News Flash

  • Home
  • মুখ্য খবর
  • Protest : চাকরির দাবীতে অধিকর্তাকে ডেপুটেশন টেট উত্তীর্ণদের
Image

Protest : চাকরির দাবীতে অধিকর্তাকে ডেপুটেশন টেট উত্তীর্ণদের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৪ মে৷৷ ২০২১ সালে টেট পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার পর সম্প্রতি টেট উত্তীর্ণদের শংসাপত্র দেওয়া হয়৷ কিন্তু ২০ এপ্রিল রাজ্য মন্ত্রীসভা সিদ্ধান্ত গ্রহণ করে ৬০০ জন শিক্ষক নিয়োগ করার বিষয়ে৷ তারপর থেকে টেট উত্তীর্ণ অনেকে হতাশাগ্রস্ত হয়ে পড়েছে৷ কাবণ অনেকে ব্যাঙ্ক থেকে ঋন নিয়ে বিএড করেছে৷ তাদেরকে ইতিমধ্যে ব্যাঙ্ক ঋনের কিস্তির জন্য চাপ দিচ্ছে৷

অপরদিকে অনেকের বয়স উত্তীর্ণ হয়ে যাবে সহসাই৷ রাজ্য সরকার নিয়োগ করবে মাত্র ৬০০ জন শিক্ষক৷ অথচ টেট উত্তীর্ণ রয়েছে ৩ হাজার ৬৩১ জন৷ এই পরিস্থিতিতে দাড়িয়ে মঙ্গলবার টেট উত্তীর্ণদের পক্ষ থেকে প্রতিনিধি মূলক ডেপুটেশান প্রদান করা হয় ডাইরেক্টর অফ এলিমেন্টারির নিকট৷ টেট উত্তীর্ণ বেকার বিশ্বজিৎ ঘোষ জানান তাদের  দাবি টেট উত্তীর্ণদের এক সাথে নিয়োগ করা হয়৷ তিনি আরও জানান প্রতিটি জেলার শিক্ষা দপ্তরের আধিকারিকের নিকট এই দাবিতে ডেপুটেশান প্রদান করা হয়েছে৷

Releated Posts

সপ্তাহে ৫ দিন ব্যাংকিং পরিষেবার দাবিতে দেশজুড়ে ব্যাংক ধর্মঘট

আগরতলা, ১১ সেপ্টেম্বর: সপ্তাহে পাঁচ দিন ব্যাংকিং পরিষেবা চালু রাখার দাবিসহ একাধিক দাবিকে সামনে রেখে শুক্রবার দেশজুড়ে ব্যাংক…

ByByReshmi Debnath Sep 11, 2026

স্বশাসিত জেলা পরিষদ বামফ্রন্টের ধারাবাহিক লড়াইয়ের ফল: মানিক সরকার

আগরতলা, ১০ সেপ্টেম্বর: ত্রিপুরার উপজাতি অধ্যুষিত এলাকার স্বশাসিত জেলা পরিষদ গড়ে ওঠার পেছনে বামফ্রন্ট সরকারের ধারাবাহিক আন্দোলন ও লড়াইয়ের…

ByByReshmi Debnath Sep 10, 2026

ব্রিকস শীর্ষ সম্মেলনের জন্য পুরোপুরি প্রস্তুত ভারত: প্রধানমন্ত্রী মোদি

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর(আইএএনএস) : আগামী সপ্তাহান্তে নয়াদিল্লিতে দু’দিনের ব্রিকস শীর্ষ সম্মেলন আয়োজনের প্রস্তুতি প্রায় শেষ। বৃহস্পতিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র…

ByBySandeep Biswas Sep 10, 2026

বিজেপি- মথারঅতিরিক্ত আসনে দেওয়া মনোনয়ন প্রত্যাহার ও যৌথ প্রচারে জোর, শান্তিকেই সর্বোচ্চ অগ্রাধিকার: রতন লাল নাথ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১০ সেপ্টেম্বর: আসন্ন ত্রিপুরা ট্রাইবাল এরিয়াস অটোনমাস ডিস্ট্রিক্ট কাউন্সিল (টিটিএএডিসি)-এর ভিলেজ কমিটি নির্বাচনকে সামনে রেখে…

ByByTaniya Chakraborty Sep 10, 2026
Scroll to Top