News Flash

  • Home
  • ত্রিপুরা
  • ত্রিপুরায় উপনির্বাচনে প্রতিদ্বন্দ্বিতায় আগ্রহী প্রদ্যোত
Image

ত্রিপুরায় উপনির্বাচনে প্রতিদ্বন্দ্বিতায় আগ্রহী প্রদ্যোত

আগরতলা, ২ জুন(হি. স.): ত্রিপুরা উপনির্বাচনে প্রতিদ্বন্দ্বিতায় আগ্রহী তিপরা মথা সুপ্রিমো তথা এমডিসি প্রদ্যোত কিশোর দেববর্মণ। জনজাতি আসনে উপনির্বাচন না হলেও এই মুহুর্তে নির্বাচনী লড়াইয়ের আদৌ প্রয়োজন রয়েছে, আজ এবং আগামীকাল দুইদিনের বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হবে। লন্ডন থেকে ফিরে আগরতলা বিমান বন্দরে নেমেই একথা বলেন প্রদ্যোত।

প্রসঙ্গত, ত্রিপুরায় আগামী ২৩ জুন চারটি আসনে উপনির্বাচন অনুষ্ঠিত হবে। বিজেপি, কংগ্রেস, বামফ্রন্ট, তৃণমূল কংগ্রেস নির্বাচনী প্রস্তুতি শুরু করেছে। বহুমুখী লড়াইয়ে এখন তিপরা মথাও অংশীদার হতে চাইছে। এদিন প্রদ্যোত বলেন, উপনির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা নিয়ে এখনো সিদ্ধান্ত হয়নি। আজ ও আগামীকাল দলের বৈঠকে এ-বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। কারণ, উপনির্বাচন জনজাতি সংরক্ষিত আসনে হচ্ছে না। সাধারণ এবং তপশিলি জাতি সংরক্ষিত আসনে উপনির্বাচন হবে।তবে, তাঁর ব্যক্তিগত মতামত, অন্তত এক বা দুইটি আসনে তিপরা মথার প্রতিদ্বন্দ্বিতা করা উচিত। ২০২৩ সালে বিধানসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার পূর্বে উপনির্বাচনে নিজেদের পরীক্ষিত হওয়া জরুরী, বলেন তিনি। 

Releated Posts

একলব্য মডেল স্কুলের শিক্ষকের বিরুদ্ধে তিন ছাত্রীর সঙ্গে অশোভন আচরণের অভিযোগ, গ্রেফতার

আগরতলা, ১৭ সেপ্টেম্বর: একলব্য মডেল রেসিডেন্সিয়াল স্কুলের তিন ছাত্রীর সঙ্গে অশোভন আচরণের অভিযোগ উঠেছে এক শিক্ষকের বিরুদ্ধে। ঘটনাকে…

ByByReshmi Debnath Sep 17, 2026

মাতাবাড়িতে ‘আশীর্বাদ কা দিয়া’ জ্বালালেন মুখ্যমন্ত্রী, মোদির সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় প্রার্থনা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৭ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে চলমান ‘সেবা সংকল্প অভিযান’-এর অংশ হিসেবে বৃহস্পতিবার সন্ধ্যায় উদয়পুরের…

ByByReshmi Debnath Sep 17, 2026

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি গরীব মানুষের মুখে হাসি ফুটিয়েছেন: সাংসদ বিপ্লব কুমার দেব

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৭ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি গরীব মানুষের মুখে হাসি ফুটিয়েছেন। ২০১৪ সালে কেন্দ্রে বর্তমান সরকার ক্ষমতাসীন…

ByByReshmi Debnath Sep 17, 2026

সমাজের সকল অংশের মানুষের অংশগ্রহণের মাধ্যমে উন্নয়নমূলক কর্মকাণ্ডকে এগিয়ে নিয়ে যেতে হবে: পর্যটনমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৭ সেপ্টেম্বর:প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন এবং জনসেবায় ২৫ বছর পূর্তি উপলক্ষ্যে রাজ্যব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’-এর…

ByByReshmi Debnath Sep 17, 2026
Scroll to Top