News Flash

  • Home
  • ত্রিপুরা
  • তেলিয়ামুড়া মোটরস্ট্যান্ডে নেশা কারবারি আটক
Image

তেলিয়ামুড়া মোটরস্ট্যান্ডে নেশা কারবারি আটক

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৬ মে৷৷ তেলিয়ামুড়া মোটর স্ট্যান্ডে শেরওয়ালি বাসের কাউন্টার সংলগ্ণ এলাকা থেকে এক নেশা কারবারিকে আটক করেছে পুলিশ৷ আটক নেশা কারবারির নাম গোপাল সরকার৷তার বাড়ি তুইসিন্দ্রাই এলাকায়৷জানা যায় তার কাছ থেকে ৪ কৌটা ড্রাগস উদ্ধার করা হয়েছে৷ সে ড্রাগস শহরালী বাসে করে গোহাটি যাওয়ার উদ্দেশ্যে সেখানে অবস্থান করছিল৷ তেলিয়ামুড়া থানার পুলিশ সুনির্দিষ্ট খবরের ভিত্তিতে সেখানে হানা দিয়ে তাকে  ড্রাগস সহ আটক করতে সক্ষম হয়৷ তার বিরুদ্ধে এন ডি পি এস ধারায় মামলা গ্রহণ করেছে তেলিয়ামুড়া থানার পুলিশ৷ জানা যায় সে বহুদিন ধরেই নেশা কারবারের সঙ্গে জড়িত রয়েছে৷ পুলিশ তাকে অনেক দিন ধরেই খুজছিল৷ বৃহস্পতিবার তাকে হাতেনাতে আটক করতে সক্ষম হয়েছে পুলিশ৷ তাকে জিজ্ঞাসাবাদ করে এই নেশা বাণিজ্য চক্র আর কারা জড়িত রয়েছে তাদের নাম ধাম উদ্ধারের চেষ্টা চালাবে পুলিশ৷ উল্লেখ্য তেলিয়ামুড়া সহ বিস্তীর্ণ এলাকাজুড়ে ড্রাগস সহ নানা সামগ্রীর৷ ভয়ঙ্কর নেশার কবলে পড়ে যুব সমাজ ধবংস হয়ে যাচ্ছে৷

Releated Posts

কমলাসাগরে কালো গ্লাস ফিল্ম অপসারণ অভিযান ঘিরে পুলিশ-অটোচালকদের বচসা

আগরতলা, ২ আগস্ট:  কমলাসাগরের লেম্বুতুলি এলাকায় রবিবার গাড়ির কালো গ্লাস ফিল্ম (গ্লাস পেপার) অপসারণ ও ট্রাফিক আইন প্রয়োগকে…

ByByReshmi Debnath Aug 2, 2026

খুমুলুঙ হাসপাতালের সামনে থেকে চুরি হওয়া অটো উদ্ধার, বিশ্রামগঞ্জে জঙ্গলে ফেলে পালাল চোরেরা

আগরতলা, ২ আগস্ট: খুমুলুঙের খেরেংবার হাসপাতালের সামনে থেকে চুরি হওয়া একটি সিএনজি অটোরিকশা উদ্ধার করেছে বিশ্রামগঞ্জ থানার পুলিশ।…

ByByReshmi Debnath Aug 2, 2026

৩০ লক্ষ টাকার বাজেটে কুঞ্জবন স্পোর্টিং ইউনিয়নের ৫৯তম দুর্গাপূজা, ‘কাচের মায়াজাল’ থিমে চমক

আগরতলা, ২ আগস্ট: রাজধানী আগরতলার অন্যতম ঐতিহ্যবাহী কুঞ্জবন স্পোর্টিং ইউনিয়ন এ বছর ৩০ লক্ষ টাকার বাজেটে তাদের ৫৯তম…

ByByReshmi Debnath Aug 2, 2026

বিশ্রামগঞ্জ থানার অদূরে বাড়ির বারান্দা থেকে অটোরিকশা চুরি, বিপাকে চালক

আগরতলা, ২ আগস্ট: বিশ্রামগঞ্জ থানা থেকে কয়েক হাত দূরত্বে অবস্থিত একটি বাড়ির বারান্দা থেকে একটি সিএনজি অটোরিকশা চুরির…

ByByReshmi Debnath Aug 2, 2026
Scroll to Top