News Flash

  • Home
  • ত্রিপুরা
  • World Environment Day : বিশ্ব পরিবেশ দিবসে বিশেষ কর্মসূচী
Image

World Environment Day : বিশ্ব পরিবেশ দিবসে বিশেষ কর্মসূচী

আগরতলা, ৩০ মে : আগামী ৫ জুন বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষ্যে বিশেষ কর্মসূচী হাতে নিয়েছে বি এস ইউ মেধা  অন্বেষা ত্রিপুরা চাপ্টার। সোমবার আগরতলা প্রেস ক্লাবে সাংবাদিক সম্মেলন করে এই বিষয়ে জানিয়েছেন তারা।

বি এস ইউ মেধা  অন্বেষা ত্রিপুরা চাপ্টারের কনভেনার মনোজ রায় এদিন জানিয়েছেন, রাজ্য থেকে বিভিন্ন সময়ে কলকাতায় যাওয়া রোগীর আত্মীয় পরিজনদের স্বল্প ব্যয়ে থাকার ব্যবস্থা করতে উদ্যোগ নেওয়া হয়েছে। উল্টোডাঙ্গায় একটি জমি পাওয়া গেছে। সেই জমিতে ১০ শয্যার একটি বাড়ি নির্মাণ করা হবে। সেখানে স্বল্প মূল্যে থাকতে পারবে রাজ্যের বাসিন্দারা। বি এস ইউ মেধা  অন্বেষা ত্রিপুরা চাপ্টারের সদস্য- সদস্যা এবং কলকাতার প্রতিনিধিরা আর্থিক যোগান দেবে। পাশাপাশি কলকাতা প্রিটোরিয়া স্ট্রিট ত্রিপুরা ভবনে ৫ জুন বিশ্ব পরিবেশ দিসব উদযাপন করা হবে। ৬ জুন সল্টলেকের ত্রিপুরা ভবনে অনুরূপ ভাবে লাগানো হবে চারা গাছ। উদয়পুরে স্থাপন করা হবে টেলিস্কোপ। এবারের পরিবেশ দিবসে এই কর্মসূচি গুলি বাস্তবায়িত করার উদ্যোগ গ্রহণ করা হয়েছে বলে জানান কর্মকর্তাগণ। 

Releated Posts

চাকমাঘাটে বজ্রপাতে গুরুতর আহত ১৫ বছরের কিশোর, হাসপাতালে চিকিৎসাধীন

তেলিয়ামুড়া, ১০ সেপ্টেম্বর: তেলিয়ামুড়া মহকুমার চাকমাঘাট এলাকার তুই মধু গ্রামে বজ্রপাতে গুরুতর আহত হয়েছে ১৫ বছরের এক কিশোর।…

ByByReshmi Debnath Sep 10, 2026

এনডিএ নিয়ে আইপিএফটিতে অসন্তোষ, জোট ছাড়ার দাবি

আগরতলা, ১০ সেপ্টেম্বর: এনডিএ জোটের সঙ্গে সম্পর্ক নিয়ে আইপিএফটির অন্দরেই ফের অসন্তোষ প্রকাশ্যে এল। বিজেপির সঙ্গে জোট ছাড়ার আবেদন…

ByByReshmi Debnath Sep 10, 2026

বেআইনি পার্কিং অভিযানে মিলল চুরি যাওয়া দুই যান

আগরতলা, ১০ সেপ্টেম্বর: আগরতলা শহরে বেআইনি পার্কিংয়ের বিরুদ্ধে ট্রাফিক পুলিশের অভিযানে উদ্ধার হল চুরি যাওয়া একটি পালসার বাইক…

ByByReshmi Debnath Sep 10, 2026

প্রাক্তন পুলিশকর্মীর বাড়িতে চুরির চেষ্টা ও হামলার অভিযোগ; আমতলীতে আটক অভিযুক্ত

আগরতলা, ১০ সেপ্টেম্বর: আমতলী থানার অন্তর্গত আদর্শপাড়া এলাকায় চুরির ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে। অভিযোগ, চুরি করতে গিয়ে…

ByByReshmi Debnath Sep 10, 2026
Scroll to Top