News Flash

  • Home
  • খেলা
  • ফুটবলের দলবদলে বৃষ্টির প্রভাব, চমকের অপেক্ষায় শেষ দিন সোমবার
Image

ফুটবলের দলবদলে বৃষ্টির প্রভাব, চমকের অপেক্ষায় শেষ দিন সোমবার

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২৯ মে।। ফুটবলের দলবদলেও পড়েছে বৃষ্টির প্রভাব। ফুটবলারদের আঁতুড়ঘর শহরে নয়, শহরতলী এবং প্রত্যন্ত এলাকা সমূহ থেকেই ফুটবলাররা উঠে আসছেন। শহরে হাতেগোনা যে কয়েকজন রয়েছেন, তাঁরা ইতিমধ্যে দলবদলের খাতায় নাম স্বাক্ষর করে, ক্লাবের নাম জানিয়ে মাঠে খেলা দেখানোর অঙ্গীকার করে নিয়েছেন। এর পরও যদি মনের অনিচ্ছা হেতু নাম প্রত্যাহারের জন্য ৩১ মে, মঙ্গলবার দিনটি হাতে রয়েছে। ঘরোয়া ক্লাব ফুটবলে, ফুটবলারদের দলবদল পর্ব শেষ হচ্ছে আগামীকাল। শেষ দিনের অপেক্ষায় কিছু ক্লাব রয়েছে ঠিকই। শেষদিনের চমক হিসেবে লুকিয়ে রাখা খেলোয়ারদের নাম সই করানো মজাটাই আলাদা। যদিও অধুনা এ ধরনের দলবদলের চমক আর নেই। আজ, রবিবার দলবদলের নবম দিনে ৯ জন দলবদলের খাতায় সই করেছেন। নয় দিনের শেষে এ পর্যন্ত ২১৭ জন ফুটবলার দলবদল-এর খাতায় সই করেছেন। দিনভর মুষলধারে বৃষ্টি কিছুটা হলেও দলবদলের জন্য ফুটবলারদের আসতে অসুবিধা হয়েছে বলে ফুটবলপ্রেমীদের ধারণা। আগামীকাল শেষদিনে বিষয়টি পরিষ্কার হবে বলে অনুমান।

Releated Posts

পিকলবল বিশ্বকাপে ৪১ পদক জিতে চতুর্থ ভারত

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): ভিয়েতনামের দা নাংয়ে অনুষ্ঠিত পিকলবল বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স করে ৪১টি পদক জিতে চতুর্থ স্থানে…

ByByNews Desk Sep 8, 2026

ছয় মাসে পাঁচ আন্তর্জাতিক টুর্নামেন্ট, আহমেদাবাদের ক্রীড়া ক্যালেন্ডারে নতুন মাত্রা

আহমেদাবাদ, ৪ সেপ্টেম্বর (আইএএনএস): মাত্র ছয় মাসে পঞ্চম আন্তর্জাতিক ক্রীড়া টুর্নামেন্টের আয়োজন করছে আহমেদাবাদ। শুক্রবার সাবরমতী রিভারফ্রন্টে ওয়ার্ল্ড…

ByByNews Desk Sep 5, 2026

গুজরাটে ইতিহাস, আহমেদাবাদে বসছে ভারতের প্রথম হুন্দাই ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজ

আহমেদাবাদ, ৩ সেপ্টেম্বর (আইএএনএস): প্রথমবারের মতো ভারতে অনুষ্ঠিত হতে চলেছে হুন্দাই ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজ। আগামী ৫ থেকে…

ByByNews Desk Sep 3, 2026

অলিম্পিয়ান ও প্যারা অলিম্পিয়ানদের সংবর্ধনা, বিশেষ ক্রীড়া সভায় অনুপ্রেরণার মেলবন্ধন

আগরতলা, ৩০ আগস্ট: ত্রিপুরা প্যারা অলিম্পিক অ্যাসোসিয়েশনের উদ্যোগে সম্প্রতি এক বিশেষ ক্রীড়া সংবর্ধনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে…

ByByReshmi Debnath Aug 30, 2026
Scroll to Top