News Flash

  • Home
  • ত্রিপুরা
  • Blood Donation Camp : সি আই টি ইউর রাজ্য কার্যালয়ে রক্তদান শিবির অনুষ্ঠিত
Image

Blood Donation Camp : সি আই টি ইউর রাজ্য কার্যালয়ে রক্তদান শিবির অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৪ মে৷৷ সি আই টি ইউর ১৫তম রাজ্য সম্মেলনকে সামনে রেখে মঙ্গলবার সি আই টি ইউর রাজ্য কার্যালয়ে এক রক্তদান শিবির অনুষ্ঠিত হয়৷ রক্তদান শিবিরের আনুষ্ঠানিক উদ্বোধন করেন বিরোধী দলনেতা মানিক সরকার৷ শিবিরে কৃষক শ্রমিক দিনমজুর নির্মাণ শ্রমিক সহ অন্যান্যরা রক্ত দান করেন৷ উল্লেখ্য আগামী ২৮এবং ২৯ শে মে দু’দিনব্যাপী সি আই টি ইউর পঞ্চদশ তম সম্মেলন অনুষ্ঠিত হবে৷ রাজ্য সম্মেলনকে সামনে রেখেই এই রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে৷

রক্তদান শিবির এর উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে বিরোধী দলনেতা মানিক সরকার সি আই টি ইউ একটি সামাজিক কর্মসূচি ভূয়শী প্রশংসা করেন৷ তিনি বলেন সাধারণত ছাত্র-যুব সহ অন্যান্য সংগঠনগুলি ধরনের রক্তদান শিবির সংগঠিত করে থাকে৷ রক্তদান শিবির সংগঠিত করতে গিয়ে বাম ছাত্র যুব সংগঠন সহ অন্যান্যরা বর্তমান সরকারের আমলে নানাভাবে আক্রান্ত ও বাধা প্রাপ্ত হয়েছে বলেও তিনি উল্লেখ করেন৷ এসব বাধা-বিপত্তি উপেক্ষা করেও রক্তদানের মতো সামাজিক কর্মসূচি থেকে বাম ছাত্র যুব সংগঠন সহ অন্যান্য সংগঠনগুলি এগিয়ে চলেছে৷

প্রসঙ্গক্রমে বিরোধীদলীয় নেতা বলেন ছাত্র যুব সংগঠন গুলো যেভাবে রক্তদান শিবির সংগঠিত করে চলেছে সেইভাবে শ্রমিক সংগঠনের পক্ষে রক্তদান শিবির সংগঠিত করা খুবই কঠিন ব্যাপার৷ কেননা শ্রমিকদের সংগঠিত করে রক্তদানে শামিল করা সহজ বিষয় নয়৷ মঙ্গলবার সিআইটি ইউর রাজ্য সম্মেলন কে সামনে রেখে যে রক্তদান শিবির সংগঠিত করা হয়েছে তাতে কৃষক দিনমজুর নির্মাণ শ্রমিক সহ অন্যান্যরা রক্তদানে এগিয়ে এসেছেন৷ যারা এধরনের রক্তদান শিবিরের শামিল হয়েছেন তাদের সুস্বাস্থ্য কামনা করেছেন বিরোধী দলনেতা৷

আগামী দিনেও এ ধরনের সামাজিক কর্মসূচিতে শামিল হওয়ার জন্য তিনি আহ্বান জানিয়েছেন৷ সি আই টি ইউ আয়োজিত রক্তদান শিবির বিরোধী দলনেতা নজিরবিহীন বিষয়ে বলেও উল্লেখ করেছেন৷ এদিন রক্তদান শিবিরকে কেন্দ্র করে শ্রমিক অংশের মানুষের মধ্যে বিপুল উৎসাহ-উদ্দীপনা পরিলক্ষিত হয়৷

Releated Posts

চাকমাঘাটে বজ্রপাতে গুরুতর আহত ১৫ বছরের কিশোর, হাসপাতালে চিকিৎসাধীন

তেলিয়ামুড়া, ১০ সেপ্টেম্বর: তেলিয়ামুড়া মহকুমার চাকমাঘাট এলাকার তুই মধু গ্রামে বজ্রপাতে গুরুতর আহত হয়েছে ১৫ বছরের এক কিশোর।…

ByByReshmi Debnath Sep 10, 2026

এনডিএ নিয়ে আইপিএফটিতে অসন্তোষ, জোট ছাড়ার দাবি

আগরতলা, ১০ সেপ্টেম্বর: এনডিএ জোটের সঙ্গে সম্পর্ক নিয়ে আইপিএফটির অন্দরেই ফের অসন্তোষ প্রকাশ্যে এল। বিজেপির সঙ্গে জোট ছাড়ার আবেদন…

ByByReshmi Debnath Sep 10, 2026

বেআইনি পার্কিং অভিযানে মিলল চুরি যাওয়া দুই যান

আগরতলা, ১০ সেপ্টেম্বর: আগরতলা শহরে বেআইনি পার্কিংয়ের বিরুদ্ধে ট্রাফিক পুলিশের অভিযানে উদ্ধার হল চুরি যাওয়া একটি পালসার বাইক…

ByByReshmi Debnath Sep 10, 2026

প্রাক্তন পুলিশকর্মীর বাড়িতে চুরির চেষ্টা ও হামলার অভিযোগ; আমতলীতে আটক অভিযুক্ত

আগরতলা, ১০ সেপ্টেম্বর: আমতলী থানার অন্তর্গত আদর্শপাড়া এলাকায় চুরির ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে। অভিযোগ, চুরি করতে গিয়ে…

ByByReshmi Debnath Sep 10, 2026
Scroll to Top