News Flash

  • Home
  • মুখ্য খবর
  • Dead : বিদ্যুৎস্পৃষ্টে এক শ্রমিকের মৃত্যু, আহত আরও এক
Image

Dead : বিদ্যুৎস্পৃষ্টে এক শ্রমিকের মৃত্যু, আহত আরও এক

আগরতলা, ৩ জুন৷৷ বিরাশী মাইল এলাকায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হয়েছে এক শ্রমিকের৷ আহত হয়েছেন অপর এক শ্রমিক৷ মৃত শ্রমিকের নাম কমল কান্তি চাকমা৷ আহত শ্রমিকের নাম মঙ্গল ত্রিপুরা৷ আহত শ্রমিককে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে প্রথমে বিরাশী মাইল হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে৷ অবস্থা আশংজনক হওয়ায় সেখান থেকে তাকে ধলাই জেলা হাসপাতালে স্থানান্তর করা হয়েছে৷

ঘটনার বিস্তারিত বিবরণে জানা গেছে, বিরাশী মাইল এলাকায় ১৪ জন শ্রমিক মিলে একটি বিদ্যুতের খুঁটি বসানোর কাজ করছিলেন৷ যেখানে বিদ্যুতের খুঁটিতে বসানোর চেষ্টা হচ্ছিল তার পাশ দিয়ে বিদ্যুৎ পরিবাহী তার গিয়েছে৷ খুটিটি যখন তারা গর্তের মধ্যে ফেলার চেষ্টা করে তখন ঐ নিয়ন্ত্রণ হারিয়ে ফেলায় খুঁটিটি বিদ্যুতের তারের সঙ্গে স্পর্শ হয়৷ বিদ্যুৎ পরিবাহী তারের সঙ্গে বিদ্যুতের খুঁটি স্পর্শ হয়ে যাওয়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয়। অপর একজন গুরুতর ভাবে আহত হন৷ অবশ্য অন্যান্য শ্রমিকরা অক্ষত রয়েছেন৷সহ-শ্রমিকরা সঙ্গে সঙ্গে আহত শ্রমিককে হাসপাতালে নিয়ে যায়৷ ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে ছুটে আসে৷ মৃত শ্রমিকের দেহ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে৷ ঘটনার খবর ছড়িয়ে পড়তেই এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে৷

Releated Posts

বিমানবন্দর সংলগ্ন এলাকা থেকে তিন বাংলাদেশি মহিলা সহ ভারতীয় টাউট আটক

আগরতলা, ১৮ সেপ্টেম্বর: বৈধ নথিপত্র ছাড়াই ভারতে অবস্থানের অভিযোগে আগরতলা বিমানবন্দর সংলগ্ন এলাকা থেকে তিন বাংলাদেশি মহিলাকে আটক…

ByByTaniya Chakraborty Sep 18, 2026

ধর্মীয় রীতি-নীতি মেনে বিশ্বকর্মা পূজোর আয়োজন

আগরতলা, ১৮ সেপ্টেম্বর: প্রতি বছরের মতো এবছর ও বোধজংনগর স্থিত টি এস আর ২ নং ব্যাটেলিয়ানের জওয়ানরাও ধর্মীয়…

ByByTaniya Chakraborty Sep 18, 2026

ধানের জমি থেকে ১০-১২ ফুটের অজগর উদ্ধার, চাঞ্চল্য

আগরতলা, ১৮ সেপ্টেম্বর: ধানের জমি থেকে ১০ থেকে ১২ ফুট দৈর্ঘ্যের একটি অজগর সাপ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে…

ByByTaniya Chakraborty Sep 18, 2026

মাতাবাড়িতে ‘আশীর্বাদ কা দিয়া’ জ্বালালেন মুখ্যমন্ত্রী, মোদির সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় প্রার্থনা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৭ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে চলমান ‘সেবা সংকল্প অভিযান’-এর অংশ হিসেবে বৃহস্পতিবার সন্ধ্যায় উদয়পুরের…

ByByReshmi Debnath Sep 17, 2026
Scroll to Top