News Flash

  • Home
  • মুখ্য খবর
  • Accident : বাইপাস সড়কে যান দূর্ঘটনায় বাইক চালকের মৃত্যু
Image

Accident : বাইপাস সড়কে যান দূর্ঘটনায় বাইক চালকের মৃত্যু

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৪ মে৷৷খয়েরপুর-আমতলী বাইপাস রোডে দুর্ঘটনায় আহত বাইক চালকের মৃত্যু হয়েছে৷ মৃত বাইক চালক এর নাম কমল দেবনাথ৷ জানা যায় খয়ের পুর থেকে আমতলীর দিকে যাওয়ার পথে বিপরীত দিক থেকে আসা একটি গাড়ি বাইককে ধাক্কা দিলে ভয়াবহ দুর্ঘটনা ঘটে৷ দুর্ঘটনার পর পরই স্থানীয় লোকজনরা দমকল বাহিনীকে খবর দেন৷দমকল বাহিনী জওয়ানরা ছুটে এসে আহত যুবককে উদ্ধার করে প্রথমে ত্রিপুরার মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়৷

অবস্থা আশঙ্কাজনক হওয়ায় ত্রিপুরা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে তাকে জিবি হাসপাতালে স্থানান্তর করা হয়৷ জিবি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় কমল দেবনাথ নামে ওই যুবকের মৃত্যু হয়৷ তার মৃত্যুর সংবাদ ছড়িয়ে পড়তেই গভীর শোকের ছায়া নেমে আসে৷ এদিকে স্থানীয় লোকজনরা দুর্ঘটনাগ্রস্ত গাড়ি আটক করে চালককে পুলিশের হাতে তুলে দিয়েছেন৷ আমতলী থানার পুলিশ এ ব্যাপারে একটি মামলা গ্রহণ করে ঘটনার তদন্ত শুরু করেছে৷

Releated Posts

স্বশাসিত জেলা পরিষদ বামফ্রন্টের ধারাবাহিক লড়াইয়ের ফল: মানিক সরকার

আগরতলা, ১০ সেপ্টেম্বর: ত্রিপুরার উপজাতি অধ্যুষিত এলাকার স্বশাসিত জেলা পরিষদ গড়ে ওঠার পেছনে বামফ্রন্ট সরকারের ধারাবাহিক আন্দোলন ও লড়াইয়ের…

ByByReshmi Debnath Sep 10, 2026

ব্রিকস শীর্ষ সম্মেলনের জন্য পুরোপুরি প্রস্তুত ভারত: প্রধানমন্ত্রী মোদি

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর(আইএএনএস) : আগামী সপ্তাহান্তে নয়াদিল্লিতে দু’দিনের ব্রিকস শীর্ষ সম্মেলন আয়োজনের প্রস্তুতি প্রায় শেষ। বৃহস্পতিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র…

ByBySandeep Biswas Sep 10, 2026

বিজেপি- মথারঅতিরিক্ত আসনে দেওয়া মনোনয়ন প্রত্যাহার ও যৌথ প্রচারে জোর, শান্তিকেই সর্বোচ্চ অগ্রাধিকার: রতন লাল নাথ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১০ সেপ্টেম্বর: আসন্ন ত্রিপুরা ট্রাইবাল এরিয়াস অটোনমাস ডিস্ট্রিক্ট কাউন্সিল (টিটিএএডিসি)-এর ভিলেজ কমিটি নির্বাচনকে সামনে রেখে…

ByByTaniya Chakraborty Sep 10, 2026

ভিলেজ কমিটি নির্বাচনে বড়সড় এগিয়ে মথা, বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় ১১৪৮ আসনে

আগরতলা, ১০ সেপ্টেম্বর : আসন্ন ত্রিপুরা ভিলেজ কমিটি (ভিসি) নির্বাচন ২০২৬-কে ঘিরে বড়সড় সাফল্যের দাবি করল তিপ্রা মথা…

ByByTaniya Chakraborty Sep 10, 2026
Scroll to Top