News Flash

  • Home
  • মুখ্য খবর
  • Kailash Vijayvargiya : ত্রিপুরায় এলেন বিজেপির নির্বাচনী প্রভারী কৈলাশ বিজয়বর্গীয়, আজ উপনির্বাচনে প্রার্থী ঘোষণার সম্ভাবনা
Image

Kailash Vijayvargiya : ত্রিপুরায় এলেন বিজেপির নির্বাচনী প্রভারী কৈলাশ বিজয়বর্গীয়, আজ উপনির্বাচনে প্রার্থী ঘোষণার সম্ভাবনা

আগরতলা, ২ জুন(হি. স.): ত্রিপুরায় এলেন বিজেপির নির্বাচনী প্রভারী কৈলাশ বিজয়বর্গীয়। দলের রাজ্য প্রভারী বিনোদ সোনকর আজ তাঁকে বিমান বন্দরে অভ্যর্থনা জানান। আজ সন্ধ্যায় উপনির্বাচনে বিজেপি প্রার্থী তালিকা ঘোষণা দেওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে।

প্রসঙ্গত, আগামী ২৩ জুন ত্রিপুরায় চারটি আসনে উপনির্বাচন অনুষ্ঠিত হবে। ৬ জুন মনোনয়ন জমা দেওয়ার অন্তিম তারিখ। বামফ্রন্ট ইতিমধ্যেই প্রার্থী তালিকা ঘোষণা দিয়েছে। সুরমা কেন্দ্রে বামফ্রন্ট প্রার্থী মনোনয়ন পত্র জমাও দিয়ে ফেলেছেন। কংগ্রেস এবং তৃণমূল কংগ্রেস উপনির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করলেও আনুষ্ঠানিকভাবে প্রার্থী তালিকা এখনো ঘোষণা দেয়নি।

বিজেপি সুত্রে খবর, উপনির্বাচনে প্রার্থী বাছাই নিয়ে বুধবার দলের কোর কমিটির বৈঠকে দফায় দফায় আলোচনা হয়েছে। একাধিক প্রার্থীর নাম বাছাই করা হয়েছে। দলের নির্বাচনী প্রভারী ত্রিপুরায় এসেই বৈঠকে বসেছেন। ওই বৈঠকে প্রদেশ সভাপতি ডা: মানিক সাহা, রাজ্য প্রভারী বিনোদ সোনকর সহ শীর্ষ নেতৃত্ব রয়েছেন। আজ বিকেলে বিজেপি সাংবাদিক সম্মেলন ডেকেছে। ধারণা করা হচ্ছে, তখনই প্রার্থী তালিকা ঘোষণা দেওয়া হবে।

Releated Posts

শিক্ষামন্ত্রীর পদত্যাগ নিয়ে বিরোধীদের কটাক্ষ মুখ্যমন্ত্রীর

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৬ জুলাই: কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদত্যাগের বিষয়টি নিয়ে রবিবার বিরোধী রাজনৈতিক দলগুলিকে কটাক্ষ করলেন মুখ্যমন্ত্রী অধ্যাপক…

ByByReshmi Debnath Jul 26, 2026

ত্রিপুরা-মিজোরাম সীমান্ত সমস্যা সমাধানে আগস্টের প্রথম সপ্তাহে আগরতলায় উচ্চপর্যায়ের বৈঠক

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৬ জুলাই: দীর্ঘদিনের অমীমাংসিত ত্রিপুরা-মিজোরাম আন্তঃরাজ্য সীমান্ত সমস্যা সমাধানের লক্ষ্যে আগামী আগস্ট মাসের প্রথম সপ্তাহে…

ByByReshmi Debnath Jul 26, 2026

যৌথ বাহিনীর অভিযানে যাত্রাপুরে ২১১ কেজি শুকনো গাঁজা উদ্ধার, বাজারমূল্য প্রায় ৫০ লক্ষ টাকা

আগরতলা, ২৬ জুলাই: নেশার বিরুদ্ধে বড়সড় সাফল্য পেল রাজ্য পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স (এসটিএফ), গোয়েন্দা শাখা এবং যাত্রাপুর…

ByByReshmi Debnath Jul 26, 2026

‘মন কি বাত’ শুনলেন মুখ্যমন্ত্রী, ত্রিপুরার ‘চৌংপ্রেং’-এর প্রশংসায় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জ্ঞাপন

আগরতলা, ২৬ জুলাই: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জনপ্রিয় রেডিও অনুষ্ঠান ‘মন কি বাত’-এর ১৩৬তম পর্ব রবিবার দেশজুড়ে সম্প্রচারিত হয়।…

ByByReshmi Debnath Jul 26, 2026
Scroll to Top