News Flash

  • Home
  • প্রধান খবর
  • Murder : রাঁচিতে খুনের অভিযোগে দিল্লি থেকে গ্রেফতার ৪
Image

Murder : রাঁচিতে খুনের অভিযোগে দিল্লি থেকে গ্রেফতার ৪

নয়াদিল্লি, ৪ জুন(হি.স) : ঝাড়খণ্ডের রাজধানী রাঁচিতে একটি খুনের মামলায় পলাতক চার অভিযুক্তকে রাজধানী দিল্লি থেকে গ্রেফতার করল পুলিশ। শনিবার পুলিশ জানিয়েছে, দিল্লি পুলিশের স্পেশাল সেল ও ঝাড়খণ্ড পুলিশের সঙ্গে যৌথ অভিযানে পূর্ব দিল্লির গাজীপুর থেকে শুক্রবার রাতে অভিযুক্ত – রাহুল কুজুর (২২), মুনাওয়ার আফাক (২৩), কাভিশ আদমান (২৬) এবং ডাবলু কুজুর (৪৭) -কে গ্রেফতার করা হয়েছে।

পুলিশের ডেপুটি কমিশনার (স্পেশাল সেল) জসমিত সিং বলেন, দিল্লির বিভিন্ন এলাকায় যৌথ অভিযান চালিয়ে গ্রেফতার করা হয়েছে। ধৃতরা সকলে রাঁচির বাসিন্দা।
অভিযুক্তরা স্বীকার করেছে, তাদের সহযোগীদের সঙ্গে ষড়যন্ত্রে তারা সোমবার রাঁচির রাতু রোডের গ্যালাক্সি মলের কাছে ভারত ভূষণকে লক্ষ্য করে গুলি চালিয়েছিল বলে ডিসিপি বলেন। ধৃতরা আগে ঝাড়খণ্ডে তোলাবাজি, খুন, খুনের চেষ্টা, হুমকি, ষড়যন্ত্র, আক্রমণ, আঘাত এবং ভয় দেখানো সহ অনেক ফৌজদারি মামলায় গ্রেফতার করা হয়েছিল বলে পুলিশ জানিয়েছে।

Releated Posts

ভারত-মোনাকো সম্পর্ক আগামী দিনে নতুন উচ্চতায় পৌঁছাবে: পীযূষ গয়াল

নিস/নয়াদিল্লি, ১৭ জুন (আইএএনএস): ভারত ও মোনাকোর দ্বিপাক্ষিক সম্পর্ক আগামী বছরগুলিতে নতুন উচ্চতায় পৌঁছাবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন…

ByByNews Desk Jun 17, 2026

সিএমআরএল-এক্সালজিক মামলায় ইডির জেরার মুখে পিনারাই বিজয়নের কন্যা ভীণা বিজয়ন

কোচি, ১৭ জুন (আইএএনএস): সিএমআরএল-এক্সালজিক আর্থিক লেনদেন সংক্রান্ত মামলায় জিজ্ঞাসাবাদের জন্য বুধবার কোচিতে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)-র দফতরে হাজির…

ByByNews Desk Jun 17, 2026

টেলিগ্রাম বন্ধের আগে শিক্ষামন্ত্রীর পদত্যাগ চাওয়া উচিত, কেন্দ্রকে আক্রমণ খাড়গের

নয়াদিল্লি, ১৬ জুন (আইএএনএস): নিট পরীক্ষা এবং বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় বারবার প্রশ্নপত্র ফাঁসের ঘটনাকে কেন্দ্র করে মঙ্গলবার কেন্দ্রীয়…

ByByNews Desk Jun 16, 2026

জিটিএ-র কার্যকলাপে ব্যাপক দুর্নীতির তদন্ত হবে: মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

কলকাতা, ১৬ জুন (আইএএনএস): দার্জিলিং, কালিম্পং ও কার্শিয়াং পাহাড়ি এলাকার প্রশাসনিক দায়িত্বপ্রাপ্ত স্বশাসিত সংস্থা গোরখাল্যান্ড টেরিটোরিয়াল অ্যাডমিনিস্ট্রেশন (জিটিএ)-র…

ByByNews Desk Jun 16, 2026
Scroll to Top