News Flash

  • Home
  • দিনের খবর
  • Election : জিটিএ নির্বাচনের দিনই শিলিগুড়ি মহকুমা পরিষদে ভোট, ঝালদা, পানিহাটিতেও ভোট একই দিনে
Image

Election : জিটিএ নির্বাচনের দিনই শিলিগুড়ি মহকুমা পরিষদে ভোট, ঝালদা, পানিহাটিতেও ভোট একই দিনে

কলকাতা, ২৫ মে (হি. স.) : আগামী ২৬ জুন জিটিএ নির্বাচন বলে আগেই ঠিক হয়েছে। ওই দিনই শিলিগুড়ি মহকুমা পরিষদের নির্বাচন হতে চলেছে। রাজ্য নির্বাচন কমিশন সূত্রে এমনটাই জানা গেল।

ওই একই দিনে পুরুলিয়ার ঝালদা এবং পানিহাটির একটি ওয়ার্ডে উপনির্বাচন। ঝালদার বিজয়ী কংগ্রেস কাউন্সিলর তপন কান্দুর মৃত্যুতে সেখানে উপ নির্বাচন হতে চলেছে। একই ভাবে পানিহাটির কাউন্সিলর অনুপম দত্তের মৃত্যুতে উপ নির্বাচন হতে চলেছে সেখানে। শুধু তাই নয়, ওই একই দিনে ভাটপাড়ার ৩ নম্বর ওয়ার্ড, চন্দননগরের ১৭ নম্বর ওয়ার্ডে ভোট। ভোটের আগে অসুস্থ হয়ে মৃত্যু হয় ভাটপাড়ার ৩ নম্বর ওয়ার্ডের সিপিএম প্রার্থীর। ২৬ জুনই দমদমের ৪ নম্বর ওয়ার্ড, দক্ষিণ দমদমের ২৯ নম্বর ওয়ার্ডে নির্বাচন। ভোটের আগেই চন্দননগরে অসুস্থ হয়ে বিজেপির প্রার্থীর মৃত্যু হয়। ২৬ জুন জিটিএ ভোটের দিনই চন্দননগরের ১৭ নম্বর ওয়ার্ডে ভোট।

কমিশন সূত্রে খবর, নির্বাচন করানো নিয়ে সম্প্রতি স্বরাষ্ট্রসচিবের সঙ্গে রাজ্য নির্বাচন কমিশনারের বৈঠক হয়। তার পরই নির্বাচনের দিন ক্ষণ চূড়ান্ত হয়ে যায় বলে জানা গিয়েছে।জিটিএ নির্বাচনের বিরোধিতায় এবং একাধিক দাবি দাওয়া নিয়ে বুধবার থেকেই অনশনে বসছেন গোর্খা জনমুক্তি মোর্চার সভাপতি বিমল গুরুং! জিটিএ ভোটের বিরোধিতায় সুর চড়াচ্ছে বিজেপিও। যদিও তৃণমূলের কটাক্ষ, পাহাড়ে সংগঠন নেই, তাই ভোটে যেতে চাইছে না গেরুয়া শিবির।

Releated Posts

তামিলনাড়ুর শিবকাশীতে অবৈধ বাজি গুদামে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ৩; তদন্ত শুরু

শিবকাশী (তামিলনাড়ু), ২৬ জুলাই (আইএএনএস): তামিলনাড়ুর বিরুধুনগর জেলার শিবকাশী তালুকের সেঙ্গামালপট্টি গ্রামে একটি অবৈধ বাজি গুদামে রবিবার ভয়াবহ…

ByByNews Desk Jul 26, 2026

বিহারে আন্দোলনকারীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহার না হলে বড় আন্দোলনের হুঁশিয়ারি তেজস্বী যাদবের

নয়াদিল্লি, ২৬ জুলাই (আইএএনএস): বিহারে নিট প্রশ্নফাঁস ইস্যুতে আন্দোলনকারী ছাত্রদের বিরুদ্ধে দায়ের হওয়া এফআইআর প্রত্যাহার না হলে রাজ্যজুড়ে…

ByByNews Desk Jul 26, 2026

‘মন কি বাত’-এ সীতামঢ়ির প্লাস্টিক পুনর্ব্যবহার উদ্যোগ, আহমেদাবাদের বৃক্ষরোপণ ও ‘ভোকাল ফর লোকাল’-এর প্রশংসা প্রধানমন্ত্রীর

নয়াদিল্লি/সীতামঢ়ি/গান্ধীনগর, ২৬ জুলাই (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রবিবার তাঁর মাসিক রেডিও অনুষ্ঠান ‘মন কি বাত’-এর ১৩৬তম পর্বে পরিবেশ…

ByByNews Desk Jul 26, 2026

প্রধানমন্ত্রী পূর্ণ আস্থা রেখেই শিক্ষামন্ত্রকের দায়িত্ব দিয়েছেন: প্রহ্লাদ জোশী

নয়াদিল্লি, ২৬ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রকের অতিরিক্ত দায়িত্ব গ্রহণের পর রবিবার কেন্দ্রীয় মন্ত্রী প্রহ্লাদ জোশী বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র…

ByByNews Desk Jul 26, 2026
Scroll to Top