News Flash

  • Home
  • প্রধান খবর
  • Court : জ্ঞানবাপী মসজিদ মামলার শুনানি শেষ, মঙ্গলবার মামলার রায় ঘোষণা
Image

Court : জ্ঞানবাপী মসজিদ মামলার শুনানি শেষ, মঙ্গলবার মামলার রায় ঘোষণা

বারাণসী, ২৩ মে (হি. স.) : বারাণসী জেলা আদালতে এদিন জ্ঞানবাপী মসজিদ মামলার শুনানি শেষ হয়েছে। আদালত জানিয়েছে, মঙ্গলবার এই মামলার রায় ঘোষণা কর হবে।

শেষদিনের শুনানিতে, প্রথমেই মুসলিম পক্ষ এই মামলা স্থগিত রাখার আবেদন জানান। পক্ষান্তরে হিন্দুরা বলেন, আগে জ্ঞানবাপীর ধার্মিক স্বরূপ কী, তা স্থির করা হোক। আদালতে হিন্দু পক্ষ দাবি করেছে, ১৬৬৯ সালের ৯ এপ্রিল ঔরঙ্গজেব যে আদি বিশ্বেশ্বর মন্দির ভাঙার ফরমান জারি করেছিলেন, সেই বিষয়টি ঐতিহাসিকরাই নিশ্চিত করেছেন। সেই সময়কার শাসক বা তার পরবর্তীকালে কোনও শাসক, বিতর্কিত জমিটি ওয়াকফ সম্পত্তি হিসাবে নথিভূক্ত করার জন্য কোনও আদেশ জারি করেছিলেন, এমন কোনও প্রমাণও নেই। এমনকি, জমিটি কোনও মুসলিম ব্যক্তি বা কোনও মুসলিম সংগঠনকে দান করা হয়েছিল, বলেও প্রমাণ নেই।

হিন্দু পক্ষের দাবি, একটি মন্দিরের জমিতে কোনও মুসলিম শাসক নির্দেশ দিলেই মসজিদ নির্মাণ করা যায় না। একমাত্র ওয়াকফ সম্পত্তিতেই মসজিদ তৈরি করা যায়। এই যুক্তিতেই জ্ঞানবাপী মসজিদকেও, মসজিদ বলে গন্য করা উচিত নয় বলেই দাবি করেছেন হিন্দু আবেদনকারীরা। তাঁদের দাবি, জমিটির মালিক এখনও আদি বিশ্বেশ্বর।

Releated Posts

‘রাহুল গান্ধীর মুখোশ খুলে গিয়েছে’: কংগ্রেস সদর দফতরের বাইরে মুসলিম মহিলাদের বিক্ষোভে বিজেপি

নয়াদিল্লি, ২৭ আগস্ট (আইএএনএস): কংগ্রেস সদর দফতরের বাইরে একদল মুসলিম মহিলা বিক্ষোভ দেখানোর পর লোকসভায় বিরোধী দলনেতা রাহুল…

ByByNews Desk Aug 27, 2026

‘পদ্ম পুরস্কার পরিবার বা পরিচিতদের জন্য নয়’: অমিত শাহ

আমরেলি, ২৭ আগস্ট (আইএএনএস): পদ্ম পুরস্কার কোনও পরিবার, আত্মীয়স্বজন বা পরিচিতদের জন্য নয়, বরং নিঃস্বার্থভাবে মানুষের সেবায় জীবন…

ByByNews Desk Aug 27, 2026

‘ফৌজা সিংয়ের জীবন খেলাধুলার প্রতি ভালোবাসার উদাহরণ’: প্রশংসায় প্রধানমন্ত্রী মোদি

নয়াদিল্লি, ২৭ আগস্ট (আইএএনএস): দেশের মানুষের জীবনে খেলাধুলা ও শরীরচর্চার গুরুত্ব তুলে ধরে প্রবীণ ম্যারাথন দৌড়বিদ ফৌজা সিংয়ের…

ByByNews Desk Aug 27, 2026

জাপান সফরে বৃহত্তর বিনিয়োগ ও শক্তিশালী শিল্প অংশীদারিত্বের আহ্বান পীযূষ গোয়েলের

নয়াদিল্লি, ২৭ আগস্ট (আইএএনএস): জাপান সফরে ভারতের বাণিজ্য ও শিল্পমন্ত্রী পীযূষ গোয়েল দুই দেশের মধ্যে আরও বেশি বিনিয়োগ,…

ByByNews Desk Aug 27, 2026
Scroll to Top