News Flash

  • Home
  • ত্রিপুরা
  • Dead Bodies Found In Pond : আগরতলায় পুকুরে মৃতদেহ উদ্ধার, আতঙ্ক জনমনে
Image

Dead Bodies Found In Pond : আগরতলায় পুকুরে মৃতদেহ উদ্ধার, আতঙ্ক জনমনে

আগরতলায় পুকুরে মৃতদেহ উদ্ধার, আতঙ্ক জনমনে

আগরতলা, ৩ জুন (হি. স.) : রাজ্যে বেড়ে চলেছে অস্বাভাবিক মৃত্যুর হার। আজ ফের মৃতদেহ উদ্ধার হয়েছে। শুক্রবার রাজধানীর মেলারমাঠ পুকুর থেকে উদ্ধার হয়েছে এক অজ্ঞাত পরিচয় ব্যক্তির মৃতদেহ। ঘটনাকে কেন্দ্র করে এলাকা জুড়ে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। শহরের বুকে এধরনের ঘটনায় জনমনে আতঙ্ক দেখা দিয়েছে। 

স্থানীয় সুত্রে খবর, শুক্রবার দুপুরে নাগাদ স্থানীয় জনগণ দেখতে পান মেলারমাঠ পুকুরের জলে মৃতদেহ ভাসছে। সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় বটতলা পুলিশ ফাঁড়িতে এবং দমকল বাহিনীকে। খবর পেয়ে পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে।

পুলিশের বক্তব্য, পুকুরের জলে মৃতদেহ উদ্ধারের ঘটনায় অস্বাভাবিক মৃত্যুর মামলা নিয়ে তদন্ত শুরু হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট হাতে আসলে মৃত্যুর কারণ সম্পর্কে স্পষ্ট হবে। মৃত ব্যক্তির বয়স আনুমানিক ৩০-৩৫ বছর হবে। প্রসঙ্গত, সম্প্রতি ত্রিপুরায় বিভিন্ন স্থানে মৃতদেহ উদ্ধার হচ্ছে। অস্বাভাবিক মৃত্যুর ঘটনা বেড়েই চলেছে। বেশিরভাগ ক্ষেত্রে নেশগ্রস্ত হয়ে মৃত্যুর ঘটনার প্রমাণ মিলেছে। হিন্দুস্থান সমাচার\সন্দীপ

Releated Posts

দিনদুপুরে বিশালগড়ে মহিলার গলা থেকে স্বর্ণের চেইন ছিনতাই

বিশালগড়, ১৬ সেপ্টেম্বর: বিশালগড় কলেজ সংলগ্ন জাতীয় সড়কে এক মহিলার গলা থেকে স্বর্ণের হার ছিনতাইয়ের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে।…

ByByTaniya Chakraborty Sep 16, 2026

মেলাঘরে পোস্ট অফিসের নামে প্রতারণার অভিযোগ, মেয়ের বিয়ের জন্য জমানো টাকা আত্মসাতের দাবি

আগরতলা, ১৬ সেপ্টেম্বর: পোস্ট অফিসে টাকা জমা দেওয়ার কথা বলে এক অসহায় মহিলার কাছ থেকে দীর্ঘদিন ধরে কিস্তির…

ByByReshmi Debnath Sep 16, 2026

একের পর এক শিক্ষা প্রতিষ্ঠানে চুরির অভিযোগ, বিশালগড়ে নিরাপত্তা নিয়ে প্রশ্ন

বিশালগড়, ১৬ সেপ্টেম্বর: বিশালগড়ে একের পর এক শিক্ষা প্রতিষ্ঠান ও সাধারণ মানুষের বাড়িঘরে চুরির ঘটনায় উদ্বেগ ছড়িয়েছে। এবার…

ByByReshmi Debnath Sep 16, 2026

শহীদ কমরেড গৌতম প্রসাদ দত্তের ৪৭তম শহীদান দিবসে বিশালগড়ে রক্তদান শিবির

বিশালগড়, ১৬ সেপ্টেম্বর: শহীদ কমরেড গৌতম প্রসাদ দত্তের ৪৭তম শহীদান দিবস উপলক্ষে বুধবার বিশালগড়ের অফিসটিলা সিপিআই(এম) পার্টি অফিসে…

ByByReshmi Debnath Sep 16, 2026
Scroll to Top