News Flash

Image

Thief : জিবি হাসপাতালে হাতেনাতে আটক চোর

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৪ মে৷৷ মঙ্গলবার জিবি হাসপাতাল চিকিৎসারত এক মহিলার কাছ থেকে টাকা ব্যাগ ছিনতাই করে পালিয়ে যাওয়ার সময় আটক হয়েছে চোর৷ চিকিৎসাধীন রোগিনীর কাছ থেকে টাকার ব্যাগ ছিনতাই করে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে হাসপাতালে চিকিৎসারত রোগী ও তাদের পরিবারের লোকজন চিৎকার করেন৷ বিষয়টি দায়িত্বপ্রাপ্ত বেসরকারি নিরাপত্তাকর্মীদের নজরে আসে৷ বেসরকারি নিরাপত্তা কর্মীরা পালিয়ে যাওয়ার সময় ওই চোরকে হাতেনাতে আটক করতে সক্ষম হয়৷ উত্তেজিত জনতা আটক চোরকে উত্তম-মধ্যম দেয়৷ তাতে সে অল্প বিস্তর আহত হয়৷ বেসরকারি নিরাপত্তা কর্মীরা আটক চোরক আটকে রেখে জিবি ফাড়ির পুলিশকে খবর দেয়৷

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে ছুটে আসে এবং আটক চোরকে থানায় নিয়ে যায়৷ তার বিরুদ্ধে মামলা গ্রহণ করেছে পুলিশ৷ উল্লেখ্য যে হাসপাতালে প্রায়ই এ ধরণের চুরি ছিনতাইয়ের ঘটনা ঘটে চলেছে৷ রাজ্যের প্রধান হাসপাতাল জিবিতে দূর-দূরান্তের রোগীরা উন্নত চিকিৎসার জন্য ছুটে আসেন৷ ওইসব মানুষের কাছ থেকে টাকা পয়সা চুরি ছিনতাই করে চলেছে চোরের দল৷ স্বাভাবিক কারণেই জিবি হাসপাতালে চিকিৎসার জন্য আসা রোগী ও তাদের পরিবারের লোকজনদের নিরাপত্তা নিয়ে আবারও নতুন করে প্রশ্ণ করতে শুরু করেছে৷ জিপি হাসপাতালে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার দাবি উঠেছে৷

Releated Posts

চাকমাঘাটে বজ্রপাতে গুরুতর আহত ১৫ বছরের কিশোর, হাসপাতালে চিকিৎসাধীন

তেলিয়ামুড়া, ১০ সেপ্টেম্বর: তেলিয়ামুড়া মহকুমার চাকমাঘাট এলাকার তুই মধু গ্রামে বজ্রপাতে গুরুতর আহত হয়েছে ১৫ বছরের এক কিশোর।…

ByByReshmi Debnath Sep 10, 2026

এনডিএ নিয়ে আইপিএফটিতে অসন্তোষ, জোট ছাড়ার দাবি

আগরতলা, ১০ সেপ্টেম্বর: এনডিএ জোটের সঙ্গে সম্পর্ক নিয়ে আইপিএফটির অন্দরেই ফের অসন্তোষ প্রকাশ্যে এল। বিজেপির সঙ্গে জোট ছাড়ার আবেদন…

ByByReshmi Debnath Sep 10, 2026

বেআইনি পার্কিং অভিযানে মিলল চুরি যাওয়া দুই যান

আগরতলা, ১০ সেপ্টেম্বর: আগরতলা শহরে বেআইনি পার্কিংয়ের বিরুদ্ধে ট্রাফিক পুলিশের অভিযানে উদ্ধার হল চুরি যাওয়া একটি পালসার বাইক…

ByByReshmi Debnath Sep 10, 2026

প্রাক্তন পুলিশকর্মীর বাড়িতে চুরির চেষ্টা ও হামলার অভিযোগ; আমতলীতে আটক অভিযুক্ত

আগরতলা, ১০ সেপ্টেম্বর: আমতলী থানার অন্তর্গত আদর্শপাড়া এলাকায় চুরির ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে। অভিযোগ, চুরি করতে গিয়ে…

ByByReshmi Debnath Sep 10, 2026
Scroll to Top