News Flash

  • Home
  • মুখ্য খবর
  • Examination Committee : মধ্য শিক্ষা পর্ষদের এক্সাম কমিটি ও সিলেবাস কমিটির যৌথ বৈঠক অনুষ্ঠিত

Examination Committee : মধ্য শিক্ষা পর্ষদের এক্সাম কমিটি ও সিলেবাস কমিটির যৌথ বৈঠক অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৪ মে৷৷ ত্রিপুরা মধ্য শিক্ষা পর্ষদের এক্সাম কমিটি ও সিলেবাস কমিটির যৌথ বৈঠক অনুষ্ঠিত হয় মঙ্গলবার৷ এইদিন মধ্যশিক্ষা পর্ষদের কনফারেন্স হলে এই বৈঠক অনুষ্ঠিত হয়৷ বৈঠকে উপস্থিত ছিলেন শিক্ষা মন্ত্রী রতন লাল নাথ, মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি, শিক্ষা দপ্তরের অধিকর্তা সহ অন্যান্য আধিকারিকরা৷

মন্ত্রী রতন লাল নাথ  বলেন করোনার প্রকোপের কারনে গত বছর কিছু কিছু সিলেবাস কমিয়ে দেওয়া হয়েছিল৷ এই বছর এখনো পর্যন্ত করোনার কোন প্রকোপ নেই৷ তাই সিবিএসই-কে অনুসরণ করে কিভাবে রাজ্যের ছাত্র-ছাত্রিদের গুনগত শিক্ষা দেওয়া যায়, তার জন্য সিলেবাস কি হওয়া উচিত এই সকল বিষয় নিয়ে এইদিনের বৈঠকে আলোচনা হয়েছে৷ জাতীয় শিক্ষা নীতি চালু হওয়ার পর থেকে শিক্ষা ক্ষেত্রে বিভিন্ন রকম পরিবর্তন আনা হয়েছে৷ যদিও জাতীয় শিক্ষা নিতির অনেক কিছু আগেই ত্রিপুরা রাজ্যে করা হয়েছে৷ তবে এইদিনের বৈঠকের মূল উদ্দেশ্য বিদ্যালয় স্তরে ২০২২-২৩ শিক্ষা বর্ষের সিলেবাস নির্ধারণ করা৷

Releated Posts

সপ্তাহে ৫ দিন ব্যাংকিং পরিষেবার দাবিতে দেশজুড়ে ব্যাংক ধর্মঘট

আগরতলা, ১১ সেপ্টেম্বর: সপ্তাহে পাঁচ দিন ব্যাংকিং পরিষেবা চালু রাখার দাবিসহ একাধিক দাবিকে সামনে রেখে শুক্রবার দেশজুড়ে ব্যাংক…

ByByReshmi Debnath Sep 11, 2026

স্বশাসিত জেলা পরিষদ বামফ্রন্টের ধারাবাহিক লড়াইয়ের ফল: মানিক সরকার

আগরতলা, ১০ সেপ্টেম্বর: ত্রিপুরার উপজাতি অধ্যুষিত এলাকার স্বশাসিত জেলা পরিষদ গড়ে ওঠার পেছনে বামফ্রন্ট সরকারের ধারাবাহিক আন্দোলন ও লড়াইয়ের…

ByByReshmi Debnath Sep 10, 2026

ব্রিকস শীর্ষ সম্মেলনের জন্য পুরোপুরি প্রস্তুত ভারত: প্রধানমন্ত্রী মোদি

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর(আইএএনএস) : আগামী সপ্তাহান্তে নয়াদিল্লিতে দু’দিনের ব্রিকস শীর্ষ সম্মেলন আয়োজনের প্রস্তুতি প্রায় শেষ। বৃহস্পতিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র…

ByBySandeep Biswas Sep 10, 2026

বিজেপি- মথারঅতিরিক্ত আসনে দেওয়া মনোনয়ন প্রত্যাহার ও যৌথ প্রচারে জোর, শান্তিকেই সর্বোচ্চ অগ্রাধিকার: রতন লাল নাথ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১০ সেপ্টেম্বর: আসন্ন ত্রিপুরা ট্রাইবাল এরিয়াস অটোনমাস ডিস্ট্রিক্ট কাউন্সিল (টিটিএএডিসি)-এর ভিলেজ কমিটি নির্বাচনকে সামনে রেখে…

ByByTaniya Chakraborty Sep 10, 2026
Scroll to Top