News Flash

  • Home
  • প্রধান খবর
  • দু’দিনের জাপান সফর শেষ, টোকিও থেকে মাতৃভূমিতে ফিরলেন প্রধানমন্ত্রী
Image

দু’দিনের জাপান সফর শেষ, টোকিও থেকে মাতৃভূমিতে ফিরলেন প্রধানমন্ত্রী

নয়াদিল্লি, ২৫ মে (হি.স.): দু’দিনের জাপান সফর শেষে মাতৃভূমিতে ফিরেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মঙ্গলবার রাতেই দিল্লিতে এসে পৌঁছন প্রধানমন্ত্রী। সেখান থেকে গাড়িতে পৌঁছে যান নিজ বাসভবনে। কোয়াড নেতৃত্বের শীর্ষ সম্মেলন ও দিনভর নানা বৈঠকে যোগ দেওয়ার পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মঙ্গলবার রাতেই নতুন দিল্লিতে এসে পৌঁছন। দু’দিনের এই জাপান সফরে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন, জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা এবং অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্টনি অ্যালবানিজের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেছেন প্রধানমন্ত্রী।

গত রবিবার রাতে দিল্লি থেকে টোকিও-র উদ্দেশে রওনা হন প্রধানমন্ত্রী, পরবর্তী দিন পৌঁছে যান জাপানের রাজধানীতে। প্রথম দিন জাপানে বসবাসরত প্রবাসী ভারতীদের সঙ্গে কথা বলেন তিনি। প্রধানমন্ত্রীকে উষ্ণ অভ্যর্থনা জানান প্রবাসী ভারতীয়রা। পরবর্তী দিন কোয়াড শিখর সম্মেলনে অংশ নেন মোদী। তারপর আমেরিকা, জাপান ও অস্ট্রেলিয়ার রাষ্ট্রনেতাদের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেন তিনি। এই সফরে জাপানের ব্যাবসায়িক নেতৃত্বের সঙ্গেও কথা বলেছেন প্রধানমন্ত্রী।

Releated Posts

আন্তর্জাতিক বাজারে তেলের দামে তীব্র উল্লম্ফন, ১০৫ ডলার ছাড়াল ব্রেন্ট; ১০০ ডলারের ওপরে ডব্লিউটিআই

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর : আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দামে টানা ঊর্ধ্বগতি অব্যাহত রয়েছে। বৃহস্পতিবার ব্রেন্ট ক্রুডের দাম ১২…

ByBySandeep Biswas Sep 10, 2026

আঞ্চলিক যোগাযোগে চাহিদা মেটাতে সিভিল বিমান যৌথ উৎপাদনে ভারত-রাশিয়ার আলোচনা

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): আঞ্চলিক বিমান যোগাযোগের ক্রমবর্ধমান চাহিদা মেটাতে ভারতে সিভিল যাত্রীবাহী বিমান যৌথভাবে উৎপাদনের বিষয়ে রাশিয়ার…

ByByNews Desk Sep 10, 2026

ভারতের পরবর্তী মহাকাশ অভিযানে বিশ্বকে অংশীদার হওয়ার আহ্বান মোদির

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতের মহাকাশ গবেষণার পরবর্তী পর্যায়ে ফ্রান্স-সহ বিশ্বের বিভিন্ন দেশকে অংশীদার হওয়ার আহ্বান জানালেন প্রধানমন্ত্রী…

ByByNews Desk Sep 10, 2026

অন্তর্ভুক্তিমূলক বিশ্বব্যবস্থা গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা ভারতের, ব্রিকস-এ জোর সমন্বয় ও সহযোগিতায়

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): চারটি উদীয়মান অর্থনীতির সংক্ষিপ্ত নাম হিসেবে যাত্রা শুরু করা ব্রিকস বর্তমানে চার মহাদেশজুড়ে বিস্তৃত…

ByByNews Desk Sep 10, 2026
Scroll to Top