ্চিতা…

ByBySandeep Biswas Sep 18, 2026

তৃণমূলের নতুন পরিচয় কী, কমিশনে নাম-প্রতীকের পছন্দ জানাল দুই গোষ্ঠী

কলকাতা, ১৮ সেপ্টেম্বর (আইএএনএস) : তৃণমূল কংগ্রেসের দুই গোষ্ঠীই নতুন দলের নাম ও প্রতীকের জন্য নিজেদের পছন্দের তালিকা…

ByBySandeep Biswas Sep 18, 2026

‘জোড়াফুল’ ব্যবহারে রাশ কমিশনের, মমতা ও ঋতব্রত দুই শিবিরকেই নয় প্রতীক

নিজস্ব সংবাদদাতা, নয়াদিল্লি, ১৭ সেপ্টেম্বর: তৃণমূল কংগ্রেসের অন্দরের সংঘাত এবার সরাসরি এসে পড়ল ব্যালটের পরিচয়ে। দলের নাম ও…

ByBySandeep Biswas Sep 17, 2026

দৃষ্টিভঙ্গি, দায়বদ্ধতা ও উদ্যমের গল্প: প্রধানমন্ত্রী মোদির জীবনের কিছু অজানা কাহিনি

নয়াদিল্লি, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বৃহস্পতিবার ৭৬ বছরে পা দিলেন। তাঁর দীর্ঘ রাজনৈতিক জীবনে কঠোর শৃঙ্খলা,…

ByByNews Desk Sep 17, 2026
Scroll to Top