News Flash

  • Home
  • প্রধান খবর
  • Narendra Modi: গণতন্ত্র ও দেশের যুব সমাজের সবথেকে বড় শত্রু পরিবারতান্ত্রিক দল : প্রধানমন্ত্রী
Image

Narendra Modi: গণতন্ত্র ও দেশের যুব সমাজের সবথেকে বড় শত্রু পরিবারতান্ত্রিক দল : প্রধানমন্ত্রী

হায়দরাবাদ, ২৬ মে (হি.স.): পরিবারতান্ত্রিক দলগুলির বিরুদ্ধে তীব্র আক্রমণ শানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রীর কথায়, পরিবারতান্ত্রিক দল শুধুমাত্র রাজনৈতিক সমস্যাই নয়, গণতন্ত্র ও দেশের যুব সমাজের সবথেকে বড় শত্রু। প্রধানমন্ত্রী আরও বলেছেন, “পরিবারতান্ত্রিক দলগুলি শুধুমাত্র নিজেদের প্রগতির কথাই ভাবে।”

বৃহস্পতিবার দুপুরে হায়দরাবাদে বিজেপি কর্মীদের উদ্দেশে রক্তব্য রাখেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এদিন তিনি বলেছেন, “পরিবারতান্ত্রিক দল শুধুমাত্র রাজনৈতিক সমস্যাই নয়, গণতন্ত্র ও দেশের যুব সমাজের সবথেকে বড় শত্রু। আমাদের দেশ দেখেছে দুর্নীতি কীভাবে সেই রাজনৈতিক দলগুলির মুখ হয়ে উঠেছিল যারা একটি পরিবারের জন্য নিবেদিত।”
প্রধানমন্ত্রী এদিন আরও বলেছেন, “পরিবারবাদী দলগুলি শুধুমাত্র নিজেদের উন্নয়নের কথা ভাবে। এই দলগুলি দরিদ্র জনগণের কথা চিন্তা করে না, তাঁদের রাজনীতি কেন্দ্রীভূত হয় কীভাবে একটি একক পরিবার ক্ষমতায় থাকতে পারে এবং যতটা সম্ভব লুটপাট করতে পারে। মানুষের উন্নয়নে তাঁদের কোনও আগ্রহ নেই।” মোদীর আরও সংযোজন, “আত্মনির্ভর ভারত” এবং ”মেক ইন ইন্ডিয়া”-র স্বপ্ন নিয়ে একবিংশ শতাব্দীর ভারত এগিয়ে চলেছে। আমাদের স্টার্টআপগুলি বিশ্বে একটি ছাপ রেখে যাচ্ছে। বর্তমানে আমরা বিশ্বের তৃতীয় বৃহত্তম স্টার্টআপ ইকোসিস্টেম। ভারতের ১০০ তম ইউনিকর্ন সম্প্রতি নিবন্ধিত হয়েছে।”

Releated Posts

জি৭ সম্মেলনে সংযোগ ও বাণিজ্য ত্বরান্বিত করতে ‘ইমপ্যাক্ট’ উদ্যোগের প্রস্তাব মোদির

এভিয়াঁ (ফ্রান্স), ১৭ জুন (আইএএনএস): পশ্চিম এশিয়ার সংকটের ফলে জ্বালানি, সার এবং খাদ্য সরবরাহ ব্যবস্থায় যে বিঘ্ন সৃষ্টি…

ByByNews Desk Jun 17, 2026

জি৭ শীর্ষ সম্মেলনে কর্ম-অধিবেশনে যোগ, বিশ্বনেতাদের সঙ্গে বৈঠক প্রধানমন্ত্রী মোদির

এভিয়াঁ (ফ্রান্স), ১৭ জুন (আইএএনএস): ফ্রান্সের এভিয়াঁ শহরে অনুষ্ঠিত জি৭ শীর্ষ সম্মেলনে বুধবার বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণ শুরু করেন…

ByByNews Desk Jun 17, 2026

ভারতের ইতিহাস পরাধীনতার নয়, আক্রমণকারীদের বিরুদ্ধে অবিরাম সংগ্রামের: মোহন ভাগবত

জয়পুর, ১৭ জুন (আইএএনএস): ভারতের ইতিহাস পরাধীনতার ইতিহাস নয়, বরং বিদেশি আক্রমণকারীদের বিরুদ্ধে অবিরাম প্রতিরোধ ও সংগ্রামের ইতিহাস…

ByByNews Desk Jun 17, 2026

এসআইআর ইস্যুতে কংগ্রেসের ‘দ্বিচারিতা’র অভিযোগ বিজয়েন্দ্রর, রাহুল গান্ধীর নাগরিকত্ব নিয়ে প্রশ্ন

বেঙ্গালুরু, ১৭ জুন (আইএএনএস): বিশেষ নিবিড় ভোটার তালিকা পুনর্বিবেচনা (এসআইআর) ইস্যুতে কর্নাটকের কংগ্রেস সরকারের বিরুদ্ধে দ্বিচারিতার অভিযোগ তুললেন…

ByByNews Desk Jun 17, 2026
Scroll to Top