News Flash

  • Home
  • উত্তর-পূর্বাঞ্চল
  • প্রাকৃতিক দুর্যোগ : কাছাড় ও ডিমা হাসাওয়ে দুই ট্রাক অত্যাবশ্যক সামগ্রী প্রেরণ সীমান্ত চেতনা মঞ্চের
Image

প্রাকৃতিক দুর্যোগ : কাছাড় ও ডিমা হাসাওয়ে দুই ট্রাক অত্যাবশ্যক সামগ্রী প্রেরণ সীমান্ত চেতনা মঞ্চের

গুয়াহাটি, ২৬ মে (হি.স.) : প্রাকৃতিক দুর্যোগের শিকার ভুক্তভোগীদের জন্য দুই ট্রাক অত্যাবশ্যক সামগ্রী পাঠিয়েছে সীমান্ত চেতনা মঞ্চ উত্তরপূর্ব। অসমের ২৯ জেলা বন্যায় মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। বিশেষ করে কাছাড়, ডিমা হাসাও, নগাঁও, হোজাই জেলার বিস্তর ক্ষয়ক্ষতি হয়েছে। বন্যা ও ভূমিধসে সাধারণ মানুষের জীবনযাত্রা সম্পূর্ণভাবে ব্যাহত হয়েছে ডিমা হাসাও জেলার। রাজ্য ও কেন্দ্রীয় সরকার যখন ক্ষতিগ্রস্ত মানুষদের সাহায্যে নিয়োজিত, সে সময় অন্যতম সামাজিক সংগঠন সীমান্ত চেতনা মঞ্চ–উত্তরপূর্ব, সেবাভারতী পূর্বাঞ্চল, কেশব স্মারক সংস্কৃতি সুরভী শিলচর প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষকে ত্রাণ দেওয়ার জন্য পূর্ণ সহায়তা দিচ্ছে।

সীমান্ত চেতনা মঞ্চ, উত্তরপূর্ব দেশের সীমান্ত এলাকায় বসবাসকারী ভারতীয় নাগরিকদের স্বার্থে কাজ করে। সংগঠন আজ বৃহস্পতিবার রাজ্যের বন্যা ও ভূমিধসে ক্ষতিগ্রস্ত এলাকার জন্য দুই ট্রাক অত্যাবশ্যক পণ্য সামগ্রী পাঠিয়েছে। গুয়াহাটির সাংসদ কুইন ওঝা গুয়াহাটির সরুসজাই স্টেডিয়াম কমপ্লেক্সে আয়োজিত এক অনুষ্ঠানে পতাকা নেড়ে উভয় ট্রাককে গন্তব্যস্থলের উদ্দেশ্যে যাত্ৰা করিয়েছেন। অনুষ্ঠানে অন্যদের সঙ্গে উপস্থিত ছিলেন অসম সরকারের গৃসচিব দিগন্ত বরা, গুয়াহাটির মেয়র মৃগেণ শরণিয়া, সীমান্ত চেতনা মঞ্চের সম্পাদক পার্থপ্রতিম দাস এবং প্রধান উপদেষ্টা প্রদীপনজি সহ বিভিন্ন সামাজিক সংগঠনের কর্মকর্তাগণ।

সীমান্ত চেতনা মঞ্চের সম্পাদক পার্থপ্রতিম দাস জানান, আজ যে দুটি ট্রাক পাঠানো হয়েছে সেগুলো ডিমা হাসাও এবং কাছাড় জেলায় যাবে। ট্রাকগুলিতে ওষুধ, চাল, ডাল, মোমবাতি, মশারি, ব্লিচিং পাউডার, ত্রিপাল এবং অন্যান্য অত্যাবশ্যক সামগ্রী রয়েছে। তিনি বলেন, শীঘ্রই অন্যান্য বন্যা কবলিত এলাকায় ত্রাণসামগ্রী পাঠানো হবে। অন্যদিকে সাংসদ কুইন ওঝা সীমান্ত চেতনা মঞ্চের এই উদ্যোগকে স্বাগত জানিয়ে ভূয়সী প্রশংসা করে একে মানবসেবার একটি বৃহৎ কাজ বলে অভিহিত করেছেন।

Releated Posts

নগাঁও উপনির্বাচনে জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী আজমল, নিশানায় বিজেপি-কংগ্রেস

গুয়াহাটি, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): অসমের নগাঁও লোকসভা আসনের আসন্ন উপনির্বাচনে জয় নিয়ে আত্মবিশ্বাস প্রকাশ করলেন অল ইন্ডিয়া ইউনাইটেড…

ByByNews Desk Sep 16, 2026

আদিবাসী শিক্ষার্থীদের ৪ দফা দাবিতে টিএসইউর স্মারকলিপি

আগরতলা, ১৬ সেপ্টেম্বর: আদিবাসী শিক্ষার্থীদের চার দফা দাবি নিয়ে বুধবার আদিবাসী কল্যাণ দপ্তরের পরিচালকের কাছে স্মারকলিপি প্রদান করল…

ByByReshmi Debnath Sep 16, 2026

কর্মসংস্থান ও পর্যটন বাড়াতে লাইভ এন্টারটেইনমেন্ট ইকোনমি ফ্রেমওয়ার্ক তৈরি করছে নাগাল্যান্ড

কোহিমা, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): অর্থনৈতিক প্রবৃদ্ধি, কর্মসংস্থান সৃষ্টি এবং পর্যটন প্রসারে লাইভ এন্টারটেইনমেন্ট ক্ষেত্রকে সম্ভাবনাময় শিল্প হিসেবে গড়ে…

ByByNews Desk Sep 16, 2026

কংগ্রেসের জয়ের আতঙ্কেই বিজেপি-এআইইউডিএফের গোপন সমঝোতা: গৌরব গগৈ

গুয়াহাটি, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস) : আসামের নগাঁও লোকসভা উপনির্বাচনে কংগ্রেস জয়ী হবে বলে আত্মবিশ্বাস প্রকাশ করলেন প্রদেশ কংগ্রেস…

ByBySandeep Biswas Sep 15, 2026
Scroll to Top