News Flash

  • Home
  • বিদেশ
  • ফিলিপিন্সে হাই-স্পিড ফেরিতে আগুনে মৃত ৭, নিরাপদে উদ্ধার ১০৫ জন যাত্রী
Image

ফিলিপিন্সে হাই-স্পিড ফেরিতে আগুনে মৃত ৭, নিরাপদে উদ্ধার ১০৫ জন যাত্রী

ম্যানিলা, ২৩ মে (হি. স.) : ফিলিপিন্সে একটি হাই-স্পিড ফেরিতে আগুনে প্রাণ হারালেন ৭ জন, এই অগ্নিকাণ্ডে আরও ৭ জন নিখোঁজ রয়েছেন। নিরাপদে উদ্ধার করা হয়েছে ১০৫ জন যাত্রীকে। স্থানীয় সময় সোমবার ভোরে ১২৪ জন যাত্রীকে নিয়ে কুইজোন প্রদেশের পলিলো দ্বীপ থেকে রিয়াল বন্দরে যাচ্ছিল ফেরিটি। সেই সময় যাত্রীবোঝাই ফেরিতে আগুন ধরে যায়।

উপকূলরক্ষী বাহিনী জানিয়েছে, ভোর ৫টা নাগাদ ফেরিটি পলিলো দ্বীপ থেকে রওনা হওয়ার পর ভোর ৬.৩০ মিনিটে বিপদ সঙ্কেত পাঠায়। আগুনে ৭ জনের মৃত্যু হয়েছে, যাদের মৃত্যু হয়েছে তাঁদের মধ্যে ৫ জন মহিলা ও ২ জন পুরুষ। এ পর্যন্ত ১০৫ জনকে উদ্ধার করা হয়েছে, তাঁদের মধ্যে আহত ২৩ জনের চিকিৎসা চলছে। কীভাবে আগুনের সূত্রপাত হয়েছে তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। ৭ জন নিখোঁজ বলেও জানা গিয়েছে।

Releated Posts

স্বল্পোন্নত দেশগুলির সঙ্গে দৃঢ় অংশীদারিত্বের কথা পুনর্ব্যক্ত ভারতের

নিউইয়র্ক, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস): স্বল্পোন্নত দেশগুলির সঙ্গে ভারতের দীর্ঘস্থায়ী ও দৃঢ় অংশীদারিত্বের কথা পুনর্ব্যক্ত করলেন বিদেশ মন্ত্রকের অর্থনৈতিক…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

জ্বালানি নিরাপত্তা, এসআরআইএ ও অসামরিক পরমাণু সহযোগিতা নিয়ে ভারত-আমেরিকার আলোচনা

নিউইয়র্ক, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস): ভারত ও আমেরিকার মধ্যে দ্বিপাক্ষিক সহযোগিতার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে। নিউইয়র্কে মার্কিন রাজনৈতিক…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

হিমালয়ের জলবায়ু সহনশীলতা বাড়াতে নেপাল-ভারত-চীন ব্যবস্থার প্রস্তাব নেপালের প্রধানমন্ত্রী শাহের

কাঠমান্ডু, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস): হিমালয় অঞ্চলে জলবায়ু পরিবর্তনজনিত ঝুঁকি মোকাবিলায় আঞ্চলিক সহযোগিতা জোরদার করতে নেপাল, ভারত ও চীনকে…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

ভারত-আমেরিকার প্রতিরক্ষা অংশীদারিত্বের শক্তির প্রতিফলন ‘যুদ্ধ অভ্যাস’: সার্জিও গোর

জয়পুর, ২৪ সেপ্টেম্বর (আইএএনএস): ভারত ও আমেরিকার মধ্যে প্রতিরক্ষা অংশীদারিত্বের শক্তির প্রতিফলন ঘটায় দ্বিপাক্ষিক সামরিক মহড়া ‘যুদ্ধ অভ্যাস’।…

ByByNews Desk Sep 24, 2026
Scroll to Top