News Flash

  • Home
  • দিনের খবর
  • দুর্নীতির মামলায় অনিল দেশমুখের বিরুদ্ধে রাজসাক্ষী হতে চাইছেন শচীন ওয়াজে
Image

দুর্নীতির মামলায় অনিল দেশমুখের বিরুদ্ধে রাজসাক্ষী হতে চাইছেন শচীন ওয়াজে

মুম্বই, ২৬ মে (হি.স.) : দুর্নীতির মামলায় বরখাস্ত হওয়া মুম্বইয়ের পুলিশ অফিসার শচীন ওয়াজে এবার মামলায় মহারাষ্ট্রের প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী অনিল দেশমুখ সহ অন্যান্য অভিযুক্তদের বিরুদ্ধে রাজসাক্ষী হওয়ার জন্য বিশেষ কেন্দ্রীয় তদন্ত ব্যুরো (সিবিআই) আদালতে একটি আবেদন জানিয়েছেন। একই সঙ্গে ওই মামলায় তাকে ক্ষমা করার জন্য অনুরোধ করেছেন। সিবিআই শর্তসাপেক্ষে তাঁর আবেদনে সম্মতি দিয়েছে। আগামী ৩০ মে সিবিআই আদালতে মামলার শুনানি হবে।

প্রসঙ্গত, অনিল দেশমুখ এবং ওয়াজে দুজনেই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনআইএ এবং এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি) পৃথক মামলায় বিচার বিভাগীয় হেফাজতে রয়েছে।
মুম্বইয়ে মুকেশ আম্বানির বাড়ির কাছে পার্ক করা একটি গাড়ি থেকে বিস্ফোরক উদ্ধারের তদন্তে এনআইএ মার্চ মাসে ওয়াজেকে গ্রেফতার করে। ওয়াজে ২৫ ফেব্রুয়ারি মুম্বাইয়ে রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান মুকেশ আম্বানির বাড়ি অ্যান্টিলিয়ার কাছে একটি বিস্ফোরক বোঝাই গাড়ি রাখার প্রধান অভিযুক্ত।

এদিকে, মুম্বইয়ের প্রাক্তন পুলিশ কমিশনার পরম বীর সিংয়ের বিরুদ্ধে তোলাবাজি এবং অর্থপাচারের অভিযোগে মহারাষ্ট্রের প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী অনিল দেশমুখকে গত বছর ১ নভেম্বর গ্রেফতার করা হয়েছিল।

Releated Posts

দিশা সালিয়ানের বাবার ৫০০ কোটি টাকার মানহানির নোটিস আদিত্য ঠাকরে ও অনিল দেশমুখকে

নয়াদিল্লি, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): প্রয়াত দিশা সালিয়ানের বাবা সতীশ সালিয়ান শিবসেনা (ইউবিটি) নেতা আদিত্য ঠাকরে এবং মহারাষ্ট্রের প্রাক্তন…

ByByNews Desk Sep 17, 2026

বিহারের বন্যা পরিস্থিতি পরিদর্শনে শিবরাজ, কেন্দ্রীয় সহায়তার আশ্বাস

পাটনা, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): বিহারে চলতি বন্যায় ক্ষয়ক্ষতির পরিস্থিতি সরেজমিনে খতিয়ে দেখতে বুধবার রাজ্যে পৌঁছেছে কেন্দ্রীয় প্রতিনিধি দল।…

ByByNews Desk Sep 16, 2026

হাওড়ায় একাধিক সিপিআই(এম) পার্টি অফিসে ভাঙচুর, বিজেপির বিরুদ্ধে অভিযোগ; দাবি অস্বীকার

কলকাতা, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গের হাওড়া জেলার বালি এলাকায় মঙ্গলবার গভীর রাতে একাধিক কমিউনিস্ট পার্টি অব ইন্ডিয়া (মার্কসবাদী)-র…

ByByNews Desk Sep 16, 2026

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কলকাতা অফিস খালি করার দমকলের নোটিস খারিজ হাইকোর্টে

কলকাতা, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মধ্য কলকাতার ক্যামাক…

ByByNews Desk Sep 16, 2026
Scroll to Top