News Flash

  • Home
  • ত্রিপুরা
  • domestic violence: স্ত্রী ও সন্তানদের মারধর করে আগুনে পুড়িয়ে দিল বসতঘর
Image

domestic violence: স্ত্রী ও সন্তানদের মারধর করে আগুনে পুড়িয়ে দিল বসতঘর

আগরতলা, ৩ জুন৷৷ মোহনপুর মহকুমার ভোগপুর গাঁওসভার কাছারি টিলা এলাকায় স্ত্রী-সন্তানদের মারধর করে বসত ঘর আগুনে পুড়িয়ে দিয়েছে স্বামী৷ ঘটনাকে কেন্দ্র করে এলাকার জনগণের তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে৷

ঘটনার বিবরণে জানা গেছে, মোহনপুরের ভোগপুর গাওসভার কাছারি টিলা এলাকার উজ্জ্বল সরকার তার স্ত্রী বাসন্তী সরকার এবং দুই নাবালিকাকে গতকাল রাতে বেধড়ক মারধর করে ঘরের ভেতরে আগুন জ্বালিয়ে দেয়৷ আগুনে ঘরের যাবতীয় জিনিসপত্র সহ ঘরটি পুড়ে ছারখার হয়ে যায়৷ ঘটনা সংঘটিত করে উজ্জ্বল সূত্রধর সেখান থেকে গা-ঢাকা দেন৷ অসহায় মহিলা নাবালিকা সন্তানকে নিয়ে পার্শবর্তী এক প্রতিবেশীর বাড়িতে আশ্রয় নেন৷

এ ব্যাপারে লেফুঙ্গা থানায় স্বামীর বিরুদ্ধে সুনির্দিষ্ট মামলা দায়ের করেছেন অসহায় বাসন্তী সরকার৷ এ বিষয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি জানান, দীর্ঘদিন ধরেই তাদের পারিবারিক কলহ চলছিল৷ প্রতিনিয়ত তার উপর নির্যাতন চালাতো স্বামী৷ নির্যাতন সহ্য করেও দুই সন্তানকে নিয়ে বেঁচে থাকার চেষ্টা করছিলেন তিনি৷ কিন্তু শেষ সম্বলটুকু পুড়িয়ে ছারখার করে দিয়েছে তার স্বামী৷

বাসন্তী সরকার আরও জানান, এ ব্যাপারে ইতিপূর্বেও থানায় অভিযোগ দায়ের করেছিলেন৷ একাধিকবার পুলিশ এবং স্থানীয় মুরুব্বিরা ঘটনা মীমাংসা করার চেষ্টা করেছেন৷ শেষ পর্যন্ত স্ত্রী-সন্তানদের মারধর করে ঘরে আগুন ধরিয়ে দিয়ে পালিয়ে গেছে স্বামী উজ্জ্বল সরকার৷লেফুঙ্গা থানার পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে৷ অভিযুক্তকে গ্রেপ্তারের জন্য পুলিশের তৎপরতা অব্যাহত রয়েছে৷ এদিকে ক্ষতিগ্রস্ত পরিবারকে প্রশাসনের তরফ থেকে আশ্রয় দান এবং প্রয়োজনীয় সাহায্য করার জন্য এলাকাবাসীর তরফ থেকে দাবি জানানো হয়েছে৷

Releated Posts

সেকেরকোট চৌমুহনী বাজারে ব্যবসায়ীর বিরুদ্ধে অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি ব্যবসায়ীদের

আগরতলা, ১৩ জুন: আমতলী থানার অধীন সেকেরকোট চৌমনী বাজারে এক ব্যবসায়ীর বিরুদ্ধে একাধিক অভিযোগ তুলে প্রশাসনের কাছে লিখিত…

ByByTaniya Chakraborty Jun 13, 2026

‘বুথ চলো অভিযান’-এ জনসংযোগে জোর, চাকমাঘাটে বুথ সভায় উন্নয়নের আশ্বাস মন্ত্রী বিকাশ দেববর্মার

আগরতলা, ১৩ জুন: বিজেপির সাংগঠনিক ভিত্তি আরও মজবুত করার লক্ষ্যে রাজ্যজুড়ে চলমান ‘বুথ চলো অভিযান’-এর অংশ হিসেবে শনিবার…

ByByReshmi Debnath Jun 13, 2026

ভাল্লুকের হামলায় গুরুতর জখম বৃদ্ধ, বনদপ্তরের ভূমিকা নিয়ে ক্ষোভ গ্রামবাসীদের

আগরতলা, ১৩ জুন: সিপাহীজলা জেলার পূর্ব সিমনা এডিসি ভিলেজের ভুবন চৌধুরী পাড়ায় ফের ভাল্লুকের হামলার ঘটনা ঘটেছে। শনিবার…

ByByReshmi Debnath Jun 13, 2026

মেডিকেল কলেজে যুবতীর মৃত্যুর ঘটনায় ডিজিপি কার্যালয়ের সামনে বাম যুব-ছাত্র সংগঠনগুলির বিক্ষোভ

আগরতলা, ১৩ জুন: রানীরখামার মেডিকেল কলেজে এক যুবতীর মৃতদেহ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে আগরতলায় পুলিশ মহা-নির্দেশক (ডিজিপি) কার্যালয়ের…

ByByTaniya Chakraborty Jun 13, 2026
Scroll to Top