News Flash

  • Home
  • দিনের খবর
  • প্রতিশ্রুতি রাখলেন অখিলেশ, রাজ্যসভা নির্বাচনে সপা ও আরএলডি-র যৌথ প্রার্থী জয়ন্ত চৌধুরী
Image

প্রতিশ্রুতি রাখলেন অখিলেশ, রাজ্যসভা নির্বাচনে সপা ও আরএলডি-র যৌথ প্রার্থী জয়ন্ত চৌধুরী

লখনউ, ২৬ মে (হি.স.): রাজ্যসভা নির্বাচনে সমাজবাদী পার্টি ও রাষ্ট্রীয় লোক দল (আরএলডি)-এর যৌথ প্রার্থী হলেন আরএলডি-র জয়ন্ত চৌধুরী। বৃহস্পতিবার সমাজবাদী পার্টি টুইট করে এই ঘোষণা করেছে। টুইটে জানানো হয়েছে, সমাজবাদী পার্টি ও রাষ্ট্রীয় লোকদল থেকে রাজ্যসভার যৌথ প্রার্থী হবেন জয়ন্ত চৌধুরী।

একদিন আগেই সমাজবাদী পার্টির সমর্থনে রাজ্যসভা নির্বাচনের জন্য নির্দল প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিয়েছেন কপিল সিববল। উত্তর প্রদেশের রাজনৈতিক মহলে গুঞ্জন চলছিল, সপা প্রধান অখিলেশ যাদবের স্ত্রী ডিম্পল যাদব সম্ভবত রাজ্যসভার জন্য সপা-র প্রথম প্রার্থী হতে পারেন, কিন্তু সেই জল্পনায় জলে দিয়েছে সমাজবাদী পার্টিই। জয়ন্ত চৌধুরীকে দেওয়া প্রতিশ্রুতি রেখেছেন অখিলেশ যাদব।
সূত্রের খবর, অখিলেশ যাদবের স্ত্রী ও কনৌজের প্রাক্তন সাংসদ ডিম্পল যাদবকে সম্ভবত আজমগড় লোকসভা উপ-নির্বাচনে প্রার্থী করতে পারে সমাজবাদী পার্টি। আজমগড় ও রামপুর সংসদীয় আসনের উপ-নির্বাচন আগামী ২৩ জুন।

Releated Posts

দিশা সালিয়ানের বাবার ৫০০ কোটি টাকার মানহানির নোটিস আদিত্য ঠাকরে ও অনিল দেশমুখকে

নয়াদিল্লি, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): প্রয়াত দিশা সালিয়ানের বাবা সতীশ সালিয়ান শিবসেনা (ইউবিটি) নেতা আদিত্য ঠাকরে এবং মহারাষ্ট্রের প্রাক্তন…

ByByNews Desk Sep 17, 2026

বিহারের বন্যা পরিস্থিতি পরিদর্শনে শিবরাজ, কেন্দ্রীয় সহায়তার আশ্বাস

পাটনা, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): বিহারে চলতি বন্যায় ক্ষয়ক্ষতির পরিস্থিতি সরেজমিনে খতিয়ে দেখতে বুধবার রাজ্যে পৌঁছেছে কেন্দ্রীয় প্রতিনিধি দল।…

ByByNews Desk Sep 16, 2026

হাওড়ায় একাধিক সিপিআই(এম) পার্টি অফিসে ভাঙচুর, বিজেপির বিরুদ্ধে অভিযোগ; দাবি অস্বীকার

কলকাতা, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গের হাওড়া জেলার বালি এলাকায় মঙ্গলবার গভীর রাতে একাধিক কমিউনিস্ট পার্টি অব ইন্ডিয়া (মার্কসবাদী)-র…

ByByNews Desk Sep 16, 2026

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কলকাতা অফিস খালি করার দমকলের নোটিস খারিজ হাইকোর্টে

কলকাতা, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মধ্য কলকাতার ক্যামাক…

ByByNews Desk Sep 16, 2026
Scroll to Top