News Flash

  • Home
  • প্রধান খবর
  • PM Modi: কেকে-র প্রয়াণে শোকস্তব্ধ প্রধানমন্ত্রী, শোকার্ত দেশের রাজনৈতিক মহল
Image

PM Modi: কেকে-র প্রয়াণে শোকস্তব্ধ প্রধানমন্ত্রী, শোকার্ত দেশের রাজনৈতিক মহল

নয়াদিল্লি, ১ জুন (হি.স.): মাত্র ৫৩ বছর বয়সে থেমে গিয়েছে প্রখ্যাত গায়ক কৃষ্ণকুমার কুনাথ ওরফে কেকে-র কণ্ঠ, কেকে-র অকাল প্রয়াণে শোকস্তব্ধ গোটা দেশ। শোকবার্তা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রী অনুরাগ সিং ঠাকুর প্রমুখ। সঙ্গীত মহলের পাশাপাশি দেশের রাজনৈতিক মহলও শোকস্তব্ধ। শোকজ্ঞাপন করেছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধীও।

কলকাতায় একটি কলেজের অনুষ্ঠানে গান গাইতে এসেছিলেন কেকে। অনুষ্ঠান শেষে কলকাতার একটি হোটেলে যাওয়ার পরে অসুস্থ বোধ করেন তিনি। তড়িঘড়ি হাসপাতালে নিয়ে যাওয়া হলে মৃত বলে ঘোষণা করা হয় ৫৩ বছরের গায়ককে। মঙ্গলবার রাতেই কেকে-র মৃত্যুর দুঃসংবাদ পান প্রধানমন্ত্রী। এরপর টুইটারে প্রধানমন্ত্রী শোকবার্তা জানিয়ে লিখেছেন, ‘জনপ্রিয় গায়ক কৃষ্ণকুমার কুনাথ ওরফে কেকে-র অকাল মৃত্যুর খবরে মর্মাহত। সব প্রজন্মের শ্রোতাদের আবেগ-অনুভূতি ছুঁয়ে যেত তাঁর গান। শিল্পীর গানেই তাঁকে চিরকাল মনে রাখব আমরা। তাঁর পরিবার ও অনুরাগীদের সমবেদনা জানাই। ওম শান্তি।’

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ শোকবার্তায় জানিয়েছেন, “কেকে একজন অত্যন্ত প্রতিভাবান এবং বহুমুখী প্রতিভা সম্পন্ন গায়ক ছিলেন। তাঁর অকাল মৃত্যু অত্যন্ত দুঃখজনক এবং ভারতীয় সঙ্গীতের জন্য বড় ক্ষতি। নিজের প্রতিভাধর কণ্ঠে তিনি অগণিত সঙ্গীতপ্রেমীর মনে অমলিন ছাপ রেখে গিয়েছেন।” কংগ্রেস নেতা রাহুল গান্ধী শোকবার্তায় জানিয়েছেন, “কেকে ছিলেন ভারতীয় সঙ্গীত জগতের অন্যতম বহুমুখী প্রতিভা সম্পন্ন গায়ক। তাঁর প্রাণময় কণ্ঠ আমাদের অনেক স্মরণীয় গান উপহার দিয়েছে।”

Releated Posts

আন্তর্জাতিক বাজারে তেলের দামে তীব্র উল্লম্ফন, ১০৫ ডলার ছাড়াল ব্রেন্ট; ১০০ ডলারের ওপরে ডব্লিউটিআই

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর : আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দামে টানা ঊর্ধ্বগতি অব্যাহত রয়েছে। বৃহস্পতিবার ব্রেন্ট ক্রুডের দাম ১২…

ByBySandeep Biswas Sep 10, 2026

আঞ্চলিক যোগাযোগে চাহিদা মেটাতে সিভিল বিমান যৌথ উৎপাদনে ভারত-রাশিয়ার আলোচনা

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): আঞ্চলিক বিমান যোগাযোগের ক্রমবর্ধমান চাহিদা মেটাতে ভারতে সিভিল যাত্রীবাহী বিমান যৌথভাবে উৎপাদনের বিষয়ে রাশিয়ার…

ByByNews Desk Sep 10, 2026

ভারতের পরবর্তী মহাকাশ অভিযানে বিশ্বকে অংশীদার হওয়ার আহ্বান মোদির

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতের মহাকাশ গবেষণার পরবর্তী পর্যায়ে ফ্রান্স-সহ বিশ্বের বিভিন্ন দেশকে অংশীদার হওয়ার আহ্বান জানালেন প্রধানমন্ত্রী…

ByByNews Desk Sep 10, 2026

অন্তর্ভুক্তিমূলক বিশ্বব্যবস্থা গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা ভারতের, ব্রিকস-এ জোর সমন্বয় ও সহযোগিতায়

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): চারটি উদীয়মান অর্থনীতির সংক্ষিপ্ত নাম হিসেবে যাত্রা শুরু করা ব্রিকস বর্তমানে চার মহাদেশজুড়ে বিস্তৃত…

ByByNews Desk Sep 10, 2026
Scroll to Top