News Flash

  • Home
  • প্রধান খবর
  • দুই দ্বীপরাষ্ট্রের সফর শেষ, মাতৃভূমিতে ফিরে আসছেন সস্ত্রীক রাষ্ট্রপতি
Image

দুই দ্বীপরাষ্ট্রের সফর শেষ, মাতৃভূমিতে ফিরে আসছেন সস্ত্রীক রাষ্ট্রপতি

নয়াদিল্লি, ২১ মে (হি.স.): ক্যারিবিয়ান দীপপুঞ্জের দুই দ্বীপরাষ্ট্র-জামাইকা এবং সেন্ট ভিনসেন্ট ও গ্রেনাডাইন সফরে শেষে সস্ত্রীক দেশে ফিরছেন ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। সেন্ট ভিনসেন্ট এবং গ্রেনাডাইন থেকে ভারতের উদ্দেশ্যে রওনা হয়েছেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ ও তাঁর স্ত্রী সবিতা কোবিন্দ। সফরের একেবারে চূড়ান্ত পর্যায়ে সেন্ট ভিনসেন্ট ও গ্রেনাডাইনের প্রধানমন্ত্রী ডঃ রাল্ফ গনসালভেস আয়োজিত একটি সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ।

ভারত এবং সেন্ট ভিনসেন্ট ও গ্রেনাডাইনের মধ্যে ক্রিকেট সহযোগিতার প্রতীক হিসাবে স্থানীয় ক্রিকেট অ্যাসোসিয়েশনকে ৮টি ক্রিকেট সরঞ্জাম উপহার দিয়েছেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। দুই দ্বীপরাষ্ট্রের সফর শেষে, ভারতীয় সময় অনুযায়ী শনিবার সকালে সেন্ট ভিনসেন্ট এবং গ্রেনাডাইন থেকে ভারতের উদ্দেশ্যে রওনা হয়েছেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ ও তাঁর স্ত্রী সবিতা কোবিন্দ। প্রসঙ্গত, এই দুই দ্বীপরাষ্ট্রে এই প্রথম সফর করলেন ভারতের কোনও রাষ্ট্রপতি। ১৫ থেকে ১৮ মে অবধি জামাইকাতে ছিলেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। এরপর ১৮ থেকে ২১ মে অবধি সেন্ট ভিনসেন্ট এবং গ্রেনাডাইনে ভারতের রাষ্ট্রপতি।

Releated Posts

আন্তর্জাতিক বাজারে তেলের দামে তীব্র উল্লম্ফন, ১০৫ ডলার ছাড়াল ব্রেন্ট; ১০০ ডলারের ওপরে ডব্লিউটিআই

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর : আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দামে টানা ঊর্ধ্বগতি অব্যাহত রয়েছে। বৃহস্পতিবার ব্রেন্ট ক্রুডের দাম ১২…

ByBySandeep Biswas Sep 10, 2026

আঞ্চলিক যোগাযোগে চাহিদা মেটাতে সিভিল বিমান যৌথ উৎপাদনে ভারত-রাশিয়ার আলোচনা

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): আঞ্চলিক বিমান যোগাযোগের ক্রমবর্ধমান চাহিদা মেটাতে ভারতে সিভিল যাত্রীবাহী বিমান যৌথভাবে উৎপাদনের বিষয়ে রাশিয়ার…

ByByNews Desk Sep 10, 2026

ভারতের পরবর্তী মহাকাশ অভিযানে বিশ্বকে অংশীদার হওয়ার আহ্বান মোদির

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতের মহাকাশ গবেষণার পরবর্তী পর্যায়ে ফ্রান্স-সহ বিশ্বের বিভিন্ন দেশকে অংশীদার হওয়ার আহ্বান জানালেন প্রধানমন্ত্রী…

ByByNews Desk Sep 10, 2026

অন্তর্ভুক্তিমূলক বিশ্বব্যবস্থা গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা ভারতের, ব্রিকস-এ জোর সমন্বয় ও সহযোগিতায়

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): চারটি উদীয়মান অর্থনীতির সংক্ষিপ্ত নাম হিসেবে যাত্রা শুরু করা ব্রিকস বর্তমানে চার মহাদেশজুড়ে বিস্তৃত…

ByByNews Desk Sep 10, 2026
Scroll to Top