News Flash

  • Home
  • ত্রিপুরা
  • পতিছড়ী হঠাৎ বাজার নিকটবর্তী জঙ্গলে উদ্ধার সদ্যজাত কন্যাসন্তানের মৃতদেহ
Image

পতিছড়ী হঠাৎ বাজার নিকটবর্তী জঙ্গলে উদ্ধার সদ্যজাত কন্যাসন্তানের মৃতদেহ

নিজস্ব প্রতিনিধি, শান্তিরবাজার, ১ জুন।। পতিছড়ী হঠাৎ বাজার সংলগ্ন এলাকায় জঙ্গলে সদ্যজাত কন্যা সন্তানের মৃতদেহ উদ্ধার হয়েছে।

ঘটনার বিবরনে জানা গেছে, বুধবার রাত্র আনুমানিক ৯ টা ৩০ মিনিট নাগাদ মনপাথর ফাঁড়ী থানায় খবর আসে পতিছড়ীর হঠাৎ বাজার সংলগ্ন এলাকায় জঙ্গলের মধ্যে এক সদ্যজাত কন্যা সন্তানের মৃতদেহ ব্যাগের মধ্যে রেখে ফেলে গেছে।  ঘটনার খবর পেয়ে মনপাথর ফাঁড়ী থানার ওসি আরক্ষা দপ্তরের কর্মীদের সঙ্গে নিয়ে ছুটে যায় ঘটনাস্থলে।  ঘটনাস্থলে গিয়ে ব্যাগ সহ সদ্যজাত কন্যা সন্তানের মৃতদেহ নিয়ে আসা হয় শান্তির বাজার জেলা হাসাপাতালে। 
আজ এই সদ্যজাত কন্যা সন্তানের মৃতদেহ উদ্ধারের বিষয়টি মনপাথর ফাঁড়ী থানার ওসি জানিয়েছেন।  তিনি জানান, মৃতদেহ বর্তমানে শান্তির বাজার জেলা হাসপাতালের মর্গে রাখা হয়েছে।  আগামীকাল মৃতদেহ ময়নাতদন্ত করা হবে। কন্যা সন্তানের পরিচয় জানতে তদন্তে নেমেছে পুলিশ। 

Releated Posts

একলব্য মডেল স্কুলের শিক্ষকের বিরুদ্ধে তিন ছাত্রীর সঙ্গে অশোভন আচরণের অভিযোগ, গ্রেফতার

আগরতলা, ১৭ সেপ্টেম্বর: একলব্য মডেল রেসিডেন্সিয়াল স্কুলের তিন ছাত্রীর সঙ্গে অশোভন আচরণের অভিযোগ উঠেছে এক শিক্ষকের বিরুদ্ধে। ঘটনাকে…

ByByReshmi Debnath Sep 17, 2026

সমাজের সকল অংশের মানুষের অংশগ্রহণের মাধ্যমে উন্নয়নমূলক কর্মকাণ্ডকে এগিয়ে নিয়ে যেতে হবে: পর্যটনমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৭ সেপ্টেম্বর:প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন এবং জনসেবায় ২৫ বছর পূর্তি উপলক্ষ্যে রাজ্যব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’-এর…

ByByReshmi Debnath Sep 17, 2026

যোগ্য প্রার্থীরা প্রাপ্য সুযোগ পাবেন, কেন্দ্রের নির্দেশ মেনে দ্বিতীয় দফার নিয়োগ: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৭ সেপ্টেম্বর: নিয়োগ এবং শিক্ষক যোগ্যতা পরীক্ষা (টেট) নিয়ে দাবিদাওয়া জানিয়ে আন্দোলনে না যাওয়ার জন্য সংশ্লিষ্টদের প্রতি…

ByByTaniya Chakraborty Sep 17, 2026

কর্তব্যে গাফিলতির অভিযোগ, নানা সমস্যায় জর্জরিত বড়মুড়া নারেং জমি উচ্চ বিদ্যালয়

আগরতলা, ১৭ সেপ্টেম্বর: কর্তব্যে গাফিলতি থেকে শুরু করে পানীয় জলের সমস্যা—নানা সমস্যায় জর্জরিত পশ্চিম ত্রিপুরা জেলার বেলবাড়ি ব্লকের…

ByByReshmi Debnath Sep 17, 2026
Scroll to Top