News Flash

  • Home
  • ত্রিপুরা
  • Kamalpur : বন্ধুর ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর অপর বন্ধু

Kamalpur : বন্ধুর ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর অপর বন্ধু

কমলপুর, ৩ জুন : মদের আসরে বচসাকে কেন্দ্র করে বন্ধুর ধারালো অস্ত্রের আঘাতে  মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন অপর বন্ধু। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার রাত পৌনে নয়টা নাগাদ কমলপুর থানার হালাহালি গরু বাজারে। আহত অমৃতসুত্র ধর পেশায় কাঠমিস্ত্রি। তার বাড়ি হালহালি কৃষ্ণনগর গ্রামে। অভিযুক্ত বন্ধুর নাম সুবীর দেব। তার বাড়ি হালহালি নাকফুল গ্রামে। তিনি বর্তমানে পলাতক বলে জানা গেছে। এদিকে আহত অমৃতের  কিডনীতে গুরুতর আঘাত লেগেছে। বর্তমানে জিবিপি হাসপাতালে তিনি মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন।

ঘটনার বিবরণে জানা যায়, বৃহস্পতিবার দুপুরে দুই বন্ধু মদ্যপানে মেতে উঠেছিল। তারপরেই কোনো এক বিষয়কে কেন্দ্র করে ঝগড়ার সূত্রপাত। এক সময় ধারালো অস্ত্র দিয়ে অভিযুক্ত  সুবীর অমৃতকে আঘাত করে পালিয়ে যান।  গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় স্থানীয় হাসপাতালে। সেখানে তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে জিবিপি হাসপাতালে রেফার করা হয়েছে। পুলিশ অভিযুক্তের খোঁজে তল্লাশি করছে বলে জানিয়েছে।

Releated Posts

দিনদুপুরে বিশালগড়ে মহিলার গলা থেকে স্বর্ণের চেইন ছিনতাই

বিশালগড়, ১৬ সেপ্টেম্বর: বিশালগড় কলেজ সংলগ্ন জাতীয় সড়কে এক মহিলার গলা থেকে স্বর্ণের হার ছিনতাইয়ের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে।…

ByByTaniya Chakraborty Sep 16, 2026

মেলাঘরে পোস্ট অফিসের নামে প্রতারণার অভিযোগ, মেয়ের বিয়ের জন্য জমানো টাকা আত্মসাতের দাবি

আগরতলা, ১৬ সেপ্টেম্বর: পোস্ট অফিসে টাকা জমা দেওয়ার কথা বলে এক অসহায় মহিলার কাছ থেকে দীর্ঘদিন ধরে কিস্তির…

ByByReshmi Debnath Sep 16, 2026

একের পর এক শিক্ষা প্রতিষ্ঠানে চুরির অভিযোগ, বিশালগড়ে নিরাপত্তা নিয়ে প্রশ্ন

বিশালগড়, ১৬ সেপ্টেম্বর: বিশালগড়ে একের পর এক শিক্ষা প্রতিষ্ঠান ও সাধারণ মানুষের বাড়িঘরে চুরির ঘটনায় উদ্বেগ ছড়িয়েছে। এবার…

ByByReshmi Debnath Sep 16, 2026

শহীদ কমরেড গৌতম প্রসাদ দত্তের ৪৭তম শহীদান দিবসে বিশালগড়ে রক্তদান শিবির

বিশালগড়, ১৬ সেপ্টেম্বর: শহীদ কমরেড গৌতম প্রসাদ দত্তের ৪৭তম শহীদান দিবস উপলক্ষে বুধবার বিশালগড়ের অফিসটিলা সিপিআই(এম) পার্টি অফিসে…

ByByReshmi Debnath Sep 16, 2026
Scroll to Top