রাঁচি, ২৫ মে (হি.স.) : বুধবার ইডি হেফাজতের মেয়াদ শেষ হওয়ার পর স্বরখাস্ত আইএএস পূজা সিঙ্ঘালের ১৪ দিনের জেল হেফাজত পাঠালেন বিশেষ ইডি বিচারক প্রভাত কুমার শর্মা। এদিন শুনানির পর ইডি আদালত পূজা সিঙ্ঘালকে 8 জুন পর্যন্ত জেল হেফাজতে পাঠিয়েছে। এরপর তাকে বিরসা মুন্ডা কেন্দ্রীয় কারাগারে নিয়ে যাওয়া হয়েছে। ইডি-র আইনজীবী আদালতকে বলেন, বরখাস্ত আইএএসকে আরও জিজ্ঞাসাবাদ করতে হবে। আদালত বলেন, এ জন্য আবেদন করুন। পরে আবেদনের শুনানি হবে।
প্রসঙ্গত, গত ৬ মে ইডি একযোগে আইএএস পূজা সিঙ্ঘালের ঘনিষ্ঠ সহযোগীদের ২৫ টি জায়গায় অভিযান চালিয়ে ১৯.৩১ কোটি টাকাসহ বেশ কিছু নথি উদ্ধার করা হয়। এই মামলায় পূজা সিঙ্ঘালকে ১১ মে ইডি গ্রেফতার করেছিল। মনরেগা কেলেঙ্কারিতে এই অভিযান চালানো হয়।



















