News Flash

  • Home
  • খেলা
  • Amarpur : অমরপুরে সিনিয়র লীগ ক্রিকেটে মালবাসাকে হারিয়ে আরসিসি জয়ী
Image

Amarpur : অমরপুরে সিনিয়র লীগ ক্রিকেটে মালবাসাকে হারিয়ে আরসিসি জয়ী

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ৩ জুন।। অমর পুরে ম্যাচ হয়েছে। আরসিসি জিতেছে। বৃষ্টিবিঘ্নিত ম্যাচে ওভার কমিয়ে খেলা সম্পন্ন হয়েছে। অমরপুর ক্রিকেট অ্যাসোসিয়েশন আয়োজিত সিনিয়র ক্রিকেট টুর্নামেন্ট চলছে। রাঙ্গামাটি গ্রাউন্ডে গুরুত্বপূর্ণ ম্যাচে আজ আরসিসি জয়ী হয়েছে। হারিয়েছে মালবাসা প্লে সেন্টারকে। আরসিসি ৪৩ রানের ব্যবধানে জয়ী হয়েছে। সকালে ম্যাচ জিতে আরসিসি প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়। খেলা শুরুতে দেরি হওয়ায় আগেই ওভার সংখ্যা কমিয়ে ২৯ করা হয়। নির্ধারিত ২৯ ওভারে আরসিসি ৯ উইকেট হারিয়ে ২৪২ রান সংগ্রহ করে। দলের পক্ষে ওপেনার রাহুল দাসের ৭১ রান, দেবব্রত সাহার ৬১ রান এবং মনোজ দাশগুপ্তের ৪১ রান বেশ উল্লেখযোগ্য। রাহুল ৫৮ বল খেলে তিনটি বাউন্ডারি ও পাঁচটি ওভার বাউন্ডারি হাঁকিয়ে ৭১ রান সংগ্রহ করে। দেবব্রত ৩৪ বলে দুটি বাউন্ডারি ও পাঁচটি ওভার বাউন্ডারি সহযোগে ৬১ রান পায়। মনোজও ৩৪টি বল খেলে তিনটি বাউন্ডারি ও তিনটি ওভার বাউন্ডারি মেরে ৪১ রান সংগ্রহ করে। এছাড়া, প্রীতম বর্মন পেয়েছে ২৭ রান। মালবাসা প্লে সেন্টারের রামকৃষ্ণ জমাতিয়া ৫৯ রানে তিনটি উইকেট পায়। এছাড়া, মহাবীর জমাতিয়া ও সুবন্য মোহন জমাতিয়া দুটি করে উইকেট পেয়েছে। জবাবে ব্যাট করতে নেমে মালবাসা প্লে সেন্টার ২২.৪ ওভার খেলে সবকটি উইকেট হারিয়ে ১৯৯ রান সংগ্রহ করতে সক্ষম হয়। দলের পক্ষে শ্রাবন জমাতিয়ার ৫৮ রান, শুভ রঞ্জনের ৪৩ রান এবং মহাবীর জমাতিয়া ৪০ রান উল্লেখযোগ্য। তবে টেল এন্ডার ব্যাটসম্যানরা তেমন রান পায়নি বলে শেষরক্ষা সম্ভব হয়নি। আরসিসির বোলার আবীর কর্মকার ৩১ রানে ৪ উইকেট তুলে নেয়। এছাড়া রীতেশ দাস ৩৭ রানে তিনটি এবং সৌরভ হালদার ২১ রানে দুইটি উইকেট পেয়েছে। মোটকথা, রাহুল, দেবব্রতর ব্যাটিংয়ের পাশাপাশি আবীর, রীতেশের বোলিংয়ের সৌজন্যে আরসিসি ৪৩ রানের ব্যবধানে দুর্দান্ত জয় পেয়েছে।

Releated Posts

ভারতের মানচিত্রে উত্তর-পূর্বাঞ্চল বাদ, গ্লাসগোর রেস্তোরাঁ ঘিরে বিতর্ক; প্রতিবাদে লাভলিনা বরগোহাঁই

গ্লাসগো, ২ আগস্ট (আইএএনএস): ভারতের উত্তর-পূর্বাঞ্চলকে বাদ দিয়ে ভারতের মানচিত্র ছাপানো ন্যাপকিন ব্যবহার করায় স্কটল্যান্ডের গ্লাসগোর একটি ভারতীয়…

ByByNews Desk Aug 2, 2026

কমনওয়েলথ গেমসে জ্যাভলিনে ভারতের জোড়া পদক, নীরজ ও যশবীরকে অভিনন্দন প্রধানমন্ত্রীর

নয়াদিল্লি, ১ আগস্ট (আইএএনএস): কমনওয়েলথ গেমস ২০২৬-এ পুরুষদের জ্যাভলিন থ্রো ইভেন্টে ভারতের নীরজ চোপড়া ও যশবীর সিংয়ের জোড়া…

ByByNews Desk Aug 1, 2026

সিডব্লিউজি ২০২৬: ‘এই সোনা যোগীজির জন্যও, যিনি আমাকে সমর্থন করেছেন’, জুডোয় সোনা জিতে বললেন অস্মিতা দে

গ্লাসগো, ৩১ জুলাই (আইএএনএস): কমনওয়েলথ গেমস ২০২৬-এ ক্যারিয়ারের সবচেয়ে বড় সাফল্য অর্জনের পর ভারতের জুডোকা অস্মিতা দে তাঁর…

ByBySandeep Biswas Jul 31, 2026

কমনওয়েলথ গেমস ২০২৬: জুডোয় মহিলাদের ৪৮ কেজিতে সোনা জিতলেন অস্মিতা দে, ভারতের পদক ভাণ্ডারে আরও সাফল্য, গর্বিত ত্রিপুরা

গ্লাসগো, ৩১ জুলাই (আইএএনএস): কমনওয়েলথ গেমস ২০২৬-এ ভারতের পদক জয়ের ধারা অব্যাহত রেখে জুডোয় মহিলাদের ৪৮ কেজি বিভাগে…

ByBySandeep Biswas Jul 31, 2026
Scroll to Top