News Flash

  • Home
  • দিনের খবর
  • Accident: উধমপুরে বাস উল্টে আহত কমপক্ষে ২৫ জন যাত্রী, ৬ জনের অবস্থা গুরুতর
Image

Accident: উধমপুরে বাস উল্টে আহত কমপক্ষে ২৫ জন যাত্রী, ৬ জনের অবস্থা গুরুতর

উধমপুর, ২৮ মে (হি.স.): জম্মু ও কাশ্মীরের উধমপুর জেলায় নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল যাত্রীবোঝাই একটি বাস। জম্মু থেকে ডোডা জেলা যাওয়ার সময় শনিবার সকালে উধমপুর জেলায় বাসটি উল্টে যায়। দুর্ঘটনায় আহত হয়েছেন ২৫ জন যাত্রী। তাঁদের মধ্যে ৬ জনের অবস্থা গুরুতর। ওই ৬ জনকে জম্মুর একটি সরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। শনিবার সকালে দুর্ঘটনাটি ঘটেছে উধমপুর জেলার বাট্টাল বালিয়ান এলাকায়।

পুলিশ জানিয়েছে, শনিবার সকালে জম্মু থেকে ডোডা জেলা অভিমুখে যাচ্ছিল জে কে ০২বি ০৪৩৫৫ নম্বরের একটি বাস। উধমপুর জেলার বাট্টাল বালিয়ান এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি উল্টে যায়। ভেঙে যায় বাসের সামনের অংশ, আহত হয়েছেন ২৫ জন যাত্রী। তাঁদের মধ্যে ৬ জনকে জম্মুর একটি সরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং বাকিদের উধমপুরের জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদিকে, শুক্রবার মধ্যরাতেই জম্মুর তাওয়াই সেতু থেকে পড়ে যায় একটি ম্যাটাডর। ওই দুর্ঘটনায় দু’জনের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে।

Releated Posts

২০৪৭-এর মধ্যে উন্নত ভারত গড়তে নগরায়ণ গুরুত্বপূর্ণ: অরবিন্দ পানাগড়িয়া

তিরুবনন্তপুরম, ১২ আগস্ট (আইএএনএস): ২০৪৭ সালের মধ্যে ভারতকে উন্নত দেশে পরিণত করার লক্ষ্য পূরণে নগরায়ণ দেশের অর্থনৈতিক রূপান্তরের…

ByByNews Desk Aug 12, 2026

মুম্বইয়ের ঘাটকোপরে ধস, মৃত ২; ধ্বংসস্তূপে আটকে বহু, উদ্ধারকাজ চলছে

মুম্বই, ১২ আগস্ট (আইএএনএস): মুম্বইয়ের ঘাটকোপরে বুধবার ভোরে ভূমিধসে একটি বস্তি এলাকার বাড়িঘরের উপর ধ্বংসস্তূপ নেমে আসায় অন্তত…

ByByNews Desk Aug 12, 2026

প্রাথমিক থেকে বিশ্ববিদ্যালয়—পাঠ্যক্রমে কিংবদন্তি স্বাধীনতা সংগ্রামীদের জীবনী: মুখ্যমন্ত্রী অধিকারী

কলকাতা, ১১ আগস্ট (আইএএনএস): পশ্চিমবঙ্গে প্রাথমিক স্কুল থেকে বিশ্ববিদ্যালয় স্তর পর্যন্ত সমস্ত শিক্ষাস্তরের পাঠ্যক্রমে কিংবদন্তি স্বাধীনতা সংগ্রামীদের জীবনী…

ByByNews Desk Aug 11, 2026

সব ধর্মীয় স্থানে মহিলাদের ‘শালীন পোশাক’ পরার আহ্বান মুসলিম জামাত প্রধানের

বেরেলি, ১১ আগস্ট (আইএএনএস): বৃন্দাবনের ইসকন মন্দিরে দর্শনার্থীদের জন্য পোশাকবিধি চালুর সিদ্ধান্তকে সমর্থন জানিয়ে ধর্মীয় স্থানগুলিতে মহিলাদের শালীন…

ByByNews Desk Aug 11, 2026
Scroll to Top