News Flash

  • Home
  • মুখ্য খবর
  • নিষেধাজ্ঞা অমান্য করে প্রচার, অনুমোদনহীন বিজ্ঞাপন, সরাতে অভিযানে পুর নিগম
Image

নিষেধাজ্ঞা অমান্য করে প্রচার, অনুমোদনহীন বিজ্ঞাপন, সরাতে অভিযানে পুর নিগম

আগরতলা, ১ জুন (হি. স.) : রাজধানী শহর আগরতলাকে অনুমোদনহীন বিজ্ঞাপন এবং রাজনৈতিক দলের প্রচার থেকে সৌন্দর্য রক্ষায় অভিযানে নেমেছে পুর নিগমের টাস্ক ফোর্স।

আগরতলা পুর নিগমের অন্তর্গত রাস্তার পাশে থাকা  বিভিন্ন রাজনৈতিক দলের ফ্ল্যাগ, ফেস্টুন, ব্যানার সমস্ত কিছু সরানোর অভিযান শুরু হয়েছে।

এদিন পুর নিগমের টাস্ক  ফোর্সের জনৈক কর্মী জানান, রাজনৈতিক দলের ফ্ল্যাগ, ফেস্টুন এবং বিভিন্ন বিজ্ঞাপনের ব্যানার সরানোর নির্দেশকা জারি করা হয়েছে। সেই মোতাবেক কাজ করছেন তাঁর। রাজনৈতিক দল ছাড়াও অনুমোদনহীন ফেস্টুন ও ব্যানার আজ সরানো হয়েছে। তাঁর কথায়, কিছু স্থানে শহরের সৌন্দর্য রক্ষায় ফ্ল্যাগ, ফেস্টুন, ব্যানার লাগানোতে নিষেধাজ্ঞা রয়েছে। অথচ, সেই আদেশ অমান্য করে বিভিন্ন রাজনৈতিক দল সেখানে ফ্ল্যাগ, ফেস্টুন টাংগাচ্ছে। তাই, এই অভিযান শুরু হয়েছে। এদিকে, পুর নিগমের এই অভিযানকে বিরোধের প্রচারে বাধা দেওয়ার অভিযোগ এনেছেন তৃণমূল কংগ্রেস ত্রিপুরা রাজ্য সভাপতি সুবল ভৌমিক। তাঁর দাবি, উপনির্বাচনে বিরোধীদের প্রচার বলপূর্বক আটকাতেই পুর নিগমের সহায়তায় শহর থেকে ফ্ল্যাগ, ফেস্টুন খুলে নেওয়া হচ্ছে। পুর নিগমের জনৈক আধিকারিক বলেন, রাজনৈতিক রঙ দেখে অভিযান চালানো হয়নি। বিরোধীদের সাথে শাসক দল বিজেপির ফ্ল্যাগ, ফেস্টুনও সরানো হয়েছে।

Releated Posts

পিএম স্বনিধি প্রকল্পের ছয় বছর পূর্তি উপলক্ষে আগরতলায় আসছেন কেন্দ্রীয় মন্ত্রী মনোহর লাল খট্টর

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩০ মে:  প্রধানমন্ত্রী স্বনিধি প্রকল্পের ছয় বছর পূর্তি উপলক্ষে আগামী ৩১ মে অর্থাৎ রবিবার আগরতলায়…

ByByReshmi Debnath May 30, 2026

সাব্রুমে বাসের ধাক্কায় প্রাণ গেল মহিলার, সহকারী চালক আটক

সাব্রুম, ৩০ মে: দক্ষিণ ত্রিপুরার সাব্রুম শহরে এক মর্মান্তিক পথ দুর্ঘটনায় প্রাণ হারালেন ৫৪ বছর বয়সী এক গৃহবধূ। আজ…

ByByReshmi Debnath May 30, 2026

সাড়ে ৫ কোটি টাকা আত্মসাৎ, সংস্থার তিন কর্ণধারের কারাদণ্ড ও জরিমানার নির্দেশ সিবিআই বিশেষ আদালতের

আগরতলা, ৩০ মে : সাড়ে ৫ কোটি টাকা আত্মসাৎ ও আমানতকারীদের সঙ্গে প্রতারণার অভিযোগে প্রগতিশীল ইনফ্রা প্রজেক্ট অ্যান্ড…

ByByTaniya Chakraborty May 30, 2026

এক মাস ধরে বিদ্যুৎহীন ঈশান চন্দ্র পাড়া, পথ অবরোধে ক্ষুব্ধ গ্রামবাসী

আগরতলা, ৩০ মে: দীর্ঘ এক মাস ধরে বিদ্যুৎ পরিষেবা বন্ধ থাকার প্রতিবাদে মঙ্গলবার রাস্তায় নেমে বিক্ষোভে সামিল হন…

ByByReshmi Debnath May 30, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top